সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা
দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। রোববার (৩০ জুন) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।
০৬:১৮ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
বেনজীরের কাছে ৪ ফ্ল্যাটের চাবি, তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে কেনা গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। কিন্তু সেগুলোর চাবি বেনজীরের কাছে থাকায় সেখানে প্রবেশ করতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাটগুলোতে তালা খুলে প্রবেশের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত।
০৬:০৩ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল!
অর্থ জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো এক সার্ভেয়ারকে চাকরিতে পুনর্বহাল করেছে ভূমি মন্ত্রণালয়।
০৫:৩৫ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস
নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করেছে জাতীয় সংসদ। গত ৬ জুন সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
০৫:৩৩ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরাইলের কাছে আছে: ইয়ের কাটজ
মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ আক্রমণ চালায়, তবে কেয়ামত নামিয়ে আনা হবে। এমন অস্ত্র ইসরাইলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাটজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ-মনোসন শহরে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
০৪:০২ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ
আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবাননভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। শনিবার (২৯ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়।
০৪:০০ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১২
ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ঝাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্ক গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
০২:৩৪ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
বাইডেনকে এড়িয়ে যাচ্ছেন মিশেল ওবামা?
বাইডেন ও ওবামা পরিবারে বিরোধ বেঁধেছে। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের জন্য, বাইডেনের পাশে নেই মিশেল ওবামা। জল্পনা বলছে এমনটাই। রিপোর্টে দাবি করা হয়েছে জো বাইডেনের ছেলের সঙ্গে বন্ধু বুহেন ক্যাথলিনের ডিভোর্স মেনে নিতে পারেননি ফার্স্ট লেডি মিশেল ওবামা। তারপর থেকেই নাকি দুই পরিবারের সম্পর্কে ফাটল ধরেছে।
০২:৩২ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগ
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ প্রয়োগের অভিযোগে দেশটির একজন মন্ত্রী এবং প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ গ্রেফতারের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রেফতার মন্ত্রীর নাম ফাতিমা শামনাজ আলি সালিম। তিনি দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।
০২:২৯ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: বাদ পড়তে পারেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে উত্তেজনা ততই বাড়ছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হেরেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর থেকেই জোর গুঞ্জন, তাকে পদত্যাগ করতে হতে পারে কিংবা তিনি নিজেই নির্বাচনের লড়াই থেকে সরে যেতে পারেন। ডেমোক্রেটিক পার্টির গঠনতন্ত্র ও মার্কিন আইন অনুসারে বর্তমান নির্বাচনের লড়াই থেকে জো বাইডেন নিজেও সরে যেতে পারেন অথবা তার দল চাইলে তাকে সরিয়ে দিতে পারে।
০২:২৭ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: বাদ পড়তে পারেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে উত্তেজনা ততই বাড়ছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হেরেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর থেকেই জোর গুঞ্জন, তাকে পদত্যাগ করতে হতে পারে কিংবা তিনি নিজেই নির্বাচনের লড়াই থেকে সরে যেতে পারেন। ডেমোক্রেটিক পার্টির গঠনতন্ত্র ও মার্কিন আইন অনুসারে বর্তমান নির্বাচনের লড়াই থেকে জো বাইডেন নিজেও সরে যেতে পারেন অথবা তার দল চাইলে তাকে সরিয়ে দিতে পারে।
০২:২৭ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার
বাইডেন–ট্রাম্পকে নিয়ে কী ভাবছে মস্কো, বেইজিং ও দিল্লি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুধু দেশটির নাগরিকদেরই নয় বরং পুরো বিশ্বেরই তুমুল আগ্রহ থাকে। কারণ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং হোয়াইট হাউস থেকে নেওয়া সিদ্ধান্ত নানাভাবে বিশ্বের নানা প্রান্তে প্রভাব ফেলে। তাই পুরো বিশ্বই গভীর মনযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখে। এ বছর নভেম্বরে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন মার্কিন ভোটাররা।
০২:২৩ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
যুদ্ধে ইসরায়েলকে যে পরিমাণ যুদ্ধাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে বিধ্বংসী ২০০০ পাউন্ডের ১০ হাজারেরও বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। অস্ত্র চালানের একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
