ট্রাম্পের সফরে ইরাকের আইনপ্রণেতাদের তীব্র নিন্দা
যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ইরাক সফরের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির রাজনৈতিক ও মিলিশিয়া নেতারা। বুধবারের এ সফরকে তারা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরেছেন। দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সঙ্গে ট্রাম্পের আলোচনাটি কোথায় হবে, তা নিয়ে মতভেদের কারণে নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়। খবর রয়টার্স।
০৫:২৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯
সুদানে সরকারবিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করছে সরকার। দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
০৫:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের মাথাব্যাথা বাড়িয়ে দিল চীনের এস-৪০০ ক্ষেপণাস্ত্র পরীক্ষা
রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক এস-৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে চীন। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই ব্যবস্থা ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ভারতও গত অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনীর হাতে এ যুদ্ধাস্ত্র না আসা পর্যন্ত চীনের সঙ্গে শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগ কমবে না ভারতের।
০৫:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পররাষ্ট্রমন্ত্রী পদে বদল আনল সৌদি আরব
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে বদল এনেছেন বাদশা সালমান বিন আব্দুলআজিজ। সৌদি আরবের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইব্রাহিম আব্দুলআজিজ আল আসাফ। এর আগে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি। আগের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে তার প্রতিমন্ত্রী করা হয়েছে।
০৫:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পাকিস্তানে জারদারিসহ ১৭২ নেতাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারিসহ বিরোধী দলের ১৭২ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারের মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। খবর জিওটিভি।
০৫:২২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
হিলারিকে সরিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটির সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। গত ১৭ বছর ধরে এ সম্মান পেয়ে আসছিলেন হিলারি ক্লিনটন। এবার তাকে সরিয়ে প্রথম স্থান অর্জন করলেন মিশেল ওবামা। গতকাল প্রকাশিত গ্যালাপ জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচন করে আসছে গ্যালাপ।
০৫:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুনে নিহত পাঁচ
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বয়োজেষ্ঠ্য।
মুম্বাইয়ের চিম্বুরের তিলক নগর এলাকার গনেশ গার্ডের কাছে একটি হাউজিং সোসাইটিতে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়। সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে বলে জানায় কর্তৃপক্ষ। খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
০৫:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বেসিসের সদস্যপদ চায় উবার
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে ‘অবৈধভাবে’ চলা উবার বেসিসের সদস্যপদ চাইছে।
কিছুদিন আগে বেসিসের সদস্যপদের জন্য উবার কর্তৃপক্ষ আবেদন নিয়ে গেলে তা গ্রহণ করেনি বেসিস।
০৪:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পিছিয়ে গেল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন
কয়েকমাসের জন্য পিছিয়ে গেল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম চালু করার কাজ সময়মতো শেষ করা সম্ভব না হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে নির্বাচনটি অনুষ্ঠানের কথা ছিল। তবে নির্বাচনের নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
০৬:৩১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বাণিজ্যিকভাবে তিমি শিকারের ঘোষণা জাপানের
আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও জাপান জানিয়েছে, আসছে জুলাই থেকে দেশটি বাণিজ্যিক উদ্দেশ্যে নতুন করে তিমি শিকার শুরু করতে যাচ্ছে। এ জন্য তিমি সংরক্ষণ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইডব্লিউসি থেকেও নিজেদের প্রত্যাহার করে নিতে যাচ্ছে জাপান। খবর বিবিসির।
০৬:২৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
৭২ হাজার টন হীরার শহর
একটা আস্ত শহর। আর তার মাঝেই লুকিয়ে রয়েছে রাশি রাশি হীরা। কোথায় সেই শহর? কীভাবেই-বা এত হীরা এল এই শহরে? এই হীরাগুলো প্রতিটি বাড়িতেই লুকানো রয়েছে। কিন্তু তা এতই সূক্ষ্ম যে বোঝা যাচ্ছে না। ব্যাপারটা ঠিক কী বলুন তো?
