বাংলাদেশ সোসাইটির উদ্যোগে স্মল বিজনেস বিষয়ক সেমিনার
বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে গত ২৮ জুলাই সোমবার বিকেলে স্মল বিজনেস সার্ভিসেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এলমহার্স্টস্থ বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবনে। আয়োজিত এই কর্মশালায় নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুলতঃ ক্ষুদ্র ব্যবসারে প্রসার নিউইয়র্ক সিটির সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশ সোসাইটি এই কর্মশালার আয়োজন করে।
০১:৩৬ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
৪ আগষ্ট জামাইকা ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ
প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেএফএস)-এর ২৫ বছর পূর্তী পালনে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী অক্টোবর মাসের সুবিধাজনক সময়ে দু’দিনব্যাপী সংগঠনের ‘২৫ বছরপূর্তী’ অনুষ্ঠান আয়োজন করা হবে।
০১:৩৫ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
শিল্পী মানিকের জন্য দোয়া অনুষ্ঠান
বাংলাদেশের সিনিয়র মিউজিশিয়ান ড্রামার মানিক আহমদের সুস্থতা কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার সহ-শিল্পীরা। গতকাল বুধবার কুইন্স প্যালেসে সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাফিলে নিউইয়র্কের বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
০১:১৪ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
সোসাইটির দোয়া মাহফিল
বাংলাদেশে মাইলস্টোন ট্র্যাজেডি ও নিউইয়র্কে পুলিশ অফিসার দিদরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল গত বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সেন্টারের ইমাম মাওলানা মির্জা বেলাল বেগ।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধার
০১:০৯ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত
নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উড সাইডের গুলশান টেরেসেতে। সভার শুরুতে- সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত এবং এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়।
০১:০৭ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন অনুষ্ঠিত
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট বনভোজন গত ২০ জুলাই কানেকটিকাটের সি সাইড পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল জাম্পেট আড্ডা, হাসি, আনন্দ এবং স্মৃতিচারণ। ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আতিথিয়তা এবং কর্মকর্তাদের হৃদয় নিংড়ানো আন্তরিকতা। সেই আন্তরিকতার ভেলায় সি সাইড পার্ক যেন একখন্ড চাঁদপুরে পরিণত হয়।
০২:২৫ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
সেনাবাহিনীকে নিষিদ্ধের দাবী
যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ থেকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও এনসিপির কার্যক্রমকে দুঃশাসন আখ্যা দিয়ে বলা হয়, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান।
০২:১৫ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
অরল্যান্ডোতে আন্তর্জাতিক লায়ন্স কনভেনশন অনুষ্ঠিত
অরল্যান্ডোতে আন্তর্জাতিক
লায়ন্স কনভেনশন অনুষ্ঠিত
* ১৯৫ দেশের ২০ হাজার প্রতিনিধি অংশগ্রহণ
আজকাল রিপোর্ট
ফ্লোরিডার অরল্যান্ডোতে নান্দনিক ও প্রেস্টিজিয়াস অরেঞ্জ কাউন্টির কনভেনশন সেন্টারে ১৩-১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৭তম কনভেনশন। বিশ্বজুড়ে মানবসেবার অঙ্গীকারকে নতুন ভাবে তুলে ধরা মহা সম্মেলনে বিশ্বের ১৯৫টি দেশের ২০ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন। যা এটিকে সেবামূলক সংগঠন গুলোর মধ্যে অন্যতম বৃহৎ সংগঠনে পরিণত করেছে। সম্মেলনে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এবং তাদের পারস্পরিক সৌহার্দ স্থাপনের এক চমৎকার উদাহরণ তৈরি করেছে।
৫ দিনের এই সম্মেলনে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর নব নির্বাচিত গভর্নর লায়ন আসিফ বারী ও মুনমুন হাসিনা বারী, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আমেনা নেওয়াজের প্রাণবন্ত উপস্থিতি ডিস্ট্রিক্ট ২০-আর-২ কে আরো গতিশীল করবে। এই সম্মেলনে সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ নেতৃত্বে নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের ২৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যা আন্তর্জাতিক সম্মেলনটিতে ডিস্ট্রিক্টের সর্বোচ্ছ অংশ গ্রহণ।
সম্মেলনের প্রথম দিনে বিশ্বব্যাপী ৭৪০ জন নতুন গভর্নরের জন্য সেলিব্রেশনের আয়োজন করা হয় এবং ঐক্যের প্রতীক হিসেবে অংশ গ্রহণকারী সব গভর্নর একই রঙের শার্ট পরিধান করেন। সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণীয় দিক ছিলো নান্দনিক ‘প্যারেড অফ নেশনস’। অংশ গ্রহণকারী দেশ সমূহের এবং লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যর প্রতীকী পোশাক পরে প্যারেডে অংশ গ্রহণ করেন।
