ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত: ইউনিসেফ
লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।
০৯:৩৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
আমাকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একজন সহকর্মী ও আপনাদের নেতা হিসেবে অনুরোধ রইলো দয়া করে আমার নামের সাথে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না।’
০৯:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
রাজধানীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
০৯:২৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূ–খণ্ডে হামলা করেছে। মঙ্গলবার এ হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
০৯:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
চার দফা কমার পর বাড়ল সোনার দাম
টানা চার দফায় কমানোর পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আজকেও ছিল এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৯:২০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আরও ৫০ কোটি টাকার সম্পদের সন্ধান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধশত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের দালিলিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে তাদের ৬০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল।
০৯:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
দিনভর প্রেমের চর্চা, রাতে সেই মানুষকে দেখালেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণি আবার প্রেমে পড়েছেন? কৌতুহলী এই প্রশ্ন নায়িকা নিজেই তৈরি করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। যা নিয়ে দিনভর আলোচনায় ছিলেন এই নায়িকা। অনেকেই জানতে চাচ্ছিলেন কে তার নতুন প্রেমিক। তবে রাতেই প্রেমের বিষয়টি পরিস্কার করলেন তিনি। সঙ্গে মানুষটিকেও সামনে আনলেন পরীমণি।
০৫:৪৯ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
বাংলাদেশের ঋণমান কমিয়ে নির্ধারণ করলো মুডিস
বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড ঋণমান বি১ থেকে অবনমন করে বি২'তে নামিয়েছে মুডিস রেটিংস। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থাটি বাংলাদেশের ঋণ পরিস্থিতি নিয়ে তাদের পূর্বাভাসকে এর আগে স্থিতিশীল বলেছিল, যা এখন নেতিবাচকে নামিয়েছে।
০৫:৪৮ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশের ১৭ হাজারের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন।
২০২৪ সালের ‘ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল অ্যাডুকেশনাল এক্সচেঞ্জ’র তথ্য অনুযায়ী, গত শিক্ষাবর্ষের (২০২২-২৩) তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে। চমকপ্রদ এই বৃদ্ধি বাংলাদেশকে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ১৩তম স্থান থেকে অষ্টম স্থানে নিয়ে এসেছে।
০৫:২৩ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি
মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস।
রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, “পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে।”
০৫:২১ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
কারাগারেও তৎপর ‘দরবেশ’
বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।
০৫:১৯ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার
রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
০৫:১৫ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
জমজমের পানি পানে নতুন নির্দেশনা
পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় কী কী করতে হবে সে ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে।
০৫:১৪ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
মহাখালীতে মঙ্গলবার ফের সড়ক-রেলপথ অবরোধ
সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।
০৫:০৯ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীর ব্যবহার করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি অবস্থা জারি করার পরিকল্পনা রয়েছে তার। এ কাজে প্রয়োজনে সামরিক বাহিনীও ব্যবহার করা হবে।
০৫:০১ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসির ‘কঠোর’ সিদ্ধান্ত
প্রশ্নফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে চরম সমালোচনার মুখে পড়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোহরাব হোসাইনের নেতৃত্বাধীন কমিশন বিদায় নেওয়ার পর দায়িত্বগ্রহণ করেছে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কমিশন। এ কমিশন তাদের প্রথম সভাতেই আলোচিত ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
০৪:৫৭ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
অনথিভুক্ত অপরাধীদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত অন্তত এক কোটি ৩০ লাখ অনথিভুক্ত অভিবাসী এখন এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন এবং তার গণনির্বাসনের প্রতিশ্রুতির পর অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে এমন অভিবাসীরা যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন এবং অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে ভয় এবং বিভ্রান্তি বিরাজ করছে।
০১:৫৫ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব: প্রধান উপদেষ্টা
পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।০১:৩০ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
সমস্যার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের হাজারো বাংলাদেশি
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি মুসলিমদের জন্য কোনো সুখবর নয়। আগামী চার বছর তাদেকে সুখবরের বদলে আতঙ্কেই দিন কাটাতে হবে বলে মতামত দিয়েছেন বাংলাদেশি রাজনৈতিক পর্যবেক্ষকরা।
০১:১৭ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে টেনেহিঁচড়ে বের করে দিল কর্মচারীরা
ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ওই দুই ডিএমডি হলেন- এ কে এম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
০১:১৫ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
হঠাৎ শক্তি দেখাল রাশিয়া,তছনছ ইউক্রেন
কয়েক মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ একযোগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী।
০১:০৪ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে অবস্থানের কারণে পরিচিত তিনি।
০১:০২ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি
ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
০১:০১ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র নিহত
লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ইসরায়েলি এক হামলায় তিনি নিহত হন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বৈরুতে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তিনি গোষ্ঠীটির জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
১০:০০ পিএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























