যুক্তরাষ্ট্র আর সারাবিশ্বের পুলিশি দায়িত্ব পালন করবে না : ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি কমিয়ে আনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর সারাবিশ্বের পুলিশি দায়িত্ব পালন করবে না। বুধবার এক ঝটিকা সফরে ইরাকের মার্কিন সেনাদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। খবর এএফপি।
গোপন এই সফরে বুধবার সন্ধ্যায় ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে বাগদাদের আল-আসাদ বিমানবন্দরে নামেন ট্রাম্প। এরপর সেখানকার মার্কিন সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। ইরাকে এ মুহুর্তে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
বিদেশে মার্কিন সেনাদের সাথে দেখা করা দেশটির প্রেসিডেন্টদের জন্য একটি রুটিন কাজ। যুদ্ধক্ষেত্রে সেনাদের মনোবল বাড়াতে প্রায়ই এরকম সফর করে থাকে তারা। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চারবার ইরাক সফর করেছিলেন। তবে ক্ষমতায় আসার পর এবারই প্রথম ইরাকে অবস্থানরত সেনাদের সাথে দেখা করলেন ট্রাম্প। দীর্ঘদিন সফর না করার জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি।
তিন ঘণ্টার এই সফরে সেনাদের সাথে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সেনাদের সাথে হাস্যজ্জল ট্রাম্প হাত মেলাচ্ছেন। এছাড়া সেনাদের অটোগ্রাফ দিতেও দেখা যায় তাকে। পরে একসাথে ছবিও তোলেন তিনি।
আল-আসাদ বিমানঘাঁটিতে দেয়া এক ভাষণে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রত্যেক যুদ্ধের মূল্য আছে। তারা যদি চায় আমরা তাদের হয়ে যুদ্ধ করি তাহলে তার মূল্য পরিশোধ করতে হবে।
তবে এখনই ইরাক থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতে সিরিয়ায় কোনো মিশন পরিচালনার ক্ষেত্রে ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে একই সাথে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি কমিয়ে আনার কথাও বলেন ট্রাম্প।
তিনি বলেন, আমরা সারাবিশ্বে এমনসব জায়গায় ছড়িয়ে আছি যেখানকার নামও মানুষ জানে না। এটা হাস্যকর। যুক্তরাষ্ট্র আর সারাবিশ্বের পুলিশি দায়িত্ব পালন করবে না।
এ সফরে ইরাকি প্রেসিডেন্ট আদিল আবদুল মাহদির সাথে বৈঠকের কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল করেন ট্রাম্প। এর পরিবর্তে আবদুল মাহদিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এদিকে ট্রাম্পের এই অঘোষিত সফরকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের রাজনীতিবীদ ও মিলিশিয়া নেতারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ভয়ানক লঙ্ঘন এবং আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন শিয়াপন্থী ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
