বেসিসের সদস্যপদ চায় উবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে ‘অবৈধভাবে’ চলা উবার বেসিসের সদস্যপদ চাইছে।
কিছুদিন আগে বেসিসের সদস্যপদের জন্য উবার কর্তৃপক্ষ আবেদন নিয়ে গেলে তা গ্রহণ করেনি বেসিস।
ডিসেম্বরের ৭ তারিখ কলকাতায় ১৭তম ইনফোকম সম্মেলনে কিছুদিন আগে সাবেক হওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকে সদস্যপদের আবেদন গ্রহণ না করার বিষয়টি তোলে রাইড শেয়ারিং কোম্পানিটি।
বৈঠকে উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি কর্মকর্তা ঋধি দারোলিয়া বলেছেন, বাংলাদেশে আমরা নিবন্ধিত। বেসিসের সদস্য হওয়ার আবেদন নিয়ে গেলে তা গ্রহণ করেনি সংগঠনটি।
এদিকে বেসিস কর্তৃপক্ষ বলছে, সেই সময় সংগঠনের সদস্য প্রদান বিষয়ক নীতিমালার মধ্যে উবার পড়ে না বলেই তাদের আবেদন গ্রহণ করা হয়নি।
সংগঠনটির পরিচালক দিদারুল আলম সানি টেকশহরডটকমকে বলেছেন, ১৯ ডিসেম্বর এক অতিরিক্ত সাধারণ সভায় বেসিস সদস্যপদ প্রাপ্তি, প্রক্রিয়া, যোগ্যতা, শর্তাবলী ও যথাযথ প্রতিষ্ঠানকে সদস্যপদ প্রদানে সংশোধিত নীতিমালা পাস হয়েছে। নতুন দুটি ক্যাটাগরি করা হয়েছে। এর কোনো একটিতে উবারসহ এমন কোম্পানির সদস্য হওয়ার সুযোগ আছে।
নীতিমালা সংশোধনের পর বেসিস কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে ব্যবসার অনুমোদন বা নিবন্ধন থাকলে উবার এখন সদস্য পদের জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে জয়েন্ট স্টক নিবন্ধনের কোম্পানি মেমোরেন্ডাম ও ট্রেড লাইসেন্স থাকতে হবে।
‘বিদেশী কোম্পানির দেশীয় অংশীদার যদি ৫০ শতাংশের বেশি হয় তাহলে ওই কোম্পানি ‘অ্যাফিলিয়েট’ ক্যাটাগরিতে সদস্য হবেন এবং ভোটাধিকারও পাবেন। কিন্তু যদি দেশীয় অংশীদার না থাকে তাহলে বা অংশীদারের শেয়ার ৫০ শতাংশের কম হয় তাহলে ‘ইন্টারন্যাশনাল’ ক্যাটাগরিতে সদস্য হওয়া যাবে’ জানিয়েছেন সংগঠনটির এক পরিচালক।
তবে দেশে উবারের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
কোম্পানিটির কর্মকর্তাদের দাবি তারা নিবন্ধিত। দেশে উবারের ২ বছর পূর্তি অনুষ্ঠানে কোম্পানিটির ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব সেন্ট্রাল অপারেশন প্রদীপ পরমেশ্বরন গণমাধ্যমকে বলে গেছেন তারা বৈধ। কলকাতায় মন্ত্রীর সঙ্গে ওই বৈঠকেও উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি কর্মকর্তা ঋধি দারোলিয়া বলেছেন তারা বাংলাদেশে নিবন্ধিত।
কিন্তু কোন ধরণের নিবন্ধন তাদের রয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশে উবার কোথায় কীভাবে নিবন্ধিত এবং সেবা বৈধ কিনা তা জানতে চাওয়া হয়েছিল দেশে তাদের জনসংযোগ সহযোগী বেঞ্চমার্ক পিআর নামে একটি কোম্পানির কাছে।
কোম্পানিটি এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর জানাতে পারেনি।
দেশে কার্যক্রম চালু করেই আমেরিকার সানফ্রান্সিসকোয় অবস্থিত নিজেদের মূল কোম্পানিতে বাংলাদেশে আয়ের অর্থ (মোট আয়ের ২০ শতাংশ) নিতে ২০১৬ সালে সিটি ব্যাংক এনএর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল উবার। তখন টাকা বিদেশে নেয়ার অনুমতির জন্য কাগজে-কলমে সরকারি অনুমোদন এবং দেশে এই সেবার বৈধ নিবন্ধনের শর্ত ছিল কেন্দ্রীয় ব্যাংকের।
যদিও রাইড শেয়ারিং নীতিমালা হওয়ার পরও দীর্ঘ সময়ে নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি উবার। ফলে বিআরটিএর নিবন্ধন পায়নি উবার। সে হিসেবে কোম্পানিটি তার সেবাই চালাচ্ছে ’অবৈধ’ হিসেবে।
বিআরটিএ এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নূরুল ইসলাম টেকশহরডটকমকে জানিয়েছেন, রাইড শেয়ারিং নীতিমালার অনেক শর্তই এখন পর্যন্ত তারা পূরণ করতে পারেনি।
‘নীতিমালা অনুযায়ী ডেটা সার্ভার বাংলাদেশে থাকতে হবে, সেবার কোনো তথ্য দেশের বাইরে কোনোভাবেই পাঠানো যাবে না এবং সব তথ্য দেশে সংরক্ষণ করতে হবে। এগুলোর কোনটিই করতে পারেনি তারা।’
তিনি জানান, নীতিমালা অনুযায়ী তাদের অ্যাপে এসওএস অপশন থাকতে হবে। যা দিয়ে জরুরি প্রয়োজনে সেবা গ্রহণকারী সরাসরি ৯৯৯ এ সংযোগ পেতে পারে। পুলিশ যেন ট্রিপ মনিটরিং করতে পারে তার ব্যবস্থা , ২৪ ঘন্টা কল সেন্টার সেবার মতো বিষয়সহ কিছু বিষয় এখনও হয়নি।
আর এসব কারণেই উবার এই সেবা চালুর অনুমোদন পায়নি বলছিলেন বিআরটিএর এই কর্মকর্তা।
বিশ্বের উবার মটোর সবচেয়ে বড় মার্কেট এখন বাংলাদেশ।
দেশে এখন উবার এক্স, মটো, প্রিমিয়ার এবং হায়ার নামে চার ধরনের সেবা চালু রয়েছে। এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম শহরে এগুলো চালু রয়েছে। এছাড়া সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ গন্তব্যের জন্য ব্যবহার করা যায় উবার।
অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবা নিয়ে কোম্পানিটি দেশে যাত্রা শুরু করে ২০১৬ সালের ২২ নভেম্বর। দেশে উবার চালুর দুই বছরে এর চালক সংখ্যা এক লাখের বেশি। ঢাকার ২২ শতাংশ মানুষ একবার হলেও উবার ব্যবহার করেছেন। দুই বছরে ১৬ কোটি কিলোমিটার পথে ঘুরেছে উবারের চাকা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
