রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৫৬৮

চাইনিজ নববর্ষের অদ্ভুত রীতি-নীতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

চীনে চন্দ্র বর্ষপঞ্জি অনুসারে নতুন বছরের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। চাইনিজ নববর্ষের এই উৎসব ইংরেজী নতুন বছরের মত একদিন নয় বরং পালন করা হয় টানা দুই সপ্তাহ। স্থানীয়ভাবে এই উৎসবকে বলা হয়‘চুন জি’। চাইনিজ নববর্ষ শুরুর নিদিষ্ট কোন তারিখ নেই। তাই প্রতিবছর নববর্ষের তারিখ পরিবর্তিত হয়। যেমন বর্ষপঞ্জি অনুসারে ২০১৯ সালে চাইনিজ নববর্ষ শুরু হবে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে।

চাইনিজদের নববর্ষ ও বসন্ত দুইয়েরই আগমন ঘটে একই সময়। বিশ্বের সবচেয়ে প্রখ্যাত ও জাঁকজমকপূর্ণ উৎসবগুলোর একটি হচ্ছে চাইনিজ নববর্ষ। চাইনিজ নববর্ষের সঙ্গে বেশ কিছু উপকথা ও রীতি-নীতি জড়িত। চীনে এই উৎসবকে দেবতা ও পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রর্দশনের সুযোগ হিসেবে দেখা হয়।

উৎসবের প্রস্তুতি হিসেবে ঐহিত্যগতভাবে চীনের প্রতিটি পরিবার তাদের ঘরদোর পরিস্কার-পরিচ্ছন্ন করে যাতে করে নতুন বছর সব ধরনের দুর্ভাগ্যকে তাড়িয়ে দিয়ে সৌভাগ্য বয়ে আনতে সক্ষম হয়।

 

উৎসবে চাইনিজদের আরও একটি ঐতিহ্য হচ্ছে, ঘর-বাড়ির দরজা-জানালা লাল রঙের কাগজ দিয়ে সাজানো। লাল রঙকে চাইনিজরা সৌভাগ্য ও সুখের রঙ বলে মনে করে। উৎসবে পালিত অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে আতশবাজি পোড়ানো এবং লাল কাগজের খামে মুড়ে অর্থ প্রদান। নতুন চন্দ্রবর্ষে গতানুগতিক ঐতিহ্যের বাইরে মজার এবং অদ্ভুত অনেক রীতিও পালন করতে দেখা যায় চাইনিজদের। আজ জানবো সেসবের কয়েকটি সম্পর্কে।

চাইনিজ নতুন বছর নয়

চীনে চন্দ্র দিনপঞ্জি অনুসারে নতুন বছর নির্ধারিত হয়। আর এ উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব স্থানীয়দের কাছে বসন্ত উৎসব বা নতুন চন্দ্র বছর নামের পরিচিত। এই উৎসব শুধুমাত্র চাইনিজরাই পালন করে তা নয়। জানুয়ারির শেষ থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের আরো অনেক দেশে চন্দ্র নতুন বর্ষ উদযাপন করা হয়। চীনের এ উৎসব প্রতিবেশী দেশেগুলোতেও প্রভাব ফেলে। যাদের অন্যতম কোরিয়া, ভিয়েতনাম, তাইপে।

 

যদিও এই উৎসব পালিত হয় বিশ্বব্যাপী। মূলত বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনারা এই উৎসব পালন করেন। চীন ছাড়া যেসব দেশে চাইনিজ নতুন বর্ষ পালন করা হয় তাদের অন্যতম হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, মাউরিটুয়াসসহ উত্তর আমেরিকা ও ইউরোপের অনেক দেশ।

যানজটে নাকাল সবাই

আমাদের দেশে ঈদকে সামনে রেখে সবাইকে যেমন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির জন্য শহর ছেড়ে নিজ গ্রামের বাড়িতে ছুটতে দেখা যায়। তেমনি চীনেও নতুন চন্দ্র বর্ষকে পুরো দেশের সবাই পারিবারিক পুনর্মিলনির সুযোগ হিসেবে গ্রহণ করে। আর এর নেতিবাচক প্রভাব সড়ক-মহাসড়কে পড়ে অবধারিতভাবেই। চন্দ্রবর্ষকে সামনে রেখে আত্মীয়-পরিজনদের সাথে মিলিত হবার চেষ্টার ফলে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় মানব স্থানান্তর বা হিউমেন মাইগ্রেশানের ঘটনা ঘটে চীনে। প্রিয়জনের মুখ দেখার জন্য ওইসময় চাইনিজরা সব রকমের কষ্ট স্বীকার করে নেয়।

 

যাত্রীতে বোঝাই বাসে ঠেলে ওঠার আপ্রাণ চেষ্টা, কালোবাজার থেকে টিকেট ক্রয়, ভীড়ে ঠাসা ট্রেনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভ্রমণ করা যাদের অন্যতম। ২০১৪ সালের এক হিসেবে দেখা গেছে ওই বছর ৩.৬২ বিলিয়ন মানুষ নববষ উপলক্ষ্যে কর্মস্থল বা শহর থেকে বাড়ি ফেরার পথে ভ্রমণ করেছেন। একই অবস্থা চন্দ্রবর্ষ পালন করা বিশ্বের অন্য দেশুগুলোতেও। যেমন ২০১৫ সালে কোরিয়াতে চন্দ্রবর্ষ উপলক্ষ্যে ৩০ মিলিয়ন মানুষ নিজস্ব গাড়ি, বাস, ট্রেন অথবা বিমান যোগে নিজ আবাস অঞ্চলে ফেরত আসেন।

