ড. ইউনূসের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের ৯২ জন নোবেলজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। এক যৌথ চিঠিতে এই অভিনন্দন জানান তারা। ৪ঠা সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট তাদের স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করে। চিঠিতে বাংলাদেশে সম্প্রতি নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের নজির স্থাপন করেছেন, তা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। ড. ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। নোবেলজয়ী ও বিশ্ব নেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নে স্বাক্ষরকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকলের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের রোষানলে ভুগছেন। আজ, একটি গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের জন্য জনগণকে ধন্যবাদ জানাই। তারা স্বৈরাচারী ক্ষমতা থেকে দেশকে রক্ষা করেছে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন তার ‘দ্বিতীয় স্বাধীনতা’ উপভোগ করছে এবং জাতি হিসেবে এখন এর বিশাল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে।
আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানাতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব নতুন ভোরের সূচনা। আমরা ইউনূসকে এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী মাস এবং বছরের জন্য শান্তি ও সাফল্য কামনা করি। আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত সমগ্র দেশের, বিশেষ করে সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নতির জন্য কাজ করতে দেখে উচ্ছ্বসিত। ইউনূস যে আহ্বান গত ছয় দশক ধরে অত্যন্ত জোরালো ও সাফল্যের সঙ্গে অনুসরণ করে আসছেন। আমরা জানি দেশের তরুণরা যেমন ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তিনিও তেমনি তরুণদের নতুন ভবিষ্যতের জন্য নেতৃত্ব গঠনে সাহায্য করে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনার এবং গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস আমরা তাকে সাধুবাদ জানাই। প্রফেসর ড. ইউনূস যেভাবে একটি নতুন এবং উন্নত সভ্যতা তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, তাতে আমরা যেকোনো উপায়ে তাকে সাহায্য করতে প্রস্তুত। এতে আরও যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- শান্তিতে নোবেল বিজয়ী হোজে রামোস হোর্তা, শিরিন এবাদি, মোহাম্মেদ এল বারাদেই, জোডি উইলিয়ামস। এ ছাড়া রসায়ন, সাহিত্য, মেডিসিন এবং পদার্থতে পাওয়া নোবেলজয়ীরাও এতে স্বাক্ষর করেন। বিশেষ করে সাহিত্যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত লেখক জন ম্যাক্সওয়েল কুতসিও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। নোবেলজয়ী ব্যক্তিদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের শতাধিক নেতা চিঠিটিতে স্বাক্ষর করেন।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