০২:১৯ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রল ট্যাঙ্কার
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহণের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই তিন কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি।
০২:১৪ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
নিউইয়র্কের বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা ঘাতক আটক
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় দুর্বত্তের ছুরিকাঘাতে নূরুল ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নূরুল ভূইয়ার বয়স ৪০ বছর। সে স্প্রীং ফিল্ড গার্ডেনের সেন্ট আলবানসে বাস করতেন।
০২:১১ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমসের
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ। প্রভাবশালী গণমাধ্যমটিতে শুক্রবার (২৮ জুন) প্রকাশিত এক মতামত কলামে এ আহ্বান জানানো হয়।
০২:০৫ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
যে মেলায় মেতে উঠেছিল ব্রংকস
একটি মেলা মাতিয়ে দিয়ে গেল ব্রঙ্কসবাসীদের। গত রোববার ২৩ জুন ব্রঙ্কসের পার্কচেস্টারে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত এই মেলায় নেমেছিল মানুষের ঢল। গোল্ডেন এজ হোম কেয়ার ও এটর্নী মঈন চৌধুরী প্রেজেন্টস এই মেলাটি উদ্বোধন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টর ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
০৩:১১ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
লায়ন্স ক্লাবের নির্বাচন ১৬ জুলাই
আগামী ১৬ জুলাই নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণের শেষ দিন। ৮ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে ক্লাবের মোট সদস্য সংখ্যা ১৩৩ জন। উল্লেখ্য, এই ক্লাব যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম লায়ন্স ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ২০২৪-’২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হবে।
০৩:০৭ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র আ. লীগের বর্ণাঢ্য আয়োজন
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তারা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
০৩:০৫ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
জ্যামাইকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভাল
ফুলকলি ফাউন্ডেশনের উদ্যোগে ২২ জুন জ্যামাইকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল। মেরি লুইস একাডেমিতে আয়োজিত গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল উদ্বোধন করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
০৩:০৪ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রে ‘তুফান’ মুক্তি পাচ্ছে আজ
আজ ২৮ জুন শুক্রবার নিউইয়র্ক-সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র ‘তুফান’। ছবিটি নিয়ে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ২৮ জুন থেকে দুই পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।
০২:৫৪ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
জ্যাকসন হাইটসে ভয়াবহ আগুন
জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭৪ স্ট্রিটের মেরিট কাবাব প্যালেসসহ পাশাপাশি তিনটি দোকান। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির দোতলার যুক্তরাষ্ট্রের একমাত্র বাংলা বই-পত্রিকার দোকান মুক্তধারা। এ নিয়ে ৬ বছরের মধ্যে দু’বার এ ভবনে আগুন লাগে।
০২:৫২ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
জ্যামাইকায় বাংলাদেশি খুন
জ্যামাইকায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বাংলাদেশি নূরুল ভূঁইয়া (৪০)। নূরুলের হত্যাকারী জাশুয়া ক্যালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে জাশুয়া ক্যালিকে পুলিশ আটবার গ্রেপ্তার করেছিল।
গত ২২ জুন শনিবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে জ্যামাইকা অ্যাভিনিউয়ের ১৬৯ স্ট্রিটে এই হত্যাকান্ড ঘটে। এনওয়াইপিডির ডিটেকটিভ প্রধান জুসেফ ক্যানি জানান, ১৬৯-০৩ জ্যামাইকা অ্যাভিনিউর সাম্মিস ডেলির সামনে রাস্তায় ওপর কথা কাটাকাটির এক পর্যায়ে জাশুয়া ক্যালি (২৪) ছুরি দিয়ে নূরুলের ওপর হামলা চালায়। নূরুল ভূঁইয়ার বুকে, গলায় এবং ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার ফুসফুস এবং হার্ট ছিদ্র হয়ে যায়। বারবার ছুরিকাঘাতের ফলে নূরুল ভূঁইয়া রক্তে ডুবে যেতে থাকেন। হত্যার অভিযোগে ক্যালিকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
০২:৫০ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
‘গোল্ডেন এজ ঢালিউড অ্যাওয়ার্ডস’ রোববার
‘গোল্ডেন এজ হোম কেয়ার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর ২১তম আসর বসছে ৩০ জুন নিউইয়র্কের কুইন্সে ও ১৩ জুলাই বাফেলোতে। প্রবাসে দর্শক নন্দিত জনপ্রিয় বিনোদনমূলক এই অনুষ্ঠানের আয়োজন করছে আলমগীর খান আলমগীরের নেতৃত্বাধীন শোটাইম মিউজিক। আর এর টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
০২:৪৮ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩






















