অবৈধ বাংলাদেশি ফেরাতে এসওপি সই করতে চায় লন্ডন
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯
যুক্তরাজ্যে থাকা অনিয়মিত ও অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদলে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করতে চায় ব্রিটিশ সরকার। তবে এতে রাজি নয় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানায়।
জানা যায়, আজ (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় কৌশলগত সংলাপে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে ঢাকার ওপর চাপ দেবে লন্ডন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ২০১৬ সালে ঢাকার সঙ্গে এসওপি স্বাক্ষর করে ইইউ। যুক্তরাজ্যও এখন একই বিষয়ে আলাদা এসওপি সই করতে আগ্রহী।
‘বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইইউর সঙ্গে এসওপি রয়েছে। ওই এসওপি স্বাক্ষর হওয়ার সময় যুক্তরাজ্যও ইইউয়ের অংশীদার ছিল। ফলে আলাদা করে আর কোনো চুক্তির দরকার নেই,’ বলেন তিনি।
ইতোমধ্যে বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের পররাষ্ট্র সচিব পদমর্যাদার পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ১৫ থেকে ২০ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে।
যুক্তরাজ্যের প্রতিনিধি দলে পররাষ্ট্র দফতর, আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্য সীমান্ত এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্র, বাণিজ্য, প্রতিরক্ষা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, নিরাপত্তা সেবা বিভাগ এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করবে। এবারের বৈঠকে ব্রেক্সিট ও ব্রেক্সিটপরবর্তী বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক প্রাধান্য দেবে ঢাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে যুক্তরাজ্যের কাছ থেকে ইইউয়ের চেয়ে বেশি বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ। ঢাকা ইইউয়ের এভরিথিংস বাট আর্মস (ইবিএ) সুবিধা পায়। অবশ্য লন্ডনও অবম্য ইবিএর থেকেও বেশি সুবিধা দিতে চায়।
তবে যতদিন ইবিএর থেকে আরও ভালো কোনো চুক্তিতে দুদেশ না পৌঁছায় ততদিন বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ইবিএর সমান সুবিধা ভোগ করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া দুই দেশের কৌশলগত সংলাপে ব্রেক্সিট নিয়ে ইউরোপের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সঙ্গে চীনসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক, অর্থনৈতিক ও উন্নয়ন সম্পর্ক, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।
এছাড়া দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে আরও ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো, যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া ঝামেলামুক্ত করার আহ্বান জানাবে ঢাকা।
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চাপ অব্যাহত রাখার পাশাপাশি জঙ্গিবাদ দমন, সম্পর্কের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র, আঞ্চলিক যোগাযোগ ও স্থীতিশীলতা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, জাতিসংঘে শান্তিরক্ষায় সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং এলসিডি থেকে উত্তরণ নিয়ে প্রক্রিয়া নিয়ে কৌশলগত সংলাপে আলোচনা হবে বলেও জানায় কূটনৈতিক সূত্র।
২০১৭ সালে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠকে বসতে কৌশলগত সংলাপ চুক্তি স্বাক্ষরের পর প্রথম বৈঠকটি ওই বছরের ২৮ মার্চ বাংলাদেশে এবং দ্বিতীয় বৈঠকটি পরের বছরের ১৫ মার্চ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
