৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ট্রাকের ভেতরে আটকে ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রে জড়িত থাকার দায়ে গুয়াতেমালার এক নাগরিককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর একটি ফেডারেল আদালত ৩৯ বছর বয়সী রিগোবার্তো রামন মিরান্ডা-ওরোজকোকে এ সাজা দেন।
বুধবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুন টেক্সাসের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে পরিত্যক্ত একটি ট্রাকের ভেতর থেকে কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা। ট্রাকটিতে থাকা অভিবাসীরা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরমের মধ্যে আটকে ছিলেন।
গুয়াতেমালা থেকে যাত্রা শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন ওই অভিবাসীরা। মোট ৬৪ জন অভিবাসী ট্রাকটিতে ছিলেন। টেক্সাসের লারেডো থেকে সান আন্তোনিও যাওয়ার পথে ট্রাকটির শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন কৌঁসুলিরা। দুই শহরের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। ট্রাকটি উদ্ধারের সময় বাইরের তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
এ ঘটনায় ঘটনাস্থলেই ৪৮ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে তাপজনিত অসুস্থতা ও পানিশূন্যতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয় শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। তাদের মধ্যে ২১ জন গুয়াতেমালার নাগরিক।
মিরান্ডা-ওরোজকো নিহত দুই অভিবাসীর যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছিলেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া গুরুতর আহত এক জীবিত অভিবাসীর ক্ষেত্রেও তার সম্পৃক্ততা ছিল। গত জুলাইয়ে তিনি মানবপাচারের মাধ্যমে অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানোর ষড়যন্ত্র এবং মৃত্যুসহ গুরুতর শারীরিক ক্ষতির কারণ হওয়া অবৈধ প্রবেশে সহায়তার অভিযোগে দোষ স্বীকার করেন।
২০২৪ সালের আগস্টে গুয়াতেমালায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের মার্চে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালায় প্রায় ২০ জনের বিরুদ্ধে সাজা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মানবপাচার চক্রটির যুক্তরাষ্ট্রভিত্তিক নেতা হিসেবে চিহ্নিত ফেলিপে ওরদুনা-তোরেসকে ২০২৫ সালের জুনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার প্রধান সহযোগী হিসেবে পরিচিত আরমান্দো গনসালেস-ওর্তেগাকে ৮৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাকচালকসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এখনো চলমান।
কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, ট্রাকের ভেতরে আটকে পড়া অভিবাসীরা প্রাণে বাঁচার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন। ট্রাকের ভেতরের দেয়ালে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। কয়েকজনের পোশাক খুলে ফেলার আলামতও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত দিতে হয়েছিল বলে জানিয়েছেন কৌঁসুলিরা।
মঙ্গলবার সাজা ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জাস্টিন সিমন্স বলেন, জীবনের শেষ কয়েক ঘণ্টায় ভুক্তভোগীরা যে ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে গেছেন, তা স্পষ্ট।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে সান আন্তোনিও হয়ে যাওয়া ইন্টারস্টেট-৩৫ মহাসড়কটি অভিবাসী পাচারের একটি পরিচিত রুট। সড়কটিতে বিপুলসংখ্যক ট্রাক চলাচল করায় পাচারকারীরা প্রায়ই এটি ব্যবহার করে থাকেন বলে সে সময় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যাক স্ট্যাটন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন ঠেকানোর কঠোর পদক্ষেপের পক্ষে মানবপাচার বন্ধের যুক্তি তুলে ধরেছে। তবে সমালোচকদের আশঙ্কা, কঠোর অভিবাসন নীতির কারণে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অভিবাসীরা আরও বিপজ্জনক পথ বেছে নিতে পারেন।
- স্বাধীনতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গে থাকছে আলবার্টা
- ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড
- ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
- আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর
- মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে
- ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই
- ডেঙ্গু সংক্রমণ ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ভুল নীতির মাশুল দিচ্ছে ইউরোপ: ইরান
- ধনসম্পদ বাড়াতে প্রেসিডেন্ট পদ ব্যবহার করছেন ট্রাম্প:নতুন জরিপ
- পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
- হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন
- ইরান যুদ্ধে ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার
- অভিবাসীদের দোষ দিয়ে ফ্রান্স সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের
- সচিব পর্যায়ে বড় রদবদল
- কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন
- বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ইশরাকের উচিত হবে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ
- গণমাধ্যমে পদত্যাগের নির্দেশের খবর: ইশরাকের দপ্তরের প্রতিবাদ
- কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, নিহত ১৭
- পিস্তল হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক
- মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প
- অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা
- কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়
- সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
- বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট
- ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
- ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
