অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌরশহর, জেলা সদর ও একটি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা সদরে মোতায়েন করা হয়েছে বিজিবি।
এদিকে সকাল থেকে অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া জেলা সদরের সঙ্গে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়ি, গুইমারাসহ ৯ উপজেলার সড়ক যোগাযোগও অচল হয়ে পড়ে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বেশকিছু জায়গায় পিকেটিং করতে দেখা যায়। অবরোধকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। তবে পৌর শহরে হালকা যান ইজি বাইক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করেছে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অবরোধে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। কিন্তু দুপুরের পর উপজেলা ইউএনও সংলগ্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি হয়। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উত্তেজিত দুই পক্ষকে আমরা সরিয়ে দিই। নতুন করে যাতে সহিংসতা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করছি।
জানা যায়, দুপুরে পাহাড়ি ও বাঙালিদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তবে ১৪৪ ধারা জারির পরও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাজনপাড়ায় পাহাড়ি-বাঙালি দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই কারণে গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার।
খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের বলেন, ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাসনুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আটকা পড়েছেন তিন হাজার পর্যটক : এদিকে অবরোধের কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকরা। সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক। যারা শুক্রবার বেড়াতে গিয়েছিলেন, তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দীঘিনালায় অবস্থান করছিলেন।
এছাড়া সাজেকগামী অন্তত এক হাজার পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়েছেন। সাজেক যেতে না পেরে তারা খাগড়াছড়িতে অবস্থান করছেন। বেড়াতে আসা পর্যটক আশুতোষ, সাইদুল ও রাকিব একই রকম তথ্য দিয়ে বলেন, অবরোধের বিষয়টি আমাদের জানা ছিল না। এখানে এসে আটকা পড়েছি। সাজেকে যাওয়ার পর্যটকবাহী গাড়ি ছাড়ছে না। অনেকে পরিবার নিয়ে বেড়াতে এসে চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়নশীল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- হেরে গেলেন জামায়াতের সেই কৃষ্ণ নন্দী
- জামায়াত-এনসিপির হেভিওয়েটদের ভরাডুবি
- ভোট সুষ্ঠু হওয়ায় ইউনূসের কৃতজ্ঞতা
- নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন’ঃ হাসিনা
- বিজয় মিছিল নয়।। দোয়ার নির্দেশ তারেক রহমানের
- যুক্তরাজ্যে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা মাহমুদ!
- তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী
- আজকাল ৯০৯
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
