২৫ মার্চ শহীদদের স্মরণে উন্মেষের মোমবাতি প্রজ্বলন
২৫ মার্চ ভয়াল কাল রাত্রিকে স্মরণ করে শহীদদের শ্রদ্ধা জানাতে উন্মেষ সাংস্কৃতিক সংসদের মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
১২:০১ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
আবারো আবেদনময়ী হয়ে ধরা দিলেন দিশা
মোহনীয় হাসি দিয়ে মাত করে রেখেছেন বলিউড। নিজের নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়ের সাবলীলতার জন্য মুগ্ধ তার ভক্তকুল। ইদানিং তিনি যেখানেই যান, তাকেই ঘিরে থাকে ক্যামেরার। জনপ্রিয় নায়িকা দিশা পাটানি পিছিয়ে নেই নেট দুনিয়া থেকেও।
১১:৫০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
`ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল` এ তানভীর শেখ
ঢাকা'র 'ব্ল্যাকফ্লেইম থিয়েটার' এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সল্টলেকস্থ ইষ্টার্ন জোন কালচারাল সেন্টার (ইজেসিসি) এ আয়োজিত 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল-২০১৯' এ যোগ দেন। এই উৎসব চলবে ৩০শে মার্চ পর্যন্ত।
১১:৪৯ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
সালমার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাগরের প্রথম স্ত্রীর বাবা এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
১১:৪৬ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
স্বামী রাজের ছবি দিয়েই ফিরছেন শুভশ্রী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় গেলো বছর গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তারপর রাজ কাজে ফিরলেও শুভশ্রী এতদিন মন দিয়ে সংসার করছিলেন। সময় দিচ্ছিলেন পরিবারকে। এবার তার ফ্লোরে ফেরার সময়। ফিরছেন স্বামী রাজের ছবি দিয়েই।
১১:৪৫ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
নুসরাতকে বদলে শ্রাবন্তী!
প্রথমে ছিলো অভিনেত্রী নুসরাত জাহানের নাম। তবে শেষ মুহূর্তে বদলাতে হলো সিদ্ধান্ত। নুসরাতের জায়গায় এলেন শ্রাবন্তী। আসন্ন লোকসভা নির্বাচনের মাঠে নয়। ত্রিদিব রমন পরিচালিত ছবি ‘উড়ান’-এ নুসরাতের জায়গায় দেখা মিলবে শ্রাবন্তীকে।
১১:৪৪ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
সাগর সম্পর্কে জেনেশুনেই বিয়ে করেছি: সালমা
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার প্রথম সংসার ভেঙে যাওয়ার পর গেল বছরের ৩১ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসেন। সংবাদ সংম্মেলন করে সালমা জানান, তার বর সানাউল্লাহ নূর সাগর বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। বিয়ের তিন মাসের মাথায় সালমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেও নাকি বিয়ে করেছেন সাগর। সালমা নাকি তার দ্বিতীয় স্ত্রী।
১১:৪৩ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে ‘তর্জনী’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ‘তর্জনী’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন সোহেল রানা বয়াতি। নির্মাতার সঙ্গে যৌথভাবে গল্প লিখেছেন শাহাদাত রাসেল। আর চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল। আগামী মে মাসের প্রথম সপ্তাহে এ ছবির কাজ শুরু হবে। আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমার ফার্স্ট লুকপোস্টার প্রকাশ করা হয়েছে।
১১:৪০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
রাজনীতিতে সানি লিওন!
