অঝোরে কাঁদছে আর্জেন্টিনার সমর্থকরা, হাসছে ব্রাজিল!
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯
রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে লিখে গিয়েছেন, ‘তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি / তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।’ পতাকা ওড়ানো, জার্সি গায়ে চড়ানো, চায়ের কাপে, ভার্চুয়াল জগতে লড়াইয়ে মত্ত আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা এর মর্মার্থটুকুন বুঝলেই রক্ষা!
কেননা গত রাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পর টাইগারদের বিশ্বকাপ পর্ব শেষ হয়ে গেছে। এক প্রকার হতাশা নিয়েই পুরো রাত কাটিয়েছেন দেশবাসী। তবে অপেক্ষা ছিল সকালের। কেননা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। তাও আবার কোপা আমেরিকার সেমিফাইনাল। তাই হতাশ দেশবাসীর আশা জিইয়ে রেখেছিল ম্যাচটি। হয় সকালের সূর্যের হাসিতে হাসবে ব্রাজিলের সমর্থকরা না হয় আর্জেন্টিনার সমর্থকরা।
তবে কারো সুখ কারো বা দুঃখের বিষয় হলো আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর ফের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। তাই হয়তো আজকে সকালের মেঘের ফাঁকে মাঝে মাঝে উঁকি দেয়া সূর্যের হাসির সঙ্গে তাল মিলিয়ে হাসছে ব্রাজিল সমর্থকরা। তারই সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশের ঝিরি ঝিরি বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে লুকিয়ে কাঁদছে আর্জেন্টিনার সমর্থকরা।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো দুজনই করেছেন একটি করে গোল এবং একে অপরের গোলে এসিস্ট।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত এক আক্রমণ সাজায় স্বাগতিকরা। তবে রবার্তো ফিরমিনোর সে প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। নবম মিনিটের মাথায় ফের আর্জেন্টাইন রক্ষণে হামলা চালায় ব্রাজিল।
তবে গোলের প্রথম সুযোগটা তৈরি করেছিল আর্জেন্টিনাই। ফাঁকায় থাকা লিওনার্দো পারেদেস ১২ মিনিটের মাথায় দুর্দান্ত এক শট নেন। কিন্তু তা একটুর জন্য চলে যায় বারের ওপর দিয়ে।

এদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ১৯ মিনিটেই প্রথম গোল করে ফেলে ব্রাজিল। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসের দুর্দান্ত ড্রিবলিংয়ের ফায়দা নেয় স্বাগতিকরা।
দলের অধিনায়ক দানি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। সুযোগসন্ধানী হেসুস কোনো ভুল করেননি গোলের সহজতম এ সুযোগটি কাজে লাগাতে। তার আলতো পায়ের টোকায় ১৯ মিনিটেই লিড নিয়ে ফেলে ব্রাজিল।
আর্জেন্টিনার সামনে এ গোল শোধ করার সবচেয়ে ভালো সুযোগটি আসে ম্যাচের ৩০তম মিনিটে। বাম পাশ থেকে লিওনেল মেসির ফ্রি-কিকে সবার চেয়ে ওপরে লাফিয়ে মাপা হেড করেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেটি গিয়ে আঘাত হানে ক্রসবারে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তরুণ ফরোয়ার্ড এভারটন সোয়ারেসকে উঠিয়ে উইলিয়ানকে মাঠে নামান ব্রাজিলিয়ান কোচ তিতে। প্রথমার্ধের মতো এবারও শুরুতেই আক্রমণে ওঠে ব্রাজিল। আর্জেন্টিনা বেশ কয়েকবার আক্রমণে গেলেও তা বিফলে যায়। উল্টো ৭১ মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

এবার গোল করেন রবার্তো ফিরমিনো, তাকে বলের জোগান দেন গ্যাব্রিয়েল জেসুস। দুই গোলের লিড নিয়ে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতেই জয়োল্লাস শুরু হয়ে যায় স্বাগতিকদের গ্যালারিতে। পরে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় ব্রাজিল।
ম্যাচে ৬১ শতাংশ বল ছিল ব্রাজিলের দখলে। আর মাত্র ৩৯ শতাংশ ছিল আর্জেন্টিনার দখলে।
২০০৭ সালের পর আজই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয় এই দুই ফুটবল পরাশক্তি। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। একযুগ পর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মরিয়া তারা।
এবারের কোপায় সবচেয়ে ফেবারিট ব্রাজিল। তারা দুর্দান্ত গতিতে ছুটেই ফাইনালে উঠল। অন্যদিকে, মেসি ও তার দল আর্জেন্টিনাকে কোপায় সেরা ছন্দে দেখা যায়নি।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