সম্মেলন জুড়ে প্রতিদিনই ছিল লায়ন্স সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্লেনারী সেশন এবং বিষয় ভিত্তিক সেমিনার। শেষ দিনে কনভেনশন সেন্টারের মূল হলে প্রায় ২০ হাজার সদস্যের উপস্থিতিতে প্রানবন্ত ও উৎসবমুখর পরিবেশে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ও গভর্নরদের শপথ অনুষ্ঠান ছিল দৃষ্টি কাড়া।
আন্তর্জাতিক কালচারাল শো ও কনসার্ট, মেলভিন জোন্স গালা লাঞ্চ, ডিনার ডান্স গালা এবং ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিট এন্ড গ্রিট, এক্সিবিট হলের লায়ন্স এক্সপো এন্ড লায়ন্স শপিং ছিল সম্মেলনের উল্লেখযোগ্য দিক।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক কনভেনশনে সদস্য কর্তৃক ৮৩ মিলিয়ন ডলার ডোনেশন সংগৃহীত হয়, যা সারা বিশ্বে সেবামূলক কাজে ব্যাবহৃত হবে। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষে লায়ন শাহ নেওয়াজ পিএমজিএফ ৬টি ডায়মন্ড সমতুল্য ৬০০০ ডলার, লায়ন আসিফ বারী পিএমজিএফ দুইটি ডায়মন্ড সমতুল্য ২০০০ ডলার, লায়ন আহসান হাবীব এমজিএফ একটি ডায়মন্ড সমতুল্য ১০০০ ডলার এবং লায়ন হাসান জিলানী এমজিএফ একটি ডায়মন্ড সমতুল্য ১০০০ ডলার ডোনেশন এবং সার্টিফিকেট প্রাপ্ত হন।
২০২৫-২৬ লায়ন্স লিডারশিপ হিসাবে নির্বাচিত হয়েছেন- ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এ পি সিং (কলকাতা, ভারত), প্রথম ভাইস প্রেসিডেন্ট মার্ক লিওন (কানেকটিকাট, ইউএসএ), দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ডা মনোজ শাহ (নাইরোবি, কেনিয়া), তৃতীয় ভাইস প্রেসিডেন্ট এন্থনি বেনবো (ভারমেন্ট, অষ্ট্রেলিয়া) অন্যান্য ইন্টারন্যাশনাল ডিরেক্টরের মধ্যে প্রথম বর্ষ ডিরেক্টর নাজমুল হক (বাংলাদেশ) ।
এবারের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট থিম মিশন ১.৫ এর মর্মাথ হলো অধিক সদস্য অন্তর্ভুক্তি ও আরো বেশি ক্লাব চার্টারের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বর্তমান সদস্য ১.৪ মিলিয়ন থেকে ১.৫ মিল্লিয়ানে উন্নীত করা। অধিক সদস্য বৃদ্ধির মাধ্যমে আরো অধিক সেবামূলক কাজের সম্প্রসারণ হবে।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিনিধিদলে ছিলেন- ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী, লায়ন মুনমুন হাসিনা বারী, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ, লায়ন আমেনা নেওয়াজ, লায়ন আহসান হাবিব, লায়ন মো. মশিউর মুজুমদার, লায়ন হাসান জিলানী, লায়ন নুরুল আজিম, লায়ন অনিক রাজ, লায়ন সাদমান নেওয়াজ, লায়ন আদিব বারী, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন বেলাল আহমেদ, লায়ন আজাজুল ইসলাম নাইম, লায়ন শাহ শহিদুল হক, লায়ন কাজী আজম, লায়ন সাহাবুদ্দিন সাগর, লায়ন সামসুন্নাহার নিম্মি, লায়ন কাজী নয়ন (স্টাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাব) প্রমুখ।
০২:১২ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
বিএনপির বিক্ষোভ ও শোক সমাবেশ অনুষ্ঠিত
নিউইয়র্কে বিএনপির উদ্যোগে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও ২১ জুলাই মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত এবং দোয়া-মোনাজাত করা হয়েছে। গত ২১ জুলাই জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।
০২:১১ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
আমেরিকান পাসপোর্টধারী এক বাংলাদেশির ডিপোর্টেশন
প্রবাসী বাংলাদেশি আমেরিকান জাহিদ। জন্মস্থান বৃহত্তর ঢাকা জেলার নবাবগঞ্জে। ৩০ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্কে বসবাস। বন্ধুবৎসল জাহিদ অনেক চড়াই উৎড়াই পেরিয়ে আমেরিকায় বৈধতা পান।
০১:৫৪ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আরিফুল ইসলাম। এর আগে তিনি জেনেভাতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।
০১:৫২ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
বাংলাদেশে ন্যায় বিচার, সংস্কার ও ভূ-রাজনীতিই প্রাধান্য
বাংলাদেশের ‘গণতন্ত্র’ টানা ১৬ বছর নিষ্পেষিত হবার পর অপরাধি গোষ্ঠি দেশ ছেড়ে পালায়; অপরাধিদের অনেকে প্রভাবশালীদের আশ্রয় গ্রহণ করে। অসংখ্য ছেলে-মেয়ে ও জনতার জীবনের বিনিময়ে গত বছর ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে।
০২:৩৬ এএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার
‘তারেকের বিরুদ্ধে অপপ্রচারকারিরা গণতন্ত্রের শত্রু’
নিউইয়র্ক যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে ১৪ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত এক আলোচনা সমাবেশে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাম্মী আকতার বলেছেন, সুশাসনের প্রত্যাশা পূরণের অভিপ্রায়েই অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের বিকল্প নেই।
