ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে কমলা হ্যারিসের সাক্ষাৎ
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমলা হ্যারিস জানান, তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
০১:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
০১:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
ভাঙলো ভাতঘুম, জিআই নিতে হঠাৎ তাড়াহুড়া
ভারত টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতির সনদ নেওয়ার পর টনক নড়েছে সরকারের দায়িত্বশীলদের। এর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগ (ডিপিডিটি) টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে একটি জার্নাল প্রকাশ করে।
০১:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
বাজার মূলধন হারালো ৬ হাজার কোটি টাকা
টানা ঊর্ধ্বমুখীতার পর দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এতে এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে।
০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রে বাড়ছে অবৈধ অভিবাসী, এক বছরে গ্রেফতার ১২ হাজার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ দিন দিন বেড়েই চলছে। গত বছর (২০২৩ সালে) উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে এক লাখ ৯১ হাজার ৬০৩ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই সংখ্যা ২০২২ সালের থেকে ৪১ শতাংশ বেশি। শুধুমাত্র কানাডা থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়।
০১:৪৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
পাকিস্তানে সরকার গঠন করবে কারা
পাকিস্তানে ভোট গ্রহণ শেষ হয় ৮ ফেব্রুয়ারি। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় লাগে তিন দিন। কিন্তু এতে দেখা যায় এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমনকি নির্বাচন পরবর্তী জোট গঠন নিয়েও জটিল পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো দলই ঐক্যমতে পৌঁছাতে পারছে না।
০১:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
ভিডিওতে লাইভ দৃশ্য ধারণের জন্য খুন
বান্ধবীকে খুন করে সেই খুনের লাইভ দৃশ্য ভিডিওতে ধারণ করার অপরাধে আলাস্কার ২১ বছর বয়স্ক কিশোরী ডেনালি ব্রেহমারকে গত সোমবার ৯৯ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এই খুনের জন্য তাকে প্রলুব্ধ করার দায়ে তার ফেসবুক বন্ধু ইন্ডিয়ানা স্টেটের ডারিন শিলমিলারকে এর আগেই ৯৯ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এই হত্যাকান্ডে সহযোগিতার অভিযোগে ব্রেহমারের অপর এক বান্ধবী কেইডেন ম্যাকইনতোষের বিচার কাজ এখনও চলছে।
০৪:৩৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
গ্রামীণের ৮টি প্রতিষ্ঠান ‘জবরদখল’
বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণসহ আটটি প্রতিষ্ঠান ‘জবরদখলের’ অভিযোগ করেছেন। তারই প্রতিষ্ঠিত অপর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
০৪:৩৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
হজের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু
প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। অভ্যন্তরঢু হাজি, নাগরিক এবং প্রবাসীদের জন্য দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে। রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। খবর গালফ নিউজের।
০৪:৩৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
নিউইয়র্কে অমর একুশে পালনের কর্মসূচি
অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্য রয়েছে দিবসের প্রথম প্রহরে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচির মধ্যে আরও রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠন দিবসটি পালনে এখন থেকেই নানা আয়োজনে ব্যস্ত রয়েছে।
০৪:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
বাংলাদেশি দম্পতির জানাজা সম্পন্ন : আজ দাফন
নিউইয়র্কের উডবারিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দম্পতি হাফিজ আহমেদ (৫২) এবং তার স্ত্রী সাথী আহমেদ (৪১) এর জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব তাদের জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
০৪:৩৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা মানসিক স্বাস্থ্য নিয়ে চতুর্থ কর্মশালা অনুষ্ঠিত হয় গত ১৩ ফেব্রুয়ালি মঙ্গলবার।
নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের কমিউনিটি ট্রেনিং স্পেশালিস্ট মি. ম্যাথিউ মিত্র সেমিনারে মানসিক স্বা¯্য’ নিয়ে বলেন, মানুষ মাত্রই তো মানসিক সমস্যায় ব্যতিগ্রস্থ। সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে ওভারকাম করা যায়, কি কি পন্থা অবলম্বন করলে সুস্থ থাকা যায় তা নিয়ে মি. ম্যাথিউ মিত্র দীর্ঘ আলোচনা করেন এই সেমিনারে।
০৪:২৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
‘পেয়ারা সুবাস’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারী
নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিটি ২৩ ফেব্রুয়ারী শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। ছবিটি যুক্তরাষ্ট্রের বড় বড় সিনেমা হলে চলবে।
ওই দিন জ্যামাইকার মাল্টি প্লেক্স সিনেমা হলেসহ ভার্জেনিয়া ও লস এজ্ঞেলেসেও মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।
০৪:২৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সাটফিনের রেল লাইনে পড়ে থাকা কে এই যুবক?
