৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
প্রকাশিত: ৭ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব।’
আজ রোববার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি এ পথসভার আয়োজন করে।
জুলাই সনদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট। বাংলাদেশের মানুষ মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চান। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছেন। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মাওলানা ভাসানী ও লংমার্চ বিষয়ে নাহিদ বলেন, ‘মজলুম জননেতা মাওলানা ভাসানী এই রাজশাহী থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। যদি আমাদের পানির হিস্যা আমাদের বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে রক্ষা করতে হয়, তাহলে আমরা আবারও লংমার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে।’
সংবিধান সংস্কার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে। এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। এই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে।’
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় জনগণ ২৪-এর অভ্যুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠাবোধ করেনি। ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নেই। আর আমরা বলি জনগণের ন্যায় সঙ্গত আবেগ বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি। জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না। জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলোচনা চলছে। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে এক হয়ে যায় তখন একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনে আটকে যায়। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনা আটকে দিতে পারবেন, জুলাই সনদ আটকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা এলে, জনগণ সেই সংস্কার অবশ্যই বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ।’
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ প্রমুখ।
এর আগে সন্ধ্যা ছয়টায় দিকে শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। পথসভায় বিপুলসংখ্যক লোকের সমাগম হয়। গণঅভ্যুত্থানের নেতাদের দেখতে সড়কের দুই পাশে প্রচুর মানুষ ভিড় করেন।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
