অচল দেড় হাজার কোটির হাসপাতাল
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫
♦ জনবলসংকটে অচল হাসপাতাল
♦ অব্যবহৃত অবস্থায় মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে যন্ত্রপাতি
♦ জুলাইতে চালু করতে জনবল নিয়োগের প্রস্তুতি
ঝকঝকে হাসপাতাল, চালু আছে চলন্ত সিঁড়ি, সুপরিসর লিফট। কিন্তু দেড় হাজার কোটি টাকার বিশাল অবকাঠামোর সুপার স্পেশালাইজড হাসপাতালে নেই রোগীর আনাগোনা। উদ্বোধনের আড়াই বছর পার হলেও চালু হয়নি হাসপাতাল। জনবলসংকটে চালু না হওয়ায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি। জুলাইয়ের মধ্যে এ হাসপাতাল সচল করতে জনবল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নতুন প্রশাসন।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অধীনে গড়ে তোলা হয়েছে এ হাসপাতাল। রোগীদের বিদেশমুখিতা কমাতে এবং উন্নত দেশের মতো প্রথমবারের মতো সেন্টার বেইজড চিকিৎসাসেবা পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়ে নির্মিত হয়েছিল এ হাসপাতাল।
সরেজমিন ঘুরে দেখা যায়, সুনসান নীরবতা হাসপাতালজুড়ে। হাসপাতালের কেবিনে ১৫ আর ওয়ার্ডে মাত্র ২২ জন রোগী ভর্তি। সিসিইউ, আইসিইউ কিছুই চালু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউ সূত্র জানিয়েছেন, ভুল ব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির কারণে চাহিদার ৮৯ শতাংশ কম জনবল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা বিশেষায়িত এ হাসপাতাল। অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে দেড় হাজার কোটি টাকা। এর মধ্যে ৪০৩ রকমের ৬ হাজার ৬১২টি চিকিৎসাযন্ত্র কেনা হয়েছে ২৮৩ কোটি টাকায়। এসব যন্ত্রপাতি ২০২২ সালের আগস্ট ও ডিসেম্বরে দুই ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করে দক্ষিণ কোরিয়ার বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান স্যামসাং। যন্ত্রগুলো সেবার উপযোগী থাকলেও জনবল না থাকায় ৯০ শতাংশ এক দিনও ব্যবহার হয়নি। এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে তিন বছর। ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের দুই বছর। এ বছরের ডিসেম্বরের মধ্যে জনবলসংকটের সমাধান না হলে যন্ত্র রক্ষণাবেক্ষণে নতুন করে টাকা খরচ করতে হবে সরকারকে।
সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হাসপাতাল পুরোদমে চালু হতে জনবলসংকট মূল সমস্যা। ৭৫০ বেডের হাসপাতালে জনবল লাগে ২ হাজার ৭০০-এর বেশি। কিন্তু আমাদের এখানে এখন ৩০০-এর মতো জনবল আছে। আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, হেপাটোবিলিয়ারি, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট সব জায়গায় জনবলসংকট। নতুন নিয়োগে অর্থ কোথা থেকে আসবে তা-ও এক বড় সমস্যা। মন্ত্রণালয় বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।’ তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে ৩০০ বেড চালু করার জন্য ১ হাজার ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিনিয়র চিফ কনসালট্যান্ট আট, চিফ কনসালট্যান্ট ২২, সিনিয়র কনসালট্যান্ট ৩২, কনসালট্যান্ট ৫৭, মেডিকেল অফিসার ২৩১ এবং ৫৯৮ জন সিনিয়র স্টাফ নার্স, অন্যান্য স্টাফ ও আউটসোর্সিং থাকবে। ২৬ ফেব্রুয়ারি সিন্ডিকেট মিটিংয়ের পর জনবল নিয়োগে বিজ্ঞপ্তির বিষয়ে সিদ্ধান্ত হবে।’
হাসপাতালসূত্রে জানা যায়, গত বছরের শুরুতে বেশ কিছু নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হলে থেমে যায় নিয়োগ প্রক্রিয়া। হাসপাতালে সেবা দিতে পাঁচ দফায় ১৬০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে যুক্ত হয়েছেন মাত্র ৩২ জন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়া। নিয়োগ থেকে শুরু করে হাসপাতালের ফার্মেসি দরপত্রে পর্যন্ত ঘটেছে দুর্নীতি।
বিএসএমএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘৩০০ বেড চালুর সময় চারটি বিষয় গুরুত্ব দেওয়া হবে। ইনফার্টিলিটি, কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট ও কার্ডিয়াক। যেসব রোগের চিকিৎসায় রোগী বেশি বিদেশ যান তারা এখানে অত্যাধুনিক সেবা পাবেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি ডাক্তার আছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অনেকে দেশে এসে চিকিৎসা দেওয়ার ব্যাপারে সাড়া দিয়েছেন।’ যন্ত্রপাতির মেয়াদোত্তীর্ণের বিষয়ে তিনি বলেন, ‘এ বছরের জুলাইতে বেশ কিছু যন্ত্রপাতির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের নেতৃত্বে বিশেষ টিম বানানো হয়েছে, তারা সার্বিক বিষয় জানাবে। কিছু মেশিনের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে।’ সেসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানান তিনি।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
