শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৩৯

৪০তম ফোবানার পর্দা উঠছে আজ

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬  


উত্তর আমেরিকার ৪টি শহরে একই দিনে শুক্রবার ৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইনক নর্থ আমেরিকা) ৪০তম ফোবানা সম্মেলনের পর্দা উঠবে। ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জমকালো আয়োজনে কানাডার টরেন্টো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডার অরল্যান্ডো ও ক্যালিফোরনিয়ার লসএঞ্জেলস শহওে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে । আনন্দ উৎসব, সেমিনার ও নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন নিয়ে শহরগুলোতে মেতে উঠবে বাংলাদেশি প্রবাসীরা। প্রতিবছর প্রবাসীরা লেবার ডে উইকেন্ডে এ ধরনের সম্মেলনের জন্য অপেক্ষা করেন। বিভিন্ন শহর থেকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বাংলাদেশ থেকেও আসছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মিরা। এ সম্মেলনকে কেন্দ্র করে টরেন্টো, নিউইয়র্ক, অরল্যান্ডে ও লসএঞ্জলসে সাজসাজ রব। 

টরেন্টোতে অনুষ্ঠিত সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, ড. আবু যুবায়ের দারা ফিরোজ আলম। টরেন্টোর ডন ভ্যালি হোটেল এন্ড সুুটসে ফোবানার এ অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ ও বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আখতার ববিতা। । তাদের এই সম্মেলন থেকে আজীবন সন্মাননা দেয়া হবে। সাাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, সেলিম চৌধুরী, ডলি সায়ন্তনী, জোহরা আলীম, সুকণ্যা ঘোষ, পিন্টু ঘোষ, অনিক রাজ, শাহনাজ বেলি, সজীব, সমি, ফকির সাহাবুদ্দিন, আঁখি আলমগীর,, কলকাতা থেকে প্রিয়ংবদা ব্যানার্জী ও ঝিলিক। কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহান এ সম্মেলনে যোগ দিবেন বলে জানা গেছে। 

নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ফোবানার আরেকটি সম্মেলন হবে। এটির নেতৃত্ব দিচ্ছেন ড. নুরুন্নবী, জাকারিয়া চৌধুরী, দেওয়ান মনিরুজ্জামান , নুরুল আমিন বাবু ও মনজুর কাদের। এই সম্মেলনটি অতিমাত্রায় রাজনৈতিক নেতাকর্মি নির্ভর। তারা শেখ মুজিবর রহমানের ছবি সম্বলিত সম্মেলননের পোষ্টার করেছে। এতে জড়িত সবাই আওয়ামী ঘরণার লোকজনই । যদিও ফোবানার গঠনতন্ত্রে অরাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষনা রয়েছে। তাদের এ আয়োজনের মূল স্লোগানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, তিন দিনের সম্মেলনে থাকবে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, বিশেষ সেমিনার, সাহিত্য ও কবিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবসা ও নেটওয়ার্কিং, নারীর ক্ষমতায়ন, অভিবাসনবিষয়ক সেমিনার এবং নতুন প্রজন্মের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন। উত্তর আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদের সম্মাননাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। হলিউডের অন্যতম আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও’র একেবারে কাছেই হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটিতে বসবে এবারের তিন দিনের এই বর্ণাঢ্য আয়োজন।সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সেমিনার পরিচালনা ও সঞ্চালনা করবেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঞ্চালনায় এই আলোচনা সম্মেলনের সেমিনার পর্বে বিশেষ মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা। এই সম্মেলনের নেতৃত্ব খালেদ রৌফ,মোয়াজ্জেম চৌধুরী, জয়নুল আবেদীন ও আবীর আরমগীর। 

ফ্লোরিডার অরল্যান্ডো সম্মেলনের  মূল আকর্ষণ শিল্পী তালিকা। ঘোষিত তারকাদের মধ্যে রয়েছেন- সানিয়া সুলতানা লিজা, পরীমনি, ইমরান মাহমুদুল, দিনাত জাহান মুন্নি, প্রতীক হাসান, শ্রাবস্তী তিন্নি, দিলশাদ নাহার কনা, আরজিন কামাল, তমা মির্জা, অনন্যা ইয়াসমিন অংকন, সাজু খাদেম এবং রফিক আহমেদ মিল্টন। অর্থাৎ এক মঞ্চে চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের একাধিক পরিচিত মুখকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। এ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন জাহিদ হাসান, নিহাল রহিম, আনোয়ার হোসেন সেন্টু, রাসেল মিয়া, শামীম মৃধা ও একেএম হোসেইন হিটু।
তবে নির্ভরযোগ্য এটি সূত্র জানিয়েছে, শেষদিকে এসে অগোছালো ও এলোমেলো অবস্থায় পড়েছে অরল্যান্ডো ফোবানা। আগাম পেমেন্ট না দিলে জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী অনুষ্ঠানে নাও যেতে পারেন। দর্শক ধরে রাখতে আয়োজকরা এক ডজনের বেশী শিল্পীর নাম প্রচার করছেন বলে জানা গেছে। 

 

১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। ফোবানার মূল লক্ষ্য ছিলো কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের জীবন-যাত্রার মানউন্নয়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সেতুবন্ধন রচনা করা। কিন্তু গত কয়েক দশকে নেতৃত্বের কোন্দলে সংগঠনটি ৪ ভাগে বিভক্ত হয়েছে। হয়েছে ৪টি কমিটি। প্রত্যেকটি কমিটি প্রতিবছর বিভিন্ন শহরে সম্মেলন করে থাকেন। তা নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই বলেন, প্রবাসীরা কেন একটি ফোবানা সম্মেলন করতে ব্যর্থ হচ্ছেন।  তবে ভিন্ন ভিন্ন সম্মেলন হলেও প্রতিটি অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশির সমাবেশ ঘটে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর