‘৫’-এর জবাবে রোনালদোকে ‘১৯’ আঙুল দেখালেন ক্রিস্টিনা!
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
কথায় বলে ইট মারলে পাটকেল খেতে হয়। তবে পাটকেল হলেও তো কথা ছিল। ইট মেরে ক্রিস্তিয়ানো রোনালদোকে যে হজম করতে হলো ১৯-মনি পাথরের আঘাত। সেই ১৯-মনি পাথরটা আবার রোনালদোর গায়ে ছুঁড়ে মেরেছেন একজন সুন্দরী রমনী। সত্যিই তাই। পাটকেলে নয়, রোনালদোর ইটের জবাব বিশালাকৃতির পাথরেই দিয়েছেন ক্রিস্তিনা পেদ্রোচে। ‘৫’-এর জবাবে রোনালদোকে ‘১৯’ আঙুল দেখিয়ে দিয়েছেন স্পেনের জনপ্রিয় এই সুপার মডেল।
একে তো পাল্টা আঘাতটা হেনেছেন একজন সুন্দরী নারী। সেটিও আবার দর্শক-অতিথিতে ঠাসা সরাসরি সম্প্রচারিত টেলিভিশন শোতে। আঘাতের জ্বালাটা রোনালদোর জন্য অসহনীয় হওয়ার কথা। আর এই ‘১৯’ আঙুলের মাহাত্ম্য জানলে আপনিও বুঝবেন, রোনালদোর জন্য আঘাতটা কত বড়। কতটা অপমানজনক।
তা এই ১৯ আঙুলের মাহাত্ম্য কী? সেটি জানার আগে পেছনের গল্পটা ঝালিয়ে নেওয়াটাই ভালো হবে। গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। তার এই ক্লাব বদলকে ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। দীর্ঘ প্রায় ৮ মাস পর সেই রোনালদো গত বুধবার ফিরে এসেছিলেন মাদ্রিদে। নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ নয়, ম্যাচটা ছিল রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
শত্রু শিবির ছেড়ে গেছেন। সেই দিক থেকে অ্যাতলেতিকোর সমর্থকেরা রোনালদোকে উষ্ণ অভ্যর্থনাই জানাতে পারত। কিন্তু শত্রুতা ভুলে প্রতিবেশিদের প্রতি টানটাই বড় হয়ে উঠে অ্যাতলেতিকো সমর্থকদের মনে। ফুলেল অভ্যর্থনার পরিবর্তে রোনালদোকে তাই অ্যাতলেতিকোর সমর্থকরা জানিয়ে দুয়োর অভ্যর্থনা। মাঠে নামার পর থেকেই তাকে দুয়ো দিতে থাকে ওয়ান্ডা ম্যাট্রোপলিতানোর দর্শকেরা। ম্যাচে রোনালদোর জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। দর্শকরা ম্যাচের এই স্কোরকার্ড নিয়েও ব্যঙ্গ করে রোনালদোকে। স্লোগান তুলে ‘অ্যাতলেতিকো ২, রোনালদো ০।’ তিতিবিরক্ত হয়ে রোনালদো এর জবাব দেন হাতের ৫ আঙুল দেখিয়ে।
ক্যারিয়ারে ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন রোনালদো। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ একটিও জিততে পারেনি। হাতের ৫ আঙুল প্রসারিত রোনালদো তাই অ্যাতলেতিকোর দর্শকদের পাল্টা জবাব দেন, ‘রোনালদো ৫, অ্যাতলেতিকো ০’!
দর্শকদের দুয়োর জবাবে রোনালদোর এই আচরণ অনেক ফুটবলবোদ্ধাই সহজভাবে নেননি। স্প্যানিয়ার্ডদের গায়ে তো আগুনই ধরিয়ে দিয়েছে! অন্য আর সবার মতো সুপার মডেল ক্রিস্তিনা পেদ্রোচেও রোনালদোর আচরণে মহা ক্ষ্যাপা। বলতে পারেন ক্রিস্টিনা বাকিদের চেয়েই বেশিই ক্ষেপেছেন। তাই রোনালদোকে জবাবটা দিয়ে দিয়েছেন সরাসরি সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন শো ‘জাপেয়ান্দো’তে।
ক্রিস্তিনা আবার এই অনুষ্ঠানটির সঞ্চলনা করছিলেন। তার সঙ্গে অনেক অতিথি এবং দর্শকও ছিল অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে রোনালদোর ওই ‘৫’ আঙুল প্রদর্শনের প্রসঙ্গ উঠতেই অদ্ভূত এক কাণ্ড করে বসেন ক্রিস্টিনা। নিজের নগ্ন পা জোড়া একেবারে টেবিলের উপরে তুলে এনে বিশেষ কায়দায় বসেন। এরপর দুই পায়ের ১০ আঙুলের সঙ্গে দুই হাতের ৯ আঙুল (বাম হাতের ৫ আঙুল ও ডান হাতের ৪ আঙুল) প্রদর্শন করে দেখিয়েছেন।
বিশেষ ভঙ্গির এই ছবিটা আবার পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার ক্যাপশনে লিখেছেন, ’১০ প্লাস ৫ প্লাস ৪। সমান সমান ১৯।’ এই ১৯-এর মাহাত্ম্যটা রোনালদোর ক্যারিয়ারের অন্যতম কলঙ্কিত অধ্যায়। স্পেনে থাকতে কর ফাঁকির বারবার আদালতে ছোটাছুটি করতে হয়ে তাকে। হারাতে হয়েছে মান-সম্মান। দুই বছরের জেলও হয় তার। তবে জেলের ঘানি তাকে টানতে হয়নি। শেষ পর্যন্ত সেই মামলা থেকে পুরোপুরি রেহাই পেতে গুণতে হয়েছে ১৯ মিলিয়ন ইউরো জরিমানা।
ক্রিস্তিনা পেদ্রোচে
ক্রিস্টিনা আঘাতটা করেছেন সেই ক্ষতটাতেই। রোনালদোকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা সত্যি যে, ক্রিস্তিয়ানো রোনালদো ৫টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং অ্যাতলেতিকো একটাও জিতেনি। তাছাড়া তিনি তিনি ৫টি সোনার বল, সোনার জুতো এবং হয়তো আরও ২০০০০০ পুরস্কার জিতেছেন! কিন্তু তার ট্রফি রুমটা কত বড় সেটি কোনো বিষয় নয়। তবে ক্রিস্তিয়ানো, সেখানে নিশ্চয় একটা বিষয় ঠিক মানায় না...আপনার ইগো।’
রোনালদো এখনো ক্রিস্টিনার এই আঘাতের জবাব দেননি। ভবিষ্যতেও দেবেন কিনা, বলা যায় না। তবে যদি দেন, সুন্দরী ক্রিস্টিনাকে জবাবটা তিনি কিভাবে দেন, নিশ্চিতভাবেই সেটি হবে বড় কৌতুহলের বিষয়।
অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, ফুটবল মাঠের ঘটনা নিয়ে অন্য ভুবনের ক্রিস্টিনা কেন ভিন্নদেশি রোনালদোর উপর এতোটা চটেছেন? পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা, এখনো অনুসন্ধান করা যায়নি। তবে একটা কথা ভাসছে। রোনালদোর প্রেমিকা-বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ক্রিস্টিনার মতোই একজন সুপার মডেল। দুজনের বাড়িই স্পেনের মাদ্রিদে।
বলা যায় মডেলিং ভুবনে জর্জিনা-ক্রিস্টিনা একে অন্যের প্রতিদ্বন্দ্বী।
কী, কোন গন্ধ পাচ্ছেন?
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
