৮ বছরেও কু-প্রস্তাবের বিচার পাননি নর্থ সাউথের শিক্ষিকা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
দীর্ঘ আট বছরেও যৌন হয়রানির বিচার পাননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। তৎকালীন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মো. শাজাহান মিয়া তাকে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তদন্তও হয়। তবে এতে হিতে বিপরীত হয়। উল্টো মিথ্যা অভিযোগ আসে ওই শিক্ষিকার বিরুদ্ধে। এরপর বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের এক শিক্ষিকাকে রুমে ডেকে নিয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় অপমান করে শিক্ষিকাকে রুম থেকে বের করে দেয়া হয়। পরে লজ্জায় বিষয়টি তিনি চেপে যান। এর তিন মাস পরে তৎকালীন উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী (২০১৭ সালে মারা যান) অভিযোগকারী শিক্ষিকাকে ডেকে নতুন করে তার চাকরির মেয়াদ নবায়ন করা হবে না বলে জানিয়ে দেন। নবায়ন না করার কারণ জানতে চাইলে বলা হয়, পরিচালনা পর্যদ চায় না বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে ওই শিক্ষিকা বলেন, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কু-প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আমার সঙ্গে খারাব ব্যবহারও করা হয়। এ বিষয়ে আমি বিচার পেতে ইউজিসিতে লিখিত অভিযোগ জানাই। তবে ইউজিসির কর্মকর্তারা বিষয়টি তদন্ত করেও কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি তিনি ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকেও জানিয়েছেন বলে জানান।
এই শিক্ষিকা আরও বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা অনেক নারী শিক্ষকরা প্রতিনিয়ত যৌন হয়রানির স্বীকার হচ্ছেন, কিন্তু লজ্জায় কেউ মুখ খুলছেন না। কিন্তু আমি দাঁতভাঙা জবাব দিতে ইউজিসিতে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও আজও এ অন্যায়ের বিচার পাইনি। একজন বিচারপতির মেয়ে হয়েও যদি আমি যৌন হয়রানির বিচার না পাই, তাহলে সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে, প্রশ্ন তোলেন তিনি।
নবায়ন না করার কারণ বুঝতে পেরে পরে ওই শিক্ষিকা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) লিখিত অভিযোগ দেন। পরে তৎকালীন ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) আতফুল হাই শিবলীকে (অবসরে গেছেন) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তদন্ত করে ২০১২ সালের প্রথম দিকে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
ইউজিসি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদনে এ ঘটনার কোনো সাক্ষী পাওয়া যায়নি, তাই শিক্ষিকাকে যৌন হয়রানি করা হয়েছে কিনা-তা প্রমাণ করা সম্ভব হয়নি। অভিযোগকারীর শুধু লিখিত অভিযোগের ভিত্তিতে এ তদন্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। পরে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি ইউজিসি থেকে যথাযথ তদন্ত করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’
ইউজিসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রমাণসহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে তা চাপা পড়ে যায়। এ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের হাত শক্তিশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না।
ব্যবস্থা না নেয়ার কারণ জানতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
