অবিশ্বাস্য ওপেনিং জুটি, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আবাহনী
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
আবাহনী লিমিটেডের জন্য সরল সমীকরণ ছিল। জিতলেই চ্যাম্পিয়ন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে পারলেই আর কোনো হিসেব নিকেশের দরকার পড়বে না, জানাই ছিল। তাই বলে এভাবে?
শেখ জামাল যে একেবারে সহজেই আবাহনীকে ছাড় দিয়েছে, এমন নয়। বরং তারা যখন ৯ উইকেটে ৩১৭ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল মোসাদ্দেক হোসেনের দলকে। কে জানতো, আবাহনীর দুই ওপেনার এই রানকে মামুলি বানিয়ে ছাড়বেন!
অবিশ্বাস্য কাণ্ড! ৩১৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার আর জহুরুল ইসলাম গড়লেন ৩১২ রানের জুটি। যে জুটিতে ভর করেই ১৭ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে আবাহনী। আর টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপাও হাতে তুলেছে আকাশি-হলুদরা।
আবাহনীর দুই ওপেনার যেমন ব্যাটিং করেছেন, তার জবাব দেয়ার উপায় আসলে ছিল না শেখ জামালের বোলারদের। আলাদা করে বলতে হয় সৌম্যর কথা। বিশ্বকাপ দলে থাকা এই ব্যাটসম্যানের অফফর্ম নিয়ে সমালোচনা হচ্ছিল।
সেই সমালোচনা মাথায় নিয়েই গত ম্যাচে তুলে নেন ঝড়ো এক সেঞ্চুরি। এবার আর সেঞ্চুরিতে থামা নয়, সৌম্যর উইলো থেকে বেরিয়ে এলো অপরাজিত ডাবল সেঞ্চুরি। যেটি আবার বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের লিস্ট 'এ' ক্রিকেটের রেকর্ড।
এই সৌম্যকে শেষ পর্যন্ত আর আউট করতে পারেননি শেখ জামালের বোলাররা। বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন সৌম্য। ১৫৩ বলে তিনি অপরাজিত থাকেন ২০৮ রানে, যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি। ১৪টি বাউন্ডারির সঙ্গে বাঁহাতি এই ব্যাটিং জিনিয়াস ছক্কা হাঁকান ১৬টি!
সেঞ্চুরি পান তার সঙ্গী জহুরুলও। আবাহনীর জয় তখন নিশ্চিত হয়ে গেছে, ৬ রান বাকি। কাটায় কাটায় ১০০ করে জহুরুল ফেরেন ইমতিয়াজ হোসেনের শিকার হয়ে। তারপর তাইজুল ইসলামকে এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মেরে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন বিধ্বংসী সৌম্যই।
এর আগে তানবীর হায়দারের ১৩২ রানের হার না মানা ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩১৭ রান তুলেছিল শেখ জামাল। এছাড়া ইলিয়াস সানী ৪৫ আর মেহরাব হোসেন করেন ৪৪ রান।
আবাহনীর পক্ষে ৫৬ রান খরচায় ৪টি উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
