অধিনায়কের বিষয়ে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন আফ্রিদি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪
বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এর পর দলটি দুই ফরম্যাটে নতুন অধিনায়কও বেছে নিয়েছে। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে এভাবে বারবার অধিনায়ক বদল না করে কাউকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।
একই সঙ্গে আফ্রিদি মনে করেন পাকিস্তান জাতীয় দলে কোনো সহকারী অধিনায়কের প্রয়োজন নেই। পাকিস্তানের স্পোর্টস একাডেমি প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘পিসিবির উচিত বারবার ক্যাপ্টেন্সি বিতর্ক তৈরি না করে, ২-৩ বছরের জন্য স্থায়ী কোনো অধিনায়ক ঘোষণা করা। সহকারী অধিনায়ক হিসেবেও কাউকে নিয়োগের প্রয়োজন নেই। কোনো কারণে নিয়মিত অধিনায়ক না থাকলে, উপযুক্ত বিকল্প কাউকে তখন দায়িত্ব দেওয়া যেতে পারে।’
এদিকে পাকিস্তানের টিম ডিরেক্টর পদ ছাড়তে চলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। যদিও নিজের সাবেক এ সতীর্থকে ওই দায়িত্বে আরও বেশি সময় চান শহিদ আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘হাফিজ অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাকে আরও সময় দেওয়া উচিত (টিম ডিরেক্টর পদে)। কেউ যদি মনে করে এক সিরিজেই সব পরিবর্তন হয়ে যাবে— এটি ভুল ধারণা।’
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর আশায় পিসিবির পরিচালনা কমিটি থেকে সর্বত্র পরিবর্তন আনা হয়েছে। এর পরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দুই ফরম্যাটের সিরিজে কোনো লড়াই–ই দেখাতে পারেননি শাহিন শান মাসুদরা। অজিদের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট এবং কিউইদের কাছে তারা ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এ নিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে আমরা দারুণ কিছু সুযোগ হাতছাড়া করেছি। নিজেদের সেরাটাও দিতে পারিনি।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আগে দলে অনেক পরিবর্তন দরকার বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক, ‘বিশ্বকাপের আগে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন দরকার। এটিও জানা জরুরি যে কাকে বিশ্রাম আর কাকে কোনো সময়ে খেলাতে হবে।’
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
