‘মোদি সরকারের এক্সপায়ারি ডেট শেষ’
আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে পরাজিত করতে ভারতের ১৫টির বেশি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ‘ইউনাইটেড ইন্ডিয়া র্যালি’ বা বিরোধী দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়।
০৭:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
জাহিদ আকবরের কথায় ফিরলেন রুমি
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি দুই বছর আগে গানে কণ্ঠ দিয়েছিলেন। মাঝে আর নতুন গানে তাকে খুঁজে পাওয়া যায়নি। বিরতির পর গীতিকার জাহিদ আকবের লেখা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। গানটির শিরোনাম ‘তোমাকেই দেখে যাই’।
০৬:৪৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
মনোনয়নপত্র জমা দিলেন অপু
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অপু বিশ্বাস মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যে ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত এই অভিনেত্রী রোববার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
০৬:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
মেক্সিকোয় পাইপলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৭৩
মেক্সিকোতে একটি জ্বালানী তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার মেক্সিকো সিটি’র উত্তরের রাজ্য হিদালগো’র লাহেলিপান শহরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তেলের একটি পাইপলাইন থেকে চুরি করে তেল নেয়ার সময় এ বিস্ফোরণটি ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। - খবর সিএনএনে’র
০৬:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ভূমধ্যসাগরে জাহাজডুবি: ১৭০ জনের মৃত্যুর শঙ্কা
ভূমধ্যসাগরে দু’টি পৃথক জাহাজডুবির ঘটনায় প্রায় ১৭০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ অভিবাসীদের সকলেরই মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ শনিবার এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে।
০৬:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ক্যান্টিনে ১৩ ওয়েটার পদে ৭ হাজার স্নাতক প্রার্থী!
ভারতের একটি সরকারি ক্যান্টিনে ১৩ জন ওয়েটার নেয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে চতুর্থ শ্রেণি পাস। তাতে আবেদনপত্র জমা পড়েছে ৭ হাজার। আর তাদের বেশিরভাগই স্নাতক ডিগ্রি পাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
০৬:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বিয়েতে সৌদি নারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশি পুরুষরা!
বিয়ের ক্ষেত্রে সৌদি নারীদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি পুরুষরা। দেশটির নারীরা বিশ্বাস করেন, সৌদি পুরুষদের চেয়ে বিদেশী পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়।
০৬:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল কলকাতার আগুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়াহাট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতের পর এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
০৬:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
গরুর জন্য শ্মশান!
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে গরুর জন্য এবার শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। এজন্য জমির সন্ধান করছে তারা। ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
০৫:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
৩৮ সাংবাদিককে গ্রেফতারে পরোয়ানা
৩৮ জন সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করেছে আফ্রিকার দেশ সুদান। ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
০৫:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে খুন করল ধর্ষক
ধর্ষণের অভিযোগে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়ে সাবেক প্রেমিকাকে খুন করেছে এক ধর্ষক। ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানার গুরুগ্রামের খুশবু চক এলাকায়। জামিনে মুক্তি পেয়ে ধর্ষণে অভিযুক্ত সন্দীপ আধানা অভিযোগকারী তরুণীর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করে। তারপরই কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে গুলি চালিয়ে খুন করে তাকে।
০৫:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
কলকাতায় মহাসমাবেশ : মোদিকে হটাতে ‘বঙ্গ বাঘিনী’ মমতার ডাক
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে হটাতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই সমাবেশে দেশটির আঞ্চলিক এবং কেন্দ্রীয় প্রায় ২২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
০৫:৩০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ছেলে সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক
ছেলে সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।
০৫:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
‘ইসরায়েলিরা মালয়েশিয়ায় আসতে পারবে না’
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ইসরায়েলিদের অংশ নেয়ার অনুমতি দেননি দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। তার এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানিয়েছে তেল আবিব।
০৫:২৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ফাও তেল নিতে গিয়ে প্রাণ হারাল ৬৬ জন
মেক্সিকোর হিদালগো প্রদেশে একটি তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে পৌঁছেছে। শুক্রবার রাতে পাইপলাইন ফুটো হলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে থাকেন। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় প্রাথমিকভাবে প্রাণহানির সংখ্যা ২০ জানানো হলেও বর্তমানে তা ৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।
০৫:২৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ১৭০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
ভূমধ্যসাগরে পৃথক দুটি জাহাজডুবিতে ১৭০ অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
০৫:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বাড়ি বাড়ি পিৎজা বিতরণ করছেন বুশ!
একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তাদের সামনে দণ্ডায়মান একজন বয়স্ক ব্যক্তি। হাতে তিনটি পিৎজার বক্স। সাদা টি-শার্ট পরিহিত ওই ব্যক্তিটি আর কেউ নন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে পিৎজা বিতরণ করছেন তিনি।
০৫:২৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
মার্কিন হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ৫২ সদস্য নিহত হয়েছেন। আল শাবাবের হামলায় সোমালিয়ার অন্তত আট সেনাসদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে পাল্টা এ হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
০৫:২৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২
ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। বলিভিয়া পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
০৫:২১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৪০ জনের মৃত্যু
ভারতের জনপ্রিয় পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত রাজস্থান প্রদেশে চলতি বছরের প্রথম ১৭ দিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
০৫:২০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
যুক্তরাষ্ট্রের ‘রাজনৈতিক চাঁদাবাজি’র শিকার ফিলিস্তিন : হামাস
ফিলিস্তিনি জনগণের প্রতি সাহায্য বন্ধ করে দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে ‘রাজনৈতিক চাঁদাবাজি’ বলে মন্তব্য করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বলা হচ্ছে, এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জাতির সঙ্গে আমেরিকার অনৈতিক আচরণের বিষয়টি ফুটিয়ে তুলেছে।
০৫:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
এবার ‘গরু রাজনীতিতে’ কংগ্রেস
এই মুহূর্তে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ইস্যু গরু। এতোদিন গরু নিয়ে রাজনীতি করার অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির দাবিদার ভারতীয় কংগ্রেস পার্টিও এখন গরুকে নির্বাচনী যুদ্ধ জয়ের হাতিয়ার বানিয়েছে।
০৫:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
তেল চুরি করতে গিয়ে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭৩
মেক্সিকোর হিদালগো প্রদেশের ঘটনা। পাইপলাইন থেকে তেল চুরি দেশটির নিম্নবিত্ত মানুষের প্রতিদিনকার ঘটনা। নিয়মমতো সেদিনও তারা তেল চুরি করতে যান। কিন্তু তেল সংগ্রহের সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। শুক্রবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০৫:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
১০ ঘণ্টা ধরে পুড়ছে কলকাতার গড়িয়াহাট মার্কেট
কলকাতার গড়িয়াহাটে একটি পাঁচতলা ভবনের নীচতলার কাপড়ের দোকানে শনিবার (১৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করলেও দীর্ঘ ১০ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভবনটিতে নামী পোশাকের বিপণিসহ বেশ কিছু দোকান ও আবাসিক ফ্ল্যাট রয়েছে।
০৫:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪



