০৬:২৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
আসামে ইঁদুরের মাংসের কেজি ২০০ রুপি
বাজারে ঘুরে ঘুরে কত কিছুই তো কিনেছেন, কিন্তু রান্না করা বা না-করা ইঁদুর কেনার কথা কখনো ভেবেছেন কি? বাংলাদেশে না হলেও প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যেই এ রকম জায়গা আছে, যেখানে রীতিমতো ইঁদুর বিক্রির হাট বসেছে। শুধু তা-ই নয়, তা কিনতে বেশ ভিড়ও হয় সেখানে।
০৬:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
লোকসভায় তিন তালাক বিল পাস
বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাস হয়ে গেল সংশোধিত তিন তালাক বিল। স্ত্রীকে আর তাৎক্ষণিক তালাক দিতে পারবেন না মুসলিম পুরুষরা।
০৫:১২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভয়হীন পরিবেশ চায় জাতিসংঘ
নির্বাচনে ভয়ভীতি ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয় সেটিও নিশ্চিত করতে বলেছে বৈশ্বিক এ সংস্থাটি।
০৫:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
তালেবানদের চাকরি দেয়ার প্রস্তাব আমেরিকার
যত দ্রুত সম্ভব আফগানিস্তানে যুদ্ধের ইতি টানতে চায় আমেরিকা। প্রতিষ্ঠা করতে চায় ‘শান্তি’। এ জন্য এরই মধ্যে শুরু করেছে শান্তি প্রক্রিয়া। এতে আমেরিকার সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান, চীন, রাশিয়া ও বিশ্বের আরও কয়েকটি দেশ।
০৫:০৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মাত্র ২০ হাজার টাকা খরচে মন ছুঁয়ে যাওয়া বিয়ের আয়োজন
চারিদিকে চলছে বিয়ের মৌসুম। দেশি-বিদেশি তারকা থেকে শুরু করে সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে বিয়ের আমেজ। বিয়েতে কোটি কোটি কিংবা লাখ লাখ টাকা খরচ যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত পরিবারের বিয়ে কিংবা নামি তারকার বিয়ে – যাই হোক না কেন সবখানেই বিয়ে মানে বিরাট খরচের ব্যাপার।
০৪:৫৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
নারী ভাড়াটিয়ার ঘরে গোপন ক্যামেরা, ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে মামলা
ভারতের দক্ষিণ মুম্বাইয়ে ৪৭ বছর বয়সী অবিবাহিত এক ব্যক্তির একটি অ্যাপার্টমেন্ট ভাড়া থাকেন তিন নারী। গত দেড় বছর ধরে তারা ওই ফ্ল্যাটে আছেন। সম্প্রতি তারা শহরের ডিবি পুলিশের কাছে এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বাড়িওয়ালার বিরুদ্ধে ।
০৪:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনী সময়ে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
০৪:৩৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
অস্ত্রোপচারের পুরো সময় ধর্মগ্রন্থ পাঠ করলেন রোগী
অস্ত্রোপচারের সময়ে গিটার বাজানো কিংবা রোগীর গান শোনার কথা শোনা গেছে আগে। তবে এবার শোনা গেল অস্ত্রোপচারের সময় আরেকটি বিচিত্র ঘটনার কথা। সাধারণত যিনি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের জন্য যান তার আত্মীয়-স্বজনরাই উৎকণ্ঠার সঙ্গে সেই রোগীর মঙ্গল কামনায় ধর্মগ্রন্থ পাঠ করেন অপারেশন থিয়েটারের বাইরে থেকে। কিন্তু এবার ব্রেন টিউমার অপারেশনের সময়ে রোগী নিজেই টানা ৩ ঘন্টা নিজ ধর্মগ্রন্থ থেকে হনুমান চালিসা পাঠ করলেন। ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে।
০৪:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
গাড়ি চুরি করতে গিয়ে পুলিশকেই ফোন করল চোর
পার্ক করা গাড়িটিকে দেখে লোভ হয় গাড়ি চোরের। গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশে ভেতরে ঢোকে সে। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। গাড়ির মধ্যেই তালাবদ্ধ হয়ে পড়ে সে। শত চেষ্টা করেও বের হতে না পেরে একসময় সাহায্য চেয়ে পুলিশকেই ফোন দেয় চোর।
০৪:১৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মধ্যপ্রাচ্যে সেনা রাখছে অস্ট্রেলিয়া
ইরাক এবং আফগানিস্তানে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর সক্রিয়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পরই মরিসন এ কথা জানান।
০৪:০১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
দুই জঙ্গিকে এনআইএর হাতে তুলে দিলেন আদালত
চলতি বছরের আগস্টে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডের মূল অভিযুক্ত কাওসার ওরফে বোমা মিজানকে জেরার জন্য ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর হেফাজতে দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। গতকাল বুধবার কাওসার ও আরেক জঙ্গি মোস্তাফির রহমানকে দুই সপ্তাহের জন্য এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
০৩:৫৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
১৭ রাজ্যে অমিত শাহর নয়া পর্যবেক্ষক
বিজেপির দিনকাল ভালো যাচ্ছে না। আগামী বছর লোকসভা নির্বাচন। কিন্তু তাদের সামনে অশনিসংকেত। এ অবস্থায় বিজেপি দলকে চাঙা করতে, লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে ১৭ রাজ্যে নতুন করে ১৭ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে।
০৩:৪৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
অস্ট্রেলিয়ায় কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটিশ যুগলের মৃত্যু
অস্ট্রেলিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে ব্রিটিশ যুগলের। তাঁদের সহায়তার জন্য এসেছে হাজার হাজার অস্ট্রেলিয়ান ডলার।
০৩:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪



































