ইনফেকশনে কাটা পড়ছে হাত-পা
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪
যন্ত্রণায় কাতরাচ্ছেন আন্দোলনে আহতরা
পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালটি-২ ওয়ার্ডে বিছানায় হেলান দিয়ে বসে নির্বাক তাকিয়ে তামিম (১৪)। চোখে মুখে রাজ্যের হতাশা। বালিশের ওপরে রাখা ব্যান্ডেজ জড়ানো পা। গত ৫ আগস্ট মিরপুর-২ এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন। অপারেশন করা হলেও সঠিক পরিচর্যার অভাবে ইনফেকশন হয়ে যায়। শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে হয়। বরিশাল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তামিম এখন পঙ্গু।
তামিমের মামা তানভীর আহমেদ বলেন, পঙ্গু হাসপাতালে তামিমের পায়ে অপারেশন করা হলেও ঠিকমতো ড্রেসিং করানো হয়নি। ওই সময় নার্সদের ডেকে আনা যেত না। এমন অবহেলার কারণে ইনফেকশন হয়ে যায় তামিমের পায়ে। বাধ্য হয়েই অপারেশন করে কেটে ফেলতে হয় পা।
তামিমের মতো আন্দোলন সংঘর্ষে আহতদের আরও অনেকে ইনফেকশনে অঙ্গহানির শিকার হচ্ছেন। ইনফেকশন ঠেকাতে নানানরকম উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ অধিকাংশ হাসপাতাল। নির্দিষ্ট ওয়ার্ডে এই আহতদের রাখা হয়েছে। রোগীর অ্যাটেনডেন্ট নির্দিষ্ট করা, এমনকি প্রবেশাধিকারও সংরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তাতেও ইনফেকশনের শঙ্কা কাটছে না।
তীব্র যন্ত্রণায় কাতর ঢাকা কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল ইমরান। গত ১৯ জুলাই রাজধানীর কদমতলী এলাকায় বাম পায়ে গুলিবিদ্ধ হন। ২০ জুলাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হওয়ার পর থেকে ১০ বার অপারেশন হয়েছে ইমরানের পায়ে।
ইমরানের মামা শান্ত আহমেদ বলেন, ‘সারা রাত ব্যথায় চিৎকার করে ইমরান। ওর পায়ে ৬ ইঞ্চি বুলেট ঢুকে বিস্ফোরিত হয়ে যাওয়ায় হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড় গুঁড়ো হয়ে গেছে। অপারেশনের পর ওয়ার্ডে থাকাকালীন ক্ষতস্থানে ইনফেকশন হয়। এখনো তিনটা আঙুল নাড়াতে পারছে না। চিকিৎসকরা চেষ্টা করছেন পা যেন কাটতে না হয়। পুরো সুস্থ হয়ে উঠতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলা হয়, আন্দোলনে আহত ছাত্র-জনতা নানাভাবে আহত হয়েছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে। তাই তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। স্পেশালাইজড ইউনিটগুলোতে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। কিন্তু এসব নিয়ম করলেও ঠেকানো যাচ্ছে না ভিড় এবং সংক্রমণ।
গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পাশাপাশি বেডে চিকিৎসাধীন সবাই আন্দোলনে গুলি কিংবা রাবার বুলেটে আহত। কারও পেটে ঢুকে বিস্ফোরিত হয়েছে বুলেট, আবার কারও কোমরে বুলেটের ক্ষত। এই রোগীদের দেখতে স্বজনদের পাশাপাশি আসছেন বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও। অনেকে ব্যক্তি উদ্যোগেও আর্থিক সাহায্য করতে কিংবা রোগীদের খবর নিতে আসছেন হাসপাতালে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রিফাত। তার বাবা মাহমুদ তরফদার বলেন, ৪ আগস্ট সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অপারেশন করে গুলি বের করেন চিকিৎসকরা। চিকিৎসকরা বারবার সতর্ক করেছেন ইনফেকশনের ব্যাপারে। কিন্তু বিভিন্ন মানুষ খোঁজ নিতে আসে ভালোবেসে, তাদের তো না করতে পারি না।’
সম্প্রতি ঢামেক হাসপাতালে আহত রোগীদের দেখতে গিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ঢালাওভাবে সবাই আহতদের চিকিৎসাধীন কক্ষে প্রবেশ করবেন না। একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেবা নিশ্চিত করতে হবে। এখানে অনেকেই আছে যাদের ক্ষতস্থানে পুনরায় ইনফেকশন হয়েছে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