একদিনের উৎসব নয়

টানা ১৫ দিন ধরে চন্দ্রবর্ষ উপলক্ষ্যে উৎসব পালিত হয়। ছুটির ওই দিনগুলোতে উৎসবে চাইনিজরা যোগ দেয় নানারকম কর্মকান্ডে। যেমন তারা কেউ ঘোড় দৌড়ে বাজি ধরেন, কেউ কুচকাওয়াচ দেখেন, কেউবা বাজারে পছন্দের পণ্য কিনতে দর কষাকষি করেন অথবা টেম্পলের ভেতরে সবচেয়ে আর্কষণীয় জায়গা দখলের জন্য যুদ্ধে লিপ্ত হন।

 

কুসংস্কারের মৌসুম

কলেজের পড়ার সময় অনেককে দেখা যায় নিজের যত্ন, পরিস্কার-পরিচ্ছন্নতা এমনকি গোসলের দিকে নজর কম দিতে কখনো বা একদমই না দিতে। চাইনিজ নতুন বছরের প্রথম দিন সবাই ওইসব কলেজ ছাত্রদের অনুরুপ জীবনে ফিরে যায়। মানে ওই দিন তারা গোসল করা, জামা-কাপড় ধোয়া বা পরিস্কার-পরিচ্ছন্ন হওয়া থেকে বিরত থাকে। এমনকি ওইদিন কোন ধরনের ময়লা আবর্জনাও ফেলেন না। চাইনিজরা বিশ্বাস করেন এসবের অন্যথা করলে তাদের ভাগ্য ও সমৃদ্ধিও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এরপর দ্বিতীয় দিন, চাইনিজরা তাদের পরিবারের সঙ্গে সময় কাটায়। মূলত এই দিন থেকে বছরের সূচনা বলে মনে করা হয়। তৃতীয় দিন, তারা তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনের বাসায় বেড়াতে যান। আর সপ্তম দিন, তারা একযোগে নিজেদের জন্মদিন পালন করেন।  

ভাড়া নেয়া যায় বয়ফেন্ডও

চীনা নববর্ষ সবার জন্য সবসময় সুখের নাও হতে পারে। অসুখীদের ওই তালিকার শীর্ষে আছেন যারা নববর্ষ পর্যন্ত নিজের জীবন-সঙ্গী খুজে পায়নি তারা বিশেষ করে নারীরা। নববর্ষে পারিবারিক পুনর্মিলনের সময় অবধারিতভাবে কেন এখনও আইবুড়ি হয়ে আছো কেন? কেন বিয়ে করনি? ইত্যাদি অপ্রীতিকর প্র্শ্নবানের শিকার হতে হয় সিঙ্গেলদের। অর্থাৎ ‘বিয়ে’ পারিবারিক আলোচনার এজেন্ডাতে থাকবেই। এমন বিব্রতকর পরিস্থিতি ঠেকাতে অভিনব সমাধান নিয়ে এসেছে উদ্ধাবনী শক্তিতে বলীয়ান চাইনিজরা। সমাধানটি হচ্ছে, ভাড়ায় বয়ফ্রেন্ড পাবার সুবিধা।

 

চীনের সবচেয়ে বড় খুচরা বিক্রির প্লাটফর্ম তাওবাও এ বয়ফ্রেন্ড ভাড়া নেয়ার একটি আলাদা সেকশান আছে। তাই বলা যায়, চাইনিজ পিতা-মাতা ও আত্নীয়-স্বজনরা জীবন-সঙ্গী কই? জীবন-সঙ্গী কই? বলে আর সিঙ্গেলদের বিরক্ত করতে পারবেন না। এবার জানা যাক খরচের দিকটা। ভুয়া বিয়ের জন্য প্রতিদিন খরচ করতে হবে ৮২ ডলার থেকে ১হাজার ৩শ ২১ ডলার পর্যন্ত। ওই প্যাকেজের আওতায় বিনামুল্যের কিছু সেবাও মিলছে। যেমন হাত ধরা, আলিঙ্গন করা বা বিদায়ী চুমো দেয়া ইত্যাদি। এর বাইরে অতিরিক্ত সেবা নিতে চাইলে পরিশোধ করতে হবে বাড়তি টাকা। চাইনিজ গণমাধ্যম পিপলস ডেইলির মতে, ডিনারে গেলে প্রতি ঘন্টার জন্য খরচ পড়বে ৮ ডলার, সিনেমা দেখতে প্রতি ঘন্টায় ৫ ডলার-তবে থ্রিলার মুভির ক্ষেত্রে এ খরচ দ্বিগুন হয়ে যাবে।    

ভাষাগত কুসংস্কার

চাইনিজ নববর্ষে দেশটিতে এলাকাভেদে কিছু কাজ করা যায় আর কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয়। যার অন্যতম কারণ হচ্ছে উচ্চারণ। পুরো চন্দ্র মাসে জুতো বিক্রি বন্ধ থাকে। চীনা ভাষায় জুতোকে বলা হয় ‘হাই’। ক্যানটোনিজ ভাষায় হাই এর উচ্চারণ ‘হারানো’ও ‘দীর্ঘশ্বাস’শব্দদুটোর মতো।

 

উচ্চারণগত এ ধরনের মিলের কারণে এ সময় জুতো বেচা-কেনা বন্ধ থাকে। অন্যদিকে, ভাগ্য নির্দেশক চাইনিজ শব্দ (ফু) যার উচ্চারণ ‘দাও’শব্দটির এর মতো যার অর্থ আগমন। তাই চাইনিজরা নতুন বছরে সৌভাগ্য বয়ে আনার জন্য দরজায় ‘ফু’ শব্দটি টানিয়ে রাখে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর