অক্টোবরে প্রতি পরিবার পাবেন ৫ শত ডলার
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
চলতি বছর ‘ইনফ্লেশন রিফান্ড’ চেক পাচ্ছেন নিউইয়র্কের প্রাায় ৮০ লাখ নিউইয়র্কার গভর্নর ক্যাথি হোকুল ঘোষিত এই পরিকল্পনার আওতায় রাজ্যের অতিরিক্ত কর রাজস্ব থেকে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করে এই সহায়তা বিতরণ করা হবে। এই রিফান্ডের সর্বোচ্চ পরিমাণ হবে ৪০০ ডলার যা মূলত অতিরিক্ত বিক্রয় কর থেকে সংগৃহীত অর্থ স্টেটবাসীর মধ্যে ফেরত দেওয়ার উদ্যোগ। যৌথভাবে ট্যাক্স ফাইল করলে প্রতি পরিবার পাবেন ৫০০ ডলার।
এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির চলমান চাপ এবং নিউ ইয়র্কে উচ্চ জীবনযাত্রার খরচ মোকাবেলায় মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে। এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাদের আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য করদাতাদের ঠিকানায় চেক পাঠাবে। নিউ ইয়র্ক স্টেট গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, এই প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয়; নতুন করে কোনো ফর্ম পূরণ করতে হবে না বা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আপনি যদি যোগ্য হন, তাহলে মেইলের মাধ্যমে চেক পাঠানো হবে।
এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাকে ২০২৩ সালের নিউইয়র্ক স্টেট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা থাকতে বা দিতে হবে। যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তির স্টেট ভিত্তিক সমন্বিত মোট আয় ১ লাখ ৫০ হাজার ডলার বা তার কম হতে হবে। আর যারা যৌথভাবে ট্যাক্স ফাইল করেছেন তাদের সম্মিলিত আয় ৩ লাখ ডলার বা তার কম হতে হবে।
রিফান্ডের পরিমাণ নির্ধারিত হবে করদাতার বার্ষিক আয় ও ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী। এককভাবে ট্যাক্স ফাইলকারীরা যদি ৭৫,০০০ ডলার বা তার কম আয় করেন, তারা ৩ শত ডলার পাবেন; আর যদি তাদের আয় ৭৫,০০১ ডলার থেকে ১৫০,০০০ ডলার এর মধ্যে হয়, তাহলে পাবেন ১৫০ ডলার। যারা যৌথভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং যাদের সম্মিলিত আয় ১৫০,০০০ ডলার বা তার কম, তারা পাবেন ৫০০ ডলার, আর যদি আয় ১৫০,০০১ ডলার থেকে ৩০০,০০০ ডলার হয়, তাহলে পাবেন ৩০০ ডলার।
যদিও এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, কর্মকর্তারা আশা করছেন যে রিফান্ড চেকগুলো ২০২৫ সালের অক্টোবরে মধ্যে পাঠানো শুরু হবে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