সানি লিওনকে অভিনেত্রী হিসেবে সকলে চেনেন। এটাই তার পরিচয়। কিন্তু অভিনেত্রীকে যদি দেখা যায় রাজনীতিতে? হ্যাঁ, সানিকে রাজনীতিতে দেখা যাবে বটে। তবে তা অনস্ক্রিন।
১১:৩৯ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
প্রেক্ষাগৃহে আসছে ‘প্রতিশোধের আগুন’
মুক্তি পাচ্ছে মোহাম্মদ আসলাম পরিচালিত চলচ্চিত্র ‘প্রতিশোধের আগুন’। এই চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারেরমত বড় পর্দায় দেখা যাবে নবাগত নায়িকা মৌ খানকে। ৫ এপ্রিল এপ্রিল চলচ্চিত্রটি পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন মৌ খান।
১১:৩৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
স্বাধীনতা দিবসে ‘যুদ্ধ দিনের প্রেম’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচার হবে নাটক ‘যুদ্ধ দিনের প্রেম’। মাসুম শাহরীয়ার-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। এতে ‘যুদ্ধ দিনের প্রেম’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সবনম ফারিয়া, মিলি বাশার, মাসুম বাশার, নিকুল কুমার মন্ডল প্রমুখ। বাংলাভিশনে প্রচার হবে মঙ্গলবার রাত ০৯ টা ০৫ মিনিটে।
১১:৩৭ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
বিএনপি টিকে থাকার মতো কাজ করছে না: তথ্যমন্ত্রী
সরকার বিএনপি এবং ঐক্যফ্রন্টকে ভাঙতে চেষ্টা করছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসলে ঐক্যফ্রন্ট হল তেল এবং পানির মিশ্রনের মতো। এটিকে ভাঙার কোন প্রয়োজন এবং উদ্যোগ কোনোটারই প্রয়োজন নেই। আমরা চাই বিএনপি টিকে থাকুক, এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত থাকুক। কিন্তু তারা টিকে থাকার মতো কাজ করছে না।
১১:১১ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
জাতীয় স্মৃতিসৌধ যেন লাল-সবুজের একখণ্ড বাংলাদেশ
সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় হাতে পতাকা আর গায়ে লাল-সবুজ কারুকার্যে শাড়ি-পাঞ্জাবি।
১১:০১ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
স্বপ্ন দেখাচ্ছে ৯ মেগা প্রকল্প
অগ্রাধিকার ভিত্তিতে সরকারের হাতে নেয়া ৯ মেগা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই মেগা প্রকল্পগুলো স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের চেহারা, এমনটি ধারনা করছেন বিশেষজ্ঞরা।
১১:০০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
স্বাধীনতা দিবসে ‘লা লিগা’র শুভেচ্ছা
বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা।
১০:৫৬ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের ডুডল
বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শনের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।
১০:৪০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
সারাদেশে এক মিনিট ব্ল্যাক-আউট পালিত
কালরাতের প্রথম প্রহর স্মরণ করে গণহত্যা দিবসে (২৫ মার্চ) সারা দেশে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।
১০:৩৭ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
শিশুরাই উন্নত সোনার বাংলা গড়বে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই একদিন সোনার বাংলা গড়বে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। আগামী দিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে।
১০:৩৩ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ভার্চুয়াল অপরাধ রুখবে পুলিশ
প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ বাস্তব জগতের চেয়ে ভার্চুয়াল জগতে বিচরণ করছে বেশি। এ কারণে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, চিন্তাজগত ও মনোবৃত্তি। সারাবিশ্বে প্রতি সেকেন্ডে ঘটছে বহুমাত্রিক সাইবার অপরাধ। বিশ্বের মতো বাংলাদেশেও সাইবার অপরাধীদের নিরন্তর ধাওয়া করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, যা অল্প সময়ের মধ্যে বেশ আলোচনায় এসেছে।
১০:২৯ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের ইশতেহার
টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রের দায়িত্বে সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যার হাতে। স্বপ্নের বাংলাদেশ গড়তে ২০০৮ সালে চড়ান্ত চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। গত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রেখে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহৎ ইশতেহার ঘোষণা করেন শেখ হাসিনা।
১০:২৬ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
প্রথম স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাষণ
প্রথম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশনে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন: ‘আমরা আজ স্বাধীনতার প্রথম বর্ষপূতি উৎসব পালন করিতেছি। এই মহান দিনে স্বাধীনতা অর্জনের পথে যে লক্ষ লক্ষ বীর শহীদ হইয়াছেন, তাহাদের জন্য গভীর বেদনাপ্লুত মনে আমার শোকাতুর দেশবাসীর সতিহ পরম করুণাময় আল্লাহতায়ালার দরবারে মাগফেরাত কামনা করিতেছি। সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে গৌরব উজ্জ্বল ও অনন্য ভূমিকা পালনের জন্য আমি মুক্তিবাহিনীর সকল অঙ্গদল তথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ, বেঙ্গল রেজিমেন্ট, সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, নির্ভীক যুবক, ছাত্র-কৃষক, মজদুর-বুদ্ধিজীবী আর আমার সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানাইতেছি। তাহাদের বলিষ্ঠ ভূমিকা ও একনিষ্ঠ আত্মদান অনাগতকালের ভাবী বাঙালিদের জন্য প্রেরণার উৎস হইয়া থাকিবে। আমাদের মুক্তিসংগ্রামের অভিজ্ঞতা বিশ্বব্যাপী ঔপনিবেশিকতা ও সম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত মুক্তিপাগল জনতার চেতনাকে উদ্ভাসিত করিবে।
১০:২২ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:১৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। এটি পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। ৪৮ বছর আগের এই দিনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সে ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন–স্বাধীনতা।
১০:১৪ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
এ বছর এইচএসসি পরীক্ষার্থী সাড়ে ১৩ লাখ
১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর আটটি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
০৭:০৭ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























