সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সিটির মামলা
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ পাঁচটি সোশ্যাল মিডিয়া প্লাটফরমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্য দুটি প্লাাটফরম হচ্ছে ¯œ্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম। এই মামলায় মেয়রের সাথে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক সিটি করপোরেশন কাউন্সেল সিলভিয়া ও. হিন্ডস, ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ এন্ড মেন্টাল হাইজিন কমিশনার ড. অসিন ভাসান, হেলথ এন্ড হসপিটাল করপোরেশনের প্রেসিডেন্ট ড. মিশেল কাটজ ও ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর ডেভিড সি. ব্যাংক।
গত বুধবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে মেয়রের অফিস থেকে এ মামলা দায়েরের ঘোষণা দেয়া হয়। ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। এই সংস্থাগুলির বিরুদ্ধে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোম্পানীগুলো ইচ্ছাকৃতভাবে উঠতি বয়সের ছেলেমেয়েদের আকৃষ্ট করার জন্য প্লাটফরমের ডিজাইন করে। উদ্দেশ্যমূলকভাবে অনেক বিষয়াদি ম্যানিপুলেট করে তাদেরকে আসক্ত করে ফেলে। এ ব্যাপারে সিটি পরিচালিত এক জরিপে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার প্লাটফরমগুলোর নেতিবাচক প্রভাবের কারণে নিউইয়র্ক সিটির শতকরা ৩৮ ভাগ শিক্ষার্থী মানসিক সমস্যা ও হতাশায় ভুগছে। তারা পিছিয়ে পড়েছে শিক্ষা ও দৈনন্দিন কাজকর্মে। এদের বড় একটি অংশ ব্ল্যাক ও ল্যাটিনো কমিউনিটির। এই জরিপে দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েরা ৭০ ভাগ বেশি আসক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি। এদিকে ডিওএইচএমএইচ কমিশনার ড. অসিন ভাসান ছেলেমেয়েদের বয়স ১৪ না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন।
মামলার অভিযোগে আরো বলা হয়, সোশাল প্লাটফরমগুলো দেশব্যাপী যুব সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য দায়ী। তারা লাখ লাখ ছেলেমেয়ের মানসিক অসুস্থতার কারণ হয়ে উঠেছে। এভাবে সোশ্যাল মিডিয়ার অবাধ ও দায়িত্বহীন আচরণে যুব সম্প্রদায় ধ্বংসের পথে এগুচ্ছে।
পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে সিটি প্লাটফরম গুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য মামলার পথ বেছে নেয়া হয়েছে মেয়র অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশের শত শত স্কুল থেকে এ ব্যাপারে যেসব মামলা দায়েরের উদ্যোগ নেয়া হয়েছে নিউইয়র্ক সিটি তাদের সাথেও সংহতি প্রকাশ করছে। টেক জায়ান্ট প্লাটফরমের আচরণে পরিবর্তন আনতে শক্তি প্রয়োগ করতে হবে। নিউইয়র্ক সিটিকে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলারের উপর অর্থ ব্যয় করতে হচ্ছে ইয়থ মেন্টাল হেলথ প্রোগ্রামে। এই বিপুল ব্যয়ের জন্য টেক জায়ান্টরা পরোক্ষভাবে দায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়েছে।
মেয়র এরিক এডামস বলেছেন, অনলাইনে ক্ষতিকারক বিষয়বস্তুর বিরতিহীন স্ট্রিমিং যুব সম্প্রদায়কে ধ্বংস করছে। যা কিনা টোব্যাকো ও ফায়ার আর্মসের অপব্যবহারের সমতুল্য। এটি একটি ভয়ংকর নেশায় পরিণত হয়েছে। আমরা সিটির মিলিয়ন মিলিয়ন জনগোষ্ঠীর পক্ষে এ ব্যাপারে শক্তিশালী অবস্থান গ্রহণ করছি। তাদেরকে জনস্বাস্থ্য বিপর্যয়ে জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। এই মামলা আমাদের যুব সম্প্রদায়কে রক্ষার জন্যই।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ এন্ড মেন্টাল হাইজিন (ডিওএইচএমএইচ) কমিশনার ড. অসিন ভাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া ডিজিটাল দুনিয়ায় একটি বিষফোঁড়া। এটি লিড পয়জন, বায়ু দূষণ ও নিকোটিনের মতোই শরীর ও মনের জন্য ক্ষতিকর। এই বিপদ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে রেগুলেশন তৈরি জরুরী হয়ে পড়েছে।
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