কুইন্সের সাটফিন বুলেভার্ড সাবওয়ে স্টেশনের রেল লাইনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন যুবকটি। ম্যানহাটানমুখী একটি এফ ট্রেন ছুটে আসছিল স্টেশনের দিখে। প্লাটফর্মে জমায়েত হওয়া যাত্রীরা চালককে ট্রেন থামাবার জন্য চিৎকার করতে থাকেন। চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় যুবকটি প্রাণে বেঁচে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তিনি অচেতন থাকায় তার কোন পরিচয় উদ্ঘাটিত হয়নি। তবে তাকে দেখে মনে হয় তিনি দক্ষিণ এশীয়। বাংলাদেশিও হতে পারেন।
০৪:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সোসাইটির চেক জালিয়াত আবুকে খুঁজছে পুলিশ
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাৎকারিকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মামুন আবু। গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করেছিল সে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের তড়িৎ হস্তক্ষেপে সে এই অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় চেক জালিয়াতির একটি মামলাও দায়ের কওে সোসাইটি। গত পাঁচ মাস ধরে গোয়েন্দা পুলিশ এ ব্যাপাওে তদন্ত চালায়। ব্যাংকের ভিডিও ফুটেজ এখন তাদের হাতে। আইনশৃংখলা বাহিনী ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আবুকে সনাক্ত করে। তার নামে ওয়ান্টে জারি করা হয়েছে। আবুকে পাকড়াও করতে বিভিন্ন এলাকায় সাঁটা হচ্ছে পোস্টার। তাকে ধরতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরর সাহায্য চেয়েছে আইনশৃংখলা বহিনী।
০৪:২১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
পাকিস্তানে প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ
পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলীম লীগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবে তার ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে তাদের সাথে যোগ দিচ্ছে ছোট ছোট আরও কয়েকটি দল।
০৪:১৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মিয়ানমারে অনিশ্চিত পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে তুমুল যুদ্ধ
বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে ক্ষমতার মসনদে থাকা সামরিক জান্তার নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি নামের বিদ্রোহী বাহিনীর মধ্যে চলছে এই যুদ্ধ। জান্তার বাহিনী বিমান, স্থল এবং জলপথে অভিযান পরিচালনা করছে। সেই তুলনায় সমরাস্ত্রে দুর্বল আরাকান আর্মি গেরিলা হামলা পরিচালনা করছে। গেরিলা হামলা এতটাই কঠিন যে জান্তার বাহিনীর অনেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে ছিলেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনাবাহিনী, তাদের পরিবারের সদস্য। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশকে নিরাপদ মনে করেছে। সব মিলিয়ে ৩৩০ জন এসেছিল। তাদের সবাই ফেরত গেছে। তাদেরকে অবশ্য বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনা করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
০৪:১৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
হাসিনা-জেলেনস্কির বৈঠক হচ্ছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
০৪:১২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতা কারামুক্ত
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন দলটির এই দুই শীর্ষ নেতা। একইদিনে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি’র আরেক কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সকাল থেকেই কেরাণীগঞ্জে কারাগারের সামনে ভিড় করছিলেন দলটির নেতাকর্মীরা। কারামুক্ত হওয়ার পর নেতাদের শুভেচ্ছা জানান তারা। কারা ফটকে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অধিকার আদায়ের যে সংগ্রাম তারা শুরু করেছে তাতে জয় আসবেই।’
০৪:০৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কার্ফ্যু
নিউইয়র্ক সিটির ২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কারফিউ জারি করলেন মেয়র এরিক এডামস। টাইমস স্কয়ারে পুলিশের উপর হামলা, গুলি ও ডাকাতির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসন। গত সোমবার ১২ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এই আইন অমান্যকারীদের পুলিশ গেফতার করে বিচারের আওতায় আনবে।
০৪:০৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সিটির মামলা
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ পাঁচটি সোশ্যাল মিডিয়া প্লাটফরমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্য দুটি প্লাাটফরম হচ্ছে ¯œ্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম। এই মামলায় মেয়রের সাথে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক সিটি করপোরেশন কাউন্সেল সিলভিয়া ও. হিন্ডস, ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ এন্ড মেন্টাল হাইজিন কমিশনার ড. অসিন ভাসান, হেলথ এন্ড হসপিটাল করপোরেশনের প্রেসিডেন্ট ড. মিশেল কাটজ ও ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর ডেভিড সি. ব্যাংক।
০৪:০৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
নাগরিকত্ব পেয়েছেন ৯ লাখ অভিবাসী
যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে ইমিগ্রেশন কেসগুলো নিষ্পত্তি হচ্ছে। এক বছরে এক কোটি আবেদনের ফয়সালা হয়েছে। এরমধ্যে ১০ লাখ মানুষের নাগরিকত্ব আবেদনের ইন্টারভিউ হয়েছে। ৯ লাখ ইমিগ্রান্ট নতুন আমেরিকান হিসেবে শপথ নিয়েছেন ২০২৩ সালে। গত ১২ ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত এক যুগে এত বিপুল সংখ্যক ইমিগ্রেশন আবেদনের নিষ্পত্তি ঘটেনি। ব্যাকলগ কমেছে শতকরা ১৫ ভাগ।
০৪:০৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সামরিক সহযোগিতা নিশ্চিতে জার্মানি ও ফ্রান্স সফরে জেলেনস্কি
ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে বার্লিন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
নেতৃত্ব দিতে শিক্ষিত তরুণদের রাজনীতিতে আসা প্রয়োজন: মন্ত্রী
শিক্ষিত তরুণ সমাজের রাজনীতিতে আসার প্রয়োজন রয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- তা না হলে অযোগ্য লোক সমাজকে নেতৃত্ব দেবে।
০৬:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























