নিউইয়র্কে অমর একুশে পালনের কর্মসূচি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার
অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্য রয়েছে দিবসের প্রথম প্রহরে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচির মধ্যে আরও রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠন দিবসটি পালনে এখন থেকেই নানা আয়োজনে ব্যস্ত রয়েছে।
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সন্ধ্যা ৫টা থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে একুশের অনুষ্ঠান হবে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে অংশ নেবেন।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিসে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট মহান একুশে ফেব্রুয়ারি পালন করবে। অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন প্রবাসীদের সাথে নিয়ে কন্স্যুলেটের কর্মকর্তারা। সে অনুষ্ঠানেও সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও নিউইয়র্কেও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান একুশ পালন করা হবে।
মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ:
নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের পক্ষ থেকে এবারও বাংলাদেশের সাথে মিলিয়ে ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশের সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘ সদর দফতরের সামনে দ্যাগ হ্যামারসজোল্ড পার্কে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সোসাইটি:
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রায় ৪০টি সংগঠন নিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হবে উডসাইডের তিব্বতী কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টা থেকে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান সফল করতে সম্প্রতি বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সোসাইটি এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন:
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত একুশের অনুষ্ঠান আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে। শতাধিক সংগঠন এতে অংশ নেবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় রয়েছে প্রায় ৮টির মত সংগঠন।
বিপা:
মাতৃভাষা দিবস উপলক্ষে বিপা ১৭ ফেব্রুয়ারি শিশু কিশোর প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় থাকছে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বাংলা লেখা। ওই দিন দুপুর একটায় উডসাইডের পিএস-১২-তে এই অনুষ্ঠান হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন মহান একুশে ফেব্রুয়ারি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে আছে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা।
যুক্তরাষ্ট্র বিএনপি:
যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গসংগঠন মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তাদের কর্মসূচিতে আছে অস্থায়ী শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা অনুষ্ঠান।
জাতীয় পার্টি:
গত ১১ ফেব্রুয়ারি রোববার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর সিদ্ধান্ত হয়।
জালালাবাদ এসোসিয়েশন:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের (সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বাধীন) একুশে পালন করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এস্টোরিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অস্থায়ী শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ।
বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি:
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে উদযাপিত হবে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে। এতে অংশ নিচ্ছে স্থানীয় ১৭টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে একুশের অনুষ্ঠানমালা শুরু হবে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তকবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এছাড়াও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান একুশে পালন করা হবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
