অন্ধকার ভেনেজুয়েলা, দেশত্যাগ করেছে ৪০ লাখ মানুষ!
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ২৩টি রাজ্যের অর্ধেকের বেশি এলাকায় সোমবার আবারও ব্ল্যাকআউট বা বিদ্যুৎ-বিপর্যয় ঘটেছে। এ ঘটনায় তড়িৎ চুম্বকীয় (ইলেকট্রোম্যাগনেট) হামলাকে দায়ী করেছে দেশটির সরকার। প্রায় পাঁচ মাস ধরে চলমান এ বিপর্যয়ে ৪০ লাখ নাগরিক দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ভেনেজুয়েলার জাতীয় পাওয়ার গ্রিড পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় এ বিদ্যুৎ-বিভ্রাট ঘটছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিশেষজ্ঞরা।
এর আগে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে প্রথমবারের মতো দুর্বল করে ফেলে গত ৭ মার্চের ব্ল্যাকআউট। প্রায় সপ্তাহব্যাপী দেশটির বেশ কিছু অংশজুড়ে চলতে থাকে এ সংকট। থেমে থেমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও গত ২৫ মার্চে ঘটে আরেক ব্ল্যাকআউট। এর সঙ্গে যুক্ত হওয়া পানিসংকট দেশবাসীকে চরম দুর্ভোগের মুখে ফেলে দেয়।
মার্চ মাস থেকে চলমান ব্ল্যাকআউটে এই প্রথমবার যুক্ত হলো রাজধানী কারাকাস। এই সিরিজ ব্ল্যাকআউটের জন্য বিরোধী দল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা নিকোলা মাদুরো। বিদ্যুতের এই দুরবস্থার প্রভাব পড়ছে গোটা দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে। দেশে মূল্যস্ফীতি শুরু হয়েছে। চলতি বছর তা সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, তড়িৎ চুম্বকীয় হামলার কারণে এ বিপর্যয় ঘটেছে। অবশ্য এ দাবির পেছনে কোনো প্রমাণ দেননি তিনি। তিনি বলেন, বিদ্যুৎসেবা পুনরায় চালু করতে কাজ করছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বলিভার রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে ও গুরি জলবিদ্যুৎ বাঁধে ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে আবার ব্ল্যাকআউট হলে কারাকাস অন্ধকারে নিমজ্জিত হয়।
‘গুরি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট’ নামে বিশ্বের চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি পুয়ের্তো অরদাজ শহরে অবস্থিত। গোটা ভেনেজুয়েলার ৫ ভাগের ২ ভাগ বিদ্যুৎ এই প্রকল্প থেকে দেওয়া হয়।
সম্প্রতি এই এলাকার জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে। পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। বর্তমানে পানির স্তর দুই মিটার নিচে নেমে গেছে। এ পরিস্থিতিতে টারবাইনের ক্ষতি এড়াতে প্রকল্পের জেনারেটরগুলোও বন্ধ রাখা হচ্ছে। যার ফলে বিদ্যুৎ উৎপাদন থেমে যাচ্ছে। অন্ধকারে ডুবছে দেশ।
ভ্যালেন্সিয়া শহরের ৪৫ বছর বয়সী ব্যবসায়ী মারিয়া লুইসা রিভারো বলেন, ‘জাতীয় পর্যায়ে আবারও বিদ্যুৎ বিপর্যয় ঘটছে, ভাবতেই ভয় হচ্ছে। ব্ল্যাকআউটের কথা শুনে দৌড়ে রেফ্রিজারেটরে খাবার ঢুকিয়ে রেখেছি। মার্চ মাসে অনেক খাবার নষ্ট হয়েছে, এবার এমন কিছু ঘটুক, তা চাইনি।’
উচ্চ মুদ্রাস্ফীতির শিখরে থাকা ভেনেজুয়েলার অর্থনীতি দেশটিতে খাদ্য ও ওষুধের যথাযথ জোগানও দিতে পারছে না। বিদ্যুৎ ঘাটতির কারণে দেশটির বড় বিপণিকেন্দ্রগুলো এখন থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুতের এই দুরবস্থার প্রভাব পড়ছে গোটা দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে। এ কারণে প্রায় ৪০ লাখ মানুষ ভেনেজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে
- জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ
- কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
- ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট ৭৮৫ ডলার
- ইসরায়েলকে চীনের সর্তকবার্তা
- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
- ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
- তানজিন তিশা কেন আমাকে মারল? বিচার চাই: সামিয়া
- আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
- আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
- যুদ্ধজাহাজ থেকে স্টিলথ বোমারু, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘হাই-ট
- দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
