সাবেক মেয়র আতিক গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
০৯:০৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
চাকরিতে প্রবেশের বয়সসীমা সবারই ৩৫ বছর হচ্ছে
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সবার জন্যই ৩৫ বছর করা হচ্ছে। নারী ও পুরুষের একই বয়সসীমা নির্ধারণ করে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করা হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
০৩:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা
ঢাকায় যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা। অর্থমূল্যে যা দৈনিক প্রায় ১৩৯ কোটি এবং বছরে ৫০ হাজার কোটি টাকার অধিক। যানজট নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অংশীজনরা এ তথ্য তুলে ধরেন।
০৩:০৯ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২৩ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
০৩:০০ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
নীরবে সরবে চাঁদাবাজি
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। সরকার বদলের শুরুর দিকে কিছুটা ‘বিরতি’র পর চাঁদাবাজির হাতবদল হয়েছে।
০২:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের
৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে স্থগিত থাকছে ৯৯ জনের ফল। আজ মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হয়।
৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ দশ মাস পর আজ গেজেট প্রকাশ করা হলো।
০২:৫৪ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ
যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। গতকাল এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
০২:৫২ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে
মূল্যস্ফীতির লাগাম টানতে ভোজ্যতেল ও ডিমের ওপর ভ্যাট ও শুল্ক কমানোসহ কয়েকটি বিষয়ে জোরদারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ডলার সংকটের কারণে সার আমদানি যেন ব্যবহৃত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত এবং কৃষিঋণের অঙ্ক বাড়ানো হবে। এছাড়া কমিয়ে আনা হবে মধ্যস্বত্বভোগীর সংখ্যাও। কৃষক ও খুচরা ব্যবসায়ীর মধ্যে অসংখ্য মধ্যস্বত্বভোগীর কারণে পণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। পাশাপাশি সবজির মূল্য কমাতে অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকায় সরবরাহ বাড়ানো ও খোলাবাজারে ডিমসহ কৃষি ওএমএস কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
০২:৫০ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
সাবমেরিন কেবলসের আয় কর্তারাই ভাগ করে খান
প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সাবমেরিন কেবলসে (বিএসসি-পিএলসি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয় পদেই পরিবর্তন হয়েছে ছয়বার। কোম্পানির বিভিন্ন পর্যায়ে নিয়োগ পেয়েছেন ২০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী। ব্যান্ডউইথের দাম কমেছে কয়েক দফা। চালু হয়েছে সিমিউই-৫ সাবমেরিন কেবল। শুরু হয়েছে সিমিউই-৬-এর কাজ। এমন অনেক পরিবর্তনই এসেছে বিএসসিপিএলসিতে। শুধু পরিবর্তন আসেনি কোম্পানির নিজস্ব কর্মকর্তাদের ভাগ্যে এবং কোম্পানির উন্নতিতে। কোম্পানির আয়-উন্নতি না হলেও নানা কৌশলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রেষণে আসা কর্মকর্তারা অর্থ ভাগবাটোয়ারা করে তাদের পকেট ভারী করছেন।
০৮:৩৩ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
ভর্তা-ভাজিও এখন বিলাসী খাবার
কোথাও পণ্যের কমতি নেই, তবু দামের চোটে ক্রেতার নিঃশব্দ হাহাকার। কোনো টোটকাতেই বাগে আসছে না নিত্যপণ্যের বল্গাহীন বাজার। সদাই করতে গিয়ে রীতিমতো নাকানি-চুবানি খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আর পারছেন না তারা।
০৮:২৫ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
তেজি বাজারে ক্রেতার নিঃশব্দ হাহাকার
কোথাও পণ্যের কমতি নেই, তবু দামের চোটে ক্রেতার নিঃশব্দ হাহাকার। কোনো টোটকাতেই বাগে আসছে না নিত্যপণ্যের বল্গাহীন বাজার। সদাই করতে গিয়ে রীতিমতো নাকানি-চুবানি খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আর পারছেন না তারা।
০৮:২২ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
যে শর্তে গ্রেফতার হতে চান সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল
সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে গ্রেফতার হতে রাজি বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। সোমবার একটি বেসরকারি টেলিভিশনকে এমনটি জানিয়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।
০৮:১৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
০৮:০৫ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার, ২ উপজেলায় মিষ্টি বিতরণ
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের গ্রেফতার হওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
০৭:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
বিয়ের গেটে টাকা কম দেওয়ায় দুপক্ষে সংঘর্ষ, আহত ২৫
ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বরসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
০৩:০৫ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করনে।
০২:৫৩ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
সেনাবাহিনী ও পুলিশ দিয়ে উৎসব করতে হয় এমন সমাজ চাই না: ড. ইউনূস
সব সম্প্রদায়ের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তীকালীন সরকার, যা নিয়ে বিশ্বের সামনে গর্ব করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব পালন করাটা প্রত্যাশিত নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এবারের মতো আমরা মেনে নিচ্ছি।
০২:৩০ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
গান শোনালেন ‘আত্মগোপনে’ থাকা মমতাজ (ভিডিও)
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির অনেক নেতাকর্মী। তাদের বিরুদ্ধে একের পর হত্যা মামলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৫ আগস্টের পর আর দেখা যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন—সে বিষয়ে কিছু জানা যায়নি।
০২:২৭ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ তাজুল ইসলাম।
০২:২১ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
হটলাইন ও ওয়েবসাইট চালু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য হটলাইন নম্বর এবং ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করার সুবিধার্থে ওয়েবসাইট চালু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
রোববার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফাউন্ডেশনটি। এতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নম্বর- ১৬০০০। এতে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এ নম্বরটি বন্ধ থাকবে।
০২:১৭ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
ছাত্র আন্দোলনে হামলা: ১৩ দিনে গ্রেফতার ৩১৯৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে সারাদেশে এক হাজার ৬৯৫টি মামলা হয়েছে। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই গ্রেফতার করা হয়েছে তিন হাজার ১৯৫ জনকে।
রোববার (১৩ অক্টোবর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
০২:১৪ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
আগস্টে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৯.৮৬ শতাংশ
চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক দেরিতে হলেও মুদ্রা সংকোচনের পথে হাঁটছে। একইসঙ্গে বাড়ছে সুদের হারও। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ব্যয়বহুল হয়ে পড়ছে। জ্বালানিসহ অর্থনীতির সংকটে ব্যবসায়ীরাও ঋণ নিয়ে বিনিয়োগ কম করছেন। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে গেছে।
০২:০৮ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
১১ কোটি বাংলাদেশির তথ্য বিক্রি
নির্বাচন কমিশনের ডেটা সেন্টারে সংরক্ষিত বাংলাদেশি ১১ কোটির বেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেয়া ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য বেআইনি ভাবে বিক্রি হয়েছে। এ সংশ্লিষ্টদের ২০ হাজার কোটি টাকার লেনদেনের প্রাথমিক তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এ ঘটনায় ঢাকার কাফরুল থানায় সাইবার আইনে একটি মামলা হয়েছে। তাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনকে সহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
০২:০০ এএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
ভারতে ট্রাভেল ডকুমেন্ট পেলেন হাসিনা
ছাত্র জনতার হাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে তার বর্তমান আশ্রয়দাতা দেশ ভারতী। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা গত বুধবার নাম প্রকাশ না করার শর্তে সংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
০১:৫৯ এএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন

































