৪ বছর পর সেই ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
২০২১ সালে হামলার ঘটনার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গেলেন মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিলে পৌছালে তাকে স্বাগত জানান দলীয় আইনপ্রণেতারা। এসময় সেখানে দুই দফা রিপাবলিকান নেতৃবৃন্দের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সাবেক প্রেসিডন্ট। এসময় ট্রাম্প আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন।
চার বছর পর গতকাল বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে যান ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নভেম্বরে নির্বাচনে হেরে পরের বছর ৬ জানুয়ারি ক্ষমতা বদলের দিন ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন হামলা চালিয়েছিল এই ক্যাপিটল হিলে। ট্রাম্পের প্ররোচনায় সেদিনের হামলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আদালতে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়াধীন। এরই মধ্যে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এতসব ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থান ক্যাপিটল হিলে উপস্থিত মার্কিন ইতিহাসের বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ক্যাপিটল হিলে উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সকালে ট্রাম্প ক্যাপিটল হিলে পৌছালে তাকে স্বাগত জানান রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা। পরে দুপুরে প্রথমে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কংগ্রেস সদস্যদের সাথে এবং পরে উচ্চকক্ষে সেনেটরদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে সাবেক প্রেসিডেন্টকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে, এসময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কারো প্রতি কোন অভিযোগ নিয়ে নয়, বরং সবার মধ্যে ঐক্য সৃষ্টি করতেই ক্যাপিটল হিলে এসেছেন তিনি। এমনকি যে মিচ ম্যাককনেল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ট্রাম্প সোচ্চার ছিলেন, তাদেরকে তিক্ত ভাষায় আক্রমণ করেছেন, সেনেটে এক সময়ের সংখ্যাগরিষ্ঠ সেই নেতার সাথেও তিনি হাত মিলিয়েছেন।
বৈঠকের সূত্রগুলো বলছে, ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন দিক কংগ্রেস সদস্য ও সেনেটরদের কাছে তুলে ধরেছেন।
প্রসঙ্গত, এবছর নভেম্বরের ৫ তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টিও প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকলেও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
