৭০০ কন্টেইনার নিলামে তুলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৯ জুলাই ২০১৯
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানোর পাশাপাশি কন্টেইনার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে অবশেষে পণ্য ভর্তি সাতশ’র বেশি কন্টেইনার নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
গণবিজ্ঞপ্তি জারির পর দ্রুত ইনভেন্ট্রি শেষ করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। নিলাম প্রক্রিয়া শেষ হলে হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের আশা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
নানামুখী জটিলতার কারণে কন্টেইনার জট সৃষ্টির শঙ্কায় সব সময় শঙ্কিত থাকতে হয় বন্দর ব্যবহারকারীসহ কর্তৃপক্ষকে। সবশেষ ঘূর্ণিঝড় ফনি এবং ঈদের টানা বন্ধের কবলে পড়ে কন্টেইনারের স্তূপ জমায় জাহাজের অবস্থানকালীন সময় বেড়ে গেছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার বিকল থাকায় শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিলো। এর মাঝে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রয়েছে ৫ হাজার ৮৫৫ টি নিলামযোগ্য কন্টেইনার।
চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, কন্টেইনার পড়ে থাকলে চলাচলে অসুবিধা হয়। তাই কন্টেইনার কমলে তা বন্দরের জন্যই ভালো।
মূলত চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা এসব কন্টেইনার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন্দর। কিন্তু নির্ধারিত সময়ের পর কন্টেইনার ডেলিভারি নেয়া না হলে সেগুলো নিলামের তালিকাভূক্ত করে কাস্টমস। এ ধরণের তালিকাভূক্ত থেকে পণ্য ভর্তি ৭শ’র বেশি কন্টেইনার নিলামে তোলার জন্য নির্দেশনা দিয়েছেন কাস্টমস কমিশনার।
চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, যেহেতু নিলাম শাখায় পর্যাপ্ত লোকবল নেই তাই অন্যান্য শাখার লোকদের সমন্বয়ে একটা স্পেশাল টিম গড়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, ইয়ার্ডে রাখার বিনিময়ে আমদানিকারকদের কাছ থেকে কন্টেইনার প্রতি ৬ থেকে ১২ ডলার হারে রাজস্ব পেয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু যেসব কন্টেইনার ডেলিভারি নেয়া হয় না সেগুলোর জন্য বন্দর কর্তৃপক্ষকে দু’ধরণের সংকটে পড়তে হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, নিলাম যত দ্রুত হবে বন্দর কর্তৃপক্ষের জন্য তত বেশি কল্যাণকর।
প্রথম পর্যায়ে ৭শ' কন্টেইনার বিক্রির পর বাকিগুলো পর্যায়ক্রমে নিলামে তোলা হবে।
বন্দরের ইয়ার্ডে বর্তমানে নয় ক্যাটাগরির ৪১ হাজারের বেশি কন্টেইনার রয়েছে। এ কন্টেইনার নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কন্টেইনার জট নিরসনের পাশাপাশি কাস্টমস কর্মকর্তারা আমদানিকারকদের একটি বার্তা দিতে চান। তা হলো, নিয়মানুযায়ী দুটো কন্টেইনার খালাস না হলে তাদের সবাইকে এ কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
