অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতির রেকর্ড সম্প্রসারণ: জাতিসংঘ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতির রেকর্ড সম্প্রসারণ হয়েছে। এতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও বাস্তবসম্মত সম্ভাবনা নির্মূলের ঝুঁকিও বেড়েছে। শুক্রবার (৮ মার্চ) এসব কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইসরায়েলি বসতি বৃদ্ধির পরিমাণ এবং সেখানে ইসরায়েল কর্তৃক দেশটির জনসংখ্যার স্থানান্তরকে একটি যুদ্ধাপরাধ বলে পুনর্ব্যক্ত করেছেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল নতুন আবাসন পরিকল্পনা ঘোষণা করার পর গত মাসে বাইডেন প্রশাসনও বসতিগুলো আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসঙ্গতপূর্ণ’ বলে মন্তব্য করেছিল।
মার্চের শেষের দিকে জেনেভায় মানবাধিকার কাউন্সিলে একটি রিপোর্ট উপস্থাপন করা হবে। সেটির সঙ্গে সঙ্গতি রেখে একটি বিবৃতিতে তুর্ক বলেছেন, ‘বসতিবাদী সহিংসতা এবং বসতি-সম্পর্কিত সহিংসতা আশঙ্কাজনকহারে একটি নতুন মাত্রায় পৌঁছেছে এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও বাস্তবসম্মত সম্ভাবনাকে নির্মূল করার ঝুঁকি রয়েছে।’
জেনেভায় ইসরায়েলের কূটনৈতিক মিশন বলেছে, রিপোর্টে ২০২৩ সালে ৩৬ ইসরায়েলির মৃত্যুর বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত ছিল। একটি বিবৃতিতে মিশনটি বলেছে, ‘মানবাধিকার সর্বজনীন, তবুও ফিলিস্তিনি সন্ত্রাসের শিকার ইসরায়েলিদের হাইকমিশনার অফিস বারবার উপেক্ষা করে।’
ইসরায়েলি বসতি নিয়ে জাতিসংঘের নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি অন্যান্য উৎসের উপর ভিত্তি করে ১৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরী করা হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবরের শেষ নাগাদ এক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৩০০টি নতুন ইসরায়েলি আবাসন ইউনিটের তথ্য নথিভুক্ত করা হয়েছে। ২০১৭ সালে পর্যবেক্ষণ রেকর্ড করা শুরু করার পর থেকে এ সংখ্যাটি সর্বোচ্চ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিয়মিতভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং রাষ্ট্রীয় সহিংসতার তীব্রতা নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে ৭ অক্টোবর ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে। আর তখন থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর দখল করেছিল ইসরায়েল। বাইবেল অনুসারে সেই জমিতে তাদের জন্মগত অধিকারের দাবি করে সেখানে বসতি বিস্তৃত করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনী বলছে, পশ্চিম তীরে তারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্যবস্তু করছে।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
