ইসরায়েল সফরে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে ইসরায়েলে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহইয়ান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরের পরই এই সফরে গেলেন তিনি। ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে বলে যে খবর বেরিয়েছে এটিকে তার বাস্তব রূপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল না। জর্ডান ও মিশরের সঙ্গে ঘনিষ্ট হলেও অন্য আরব দেশগুলো সবসময় ইসরায়েলকে এড়িয়ে চলেছে। তবে কেউ কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখলে বা দেশ সফর করলেও তা সংঘটিত হত গোপনে। কিন্তু সেই খোলস ভেঙে দিয়ে আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে এবং কোনোরূপ গোপনীয়তা না রেখেই তেল আবিবে পা রেখেছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ। এর আগে চলতি মাসের শুরুর দিকে এক সম্মেলনে যোগ দিতে আবুধাবি সফর করেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী সিলভান শ্যালম।
আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে তাদের তেল আবিব যাওয়ার খবর প্রথম দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিয়ত আহরোনোতের সাংবাদিক ইতালি ব্লুমেন্টাল। তিনি জানিয়েছেন, জর্দাদের রাজধানী আম্মানে স্পর্শ না করে আবুধাবি থেকে ব্যক্তিগত একটি বিমান সরাসরি তেল আবিবে এসেছে। এছাড়া এ বিষয়ে খবর প্রকাশ করেছে মিডলইস্ট আই ও আল খালিজ অনলাইন।
ইসরায়েলের বিশ্লেষক এদি কোহেন এ খবর পরে নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি আবদুল্লাহ এবং তাহনুন বিন জায়েদকে বহন করেছে। এই দুই আরব কর্মকর্তা তেল আবিবের রিজ কার্লটন লাক্সারি হোটেলে অবস্থান করছেন এবং স্থানীয় আরেনা বিপণী কেন্দ্র তাদের কেনাকাটা করতেও দেখা গেছে।এছাড়া সিরিয়ার সরকার বিরোধী নেতা বাসসাম জারাও টুইটার বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একত্রিত করার লক্ষ্যে তিনি ওই সফর করেন। সফরের কয়েকদিনের মধ্যেই আবুধাবি থেকে তেল আবিবে উড়ে আসলো আমিরাতের বিমান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র কয়েকটি আরব দেশ সফরের পরই এ ঘটনা ঘটল। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি আরব দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সফর করেছিলেন তিনি।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ও মার্কিন ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স ও কার্যত সরকারের মুখ্য ব্যক্তি মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলেও এসব প্রতিবেদনে জানানো হয়। যদিও এর সত্যতা বা এ ব্যাপারে কিছু জানায়নি সৌদি।
ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ ও ফিলিস্তিনিদের প্রতি নির্যাতন অব্যাহত রেখেছে ইসরায়েল। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আগ্রহ বিতর্ক সৃষ্টি করেছে এবং সেসব দেশের সমালোচনায় মেতেছে মুসলিম বিশ্ব।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
