দিল্লিতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকান্ডে ক্ষুব্ধ বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রত্যার্পন না করা পর্যন্ত ভারত রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে: ইউনুস
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন-যাপন করলেও সেখান থেকেই রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা জল্পনা রয়েছে। জনরোষে তার কতৃত্ববাদী শাসনের অবসানের পর তার ক্ষেত্রে কী ঘটবে তা নিয়েও রয়েছে নানা কৌতুহলী প্রশ্ন। এই সব প্রশ্নের মধ্যে ভারতের মাটিতে বসে হাসিনার রাজনৈতিক মন্তব্যে ক্ষোভের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে, ‘বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত যদি তাকে (শেখ হাসিনা) রাখতে চায়, তবে তার প্রথম শর্ত হলো তাকে চুপ থাকতে হবে’। ইউনূস মনে করেন, হাসিনা চুপ থাকলে সেটা হবে তিনি নিজের মতো আছেন। কিন্তু তার বদলে রাজনৈতিক মন্তব্য অস্বস্তিকর।
এদিকে, বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বিচার শেষ হওয়া পর্যন্ত ফ্যাসিবাদিদের কার্যক্রম স্থগিত থাকবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয় দ্রুত রূপরেখা দেবে। বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্ত প্রকারান্তরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে এক ধরনের নিষেধাজ্ঞা। অপরদিকে, শেখ হাসিনার সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ‘শহিদি পদযাত্রা’ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাখ লাখ ছাত্র জনতার অংশগ্রহণে পদযাত্রা কার্যত এক বিরাট শোডাউনে পরিণত হয়। সেখানে সংগঠনটির সমন্বয়কেরা ছাত্র আন্দোলনকালের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ছাত্ররা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন।
শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরে গেলে দলটির সীমিত কার্যক্রম চলতে দেয়া হতে পারে বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে। হাসিনা যদি এই পদ ছেড়ে দেন সেক্ষেত্রে আওয়ামী লীগের একজন ভারপ্রাপ্ত সভাপতির প্রয়োজন হবে। কিন্ত সংশ্লিষ্ট সূত্রের খবর শেখ হাসিনা নিজেই সভাপতির পদ ছাড়তে রাজি হচ্ছেন না। আর এ কারণেই প্রুয়াস চলছে তাকে রাজনীতি থেকে নির্বাসিত করার।
শেখ হাসিনার সরকার পতনের এক মাসের মাথায় পদত্যাগ করেছেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পদত্যাগপত্রে তারা লিখেছেন, জাতীয় সংসদ ভেঙ্গে দেবার ৯০ দিনের মাথায় নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের আগ্রহ না থাকায় তারা পদত্যাগ করছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এদিকে গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার আযমী সম্প্রতি ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়ে জাতীয় সংগীত পাল্টে দেবার প্রস্তাব করার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ হিসেবে বিভিন্ন স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত দলবদ্ধভাবে গাওয়া হচ্ছে এবং সে সব অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোষ্ট করা হচ্ছে।
শহিদি মার্চ থেকে পাঁচ দাবি : গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাসহ পাঁচটি দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের শহিদি মার্চের কর্মসূচি থেকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার সংবাদকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেও দাবিগুলো হলো : ১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। ৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। ৪. গণভবনকেকে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে। ৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন এই ‘শহিদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহিদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। বিশাল এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নামে।
শহিদি মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেইট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
গণভবন হবে জাদুঘর : গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। বৃহস্পতিবার অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকা- প্রদর্শিত হবে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