০২:৩৩ এএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার
ইয়ুথ ডেভেলপমেন্টের ওপেনিং সিরোমনি
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর উদ্যোগে ইয়ুথ ডেভেলপমেন্টের বর্ণাঢ্য এক ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস-এর সানাই রেস্টুরেন্টে গত ১১ জুলাই সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
০২:৩০ এএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিক্ষোভ
বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে হতাহতের ঘটানায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়াগীলীগ ও সমমনা সংগঠনগুলো।
০২:১১ এএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার
সন্ত্রাসের অভয়ারণ্য জামাইকা
জ্যামাইকা হিল সাইডে আবারও এক বাংলাদেশির ওপর হামলা করা হয়েছে বলে জানা গেছে। জ্যামাইকা হিলসাইডের মোবাইল ফোন ব্যবসায়ি মাসুমকে বুধবার রাত ১০টায় ৬-৭ জন দুর্বৃত্ত ঘিরে ধরে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
০২:২৮ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে খলিলের ২ কোটি ডলারের মামলা
ফেডারেল ইমিগ্রেশনের আটকাবস্থা থেকে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে ফিলিস্তিনি এক্টিভিস্ট মাহমুদ খলিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। তিনি আটকাবস্থায় যে মানসিক যন্ত্রণা ভোগ করেছেন তার জন্য ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করা হয় বলে তার আইনজীবী জানান। প্যালেস্টাইনি এক্টিভিস্ট মাহমুদ খলিল লুইসিয়ানার একটি অভিবাসন কারাগারে ১০৪ দিন বন্দি থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়ে নিউইয়র্কে তার পরিবারের কাছে চলে আসেন।
০২:২৪ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
ইয়থ ডেভলপমেন্ট-এর ওপেনিং সিরিমনি আজ
ফাউন্ডেশন ফর ব্যাটার ওয়ার্ল্ড-এর উদ্যোগে আজ শক্রবার ইয়থ ডেভলপমেন্ট ওপেনিং সিরিমনি অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটস-এর ১৭৪ স্ট্রিটের সানাই রেস্টুরেন্টে বিকেল ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে বলে গতকাল এক বিবৃতিতে উদ্যোক্তারা জানিয়েছেন।
০২:২৩ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
ব্রংকসে বাক’র উদ্যোগে স্বাধীণতা দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীণতা দিবস উদযাপন করলো ব্রংকসবাসী। ৪ জুলাই ব্রংকসের পার্কচেষ্টারে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক) ও বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
০২:২২ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
কুইন্স বরো প্রেসিডেন্টের ফান্ড রেইজিং
আগামী ৪ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কুইন্স ব্যরোতে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে পুনরায় প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। তিনি ২০২০ সাল থেকে এই পদে অধিষ্ঠিত আছেন। মেলিন্দা কাটজ ছিলেন তার পূর্বসূরী। ডনোভান রিচার্ডসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১ জানুয়ারি। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান পার্টির প্রার্থী হেনরী আইকেজী।
০২:২১ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
জামাইকাস্থ বাংলাদেশি অফিসারদের বনভোজন অনুষ্ঠিত
কুইন্সের জামাইকায় বসবাসকারী বাংলাদেশি নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারদের উদ্যোগে প্রাণবন্ত এক বনভোজন হয়ে গেল শনিবার। কুইন্সের ক্যানিংহাম পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসারস নেটওয়ার্কের উদ্যোগে ছিল এ আয়োজন।
০৩:২০ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
একটা প্রশংসনীয় কাজ করেছে কৃষ্টি। তিন দিনের এক নাট্যেৎসবের চমৎকার আয়োজন করেছিল তারা গত সপ্তাহে শুক্রবার থেকে রোববার পর্যন্ত জ্যামাইকার জেসিএএল মিলনায়তনে
০৩:১৩ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
জ্যাকশন হাইটস প্রেট্রিয়টস অব বাংলাদেশ এর উদ্যোগে গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার
মসজিদে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা আবু সাদিক
০২:৫১ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
হাসিনার কারাদণ্ডের প্রতিবাদে আ, লীগের সমাবেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাদ- দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ করেছে। গত ২ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
০২:৪৯ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা































