অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
প্রকাশিত: ১৯ মে ২০২৬
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে বসানো হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে লাল বাতি অমান্য, স্টপ লাইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিং দখল, সিটবেল্ট না পরা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও অবৈধ পার্কিংয়ের মতো নানা অপরাধ। প্রযুক্তিনির্ভর এই নজরদারিতে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়লেও পুরো ব্যবস্থাকে কার্যত প্রশ্নের মুখে ফেলেছে অটোরিকশা।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, এআই মামলার ভয়ে অন্যান্য যানবাহন যেখানে ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করছে, সেখানে অটোরিকশাগুলো চলছে সম্পূর্ণ বেপরোয়া গতিতে। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিং দখল কিংবা দ্রুতগতিতে মূল সড়কে চলাচল-সব অনিয়মই আগের মতো বজায় রেখেছে তারা। কারণ অটোরিকশার নেই কোনো ডিজিটাল নম্বরপ্লেট কিংবা রেজিস্ট্রেশন। ফলে এআই ক্যামেরা তাদের শনাক্ত করতে পারছে না, হচ্ছে না কোনো স্বয়ংক্রিয় মামলাও।
৩০০ ফিট সড়ক, কুড়িল-বাড্ডা সড়ক, আগারগাঁও, মিরপুর, পল্লবী, গুলিস্তান ও মগবাজারসহ রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় উল্টো পথে অটোরিকশা চলতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে এসব অটোরিকশার গতি ঘণ্টায় ৩০ কিলোমিটারেরও বেশি। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গত রবিবার রাতে নতুনবাজার এলাকায় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। মোটরসাইকেল চালক হার্ড ব্রেক করায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ছাড়া নগরীর প্রতিটি মোড় দখল করে যানজট সৃষ্টি করছে এই ত্রি-চক্রযান। ডিএমপি সূত্র জানায়, গত ৭ মে থেকে রাজধানীতে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি শুরু হয়েছে। প্রথম সপ্তাহেই তিন শতাধিক ডিজিটাল মামলা হয়েছে। শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও এয়ারপোর্ট সড়কে বসানো ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করে আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তৈরি হচ্ছে অটো মামলা, যা সরাসরি পাঠানো হচ্ছে গাড়ির মালিকের মোবাইলে। নোটিস পেয়ে উপেক্ষা করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানার মতো বিষয় আসছে। এতে চালকরা অনেকটাই সচেতন হয়েছেন। অনেকে ভুল করে অভ্যাসবশত আইন ভঙ্গ করে ফেলছে। মামলার পর সাবধান হয়ে যাচ্ছে। তবে অটোরিকশা নিয়ন্ত্রণে না আসায় পুরো উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করা যানবাহনের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারছে না এআই প্রযুক্তি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, নম্বরপ্লেট না থাকলে এআই শনাক্ত করতে পারে না। তবে সব ধরনের যানবাহনকে আইনের আওতায় আনতে কাজ চলছে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধেও ঈদের পর বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নিয়ন্ত্রণহীন অটোরিকশাকে কার্যকরভাবে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় কোটি টাকার এআই প্রযুক্তি বসিয়েও রাজধানীর সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরবে না।
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
