৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া
সিএমপির গোয়েন্দাদের ওপর ‘গোয়েন্দাগিরি’
প্রকাশিত: ৮ মার্চ ২০২৪
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের প্রতিদিন তিনবার রোলকল করা হচ্ছে। কোনো প্রয়োজনে বাইরে যেতে হলে জিডিমূলে বা জিডিতে নোট দিতে হচ্ছে। চট্টগ্রামে এক ফ্রিল্যান্সারের কাছ থেকে গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্বে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টির পর গোয়েন্দা পুলিশের ওপর কার্যত ‘গোয়েন্দাগিরি’ বাড়িয়েছে সিএমপি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা শাখায় কর্মরতদের ওপর সাম্প্রতিক সময়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো সদস্য যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অগোচরে অপকর্মে জড়াতে না পারেন সে জন্য তাদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিংয়ে রাখার জন্য একটি নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের নির্দেশনার একটি কপি দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমের হাতে এসেছে। নির্দেশনায় বলা হয়েছে-‘এখন থেকে প্রতিদিন সকাল ১০টা, বেলা ২টা ও বিকাল ৫টায় রোলকল করা হবে। মামলার তদন্ত, সাক্ষি অথবা অন্য কোনো প্রয়োজনে কেউ বাইরে গেলে অবশ্যই জিডিতে নোট থাকবে। সিসি বই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, ইন্সপেক্টর প্রশাসন এসব বিষয়ে সার্বিক তদারকি করবেন। আগে এ ধরনের বাধ্যবাধকতা ছিল না।
২৬ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিকী নামে একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে ক্রসফায়ার, মানি লন্ডারিং ও সাইবার ক্রাইমের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এর মধ্যে আবু বক্কর সিদ্দিকের আইডি থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ২ লাখ ৭৭ হাজার ৯৬০ ডলার স্থানান্তর করেন রুহুল আমিন। এছাড়া আবু বক্কর সিদ্দিকের সিটি ব্যাংক ও ইউসিবিএল অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জাহিদ হোসেন স্বাধীনের অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর করে নিয়ে নেন। এ ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কাউন্টার টেররিজম শাখার এডিসি আসিফ মহিউদ্দিনকে। কমিটি তদন্ত কাজ শুরু করেছে। পরিদর্শক রুহুল আমিনসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভিকটিম আবু বক্কর সিদ্দিকের স্ত্রী হুসনুম মামুরাত লুবাবা বাদী হয়ে আদালতে মামলাও করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফ্রিল্যান্সারের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার মূলহোতা পরিদর্শক রুহুল আমিন দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত। তিনি কক্সবাজার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত থাকার সময় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে তাদের পক্ষে রিপোর্ট দেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে পরিদর্শক রুহুল আমিনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের ওই মামলায় রুহুল আমিন ১৫ নম্বর আসামি ছিলেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
ফ্রিল্যান্সারের সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত আদেশে পরিদর্শক রুহুল আমিনকে গোয়েন্দা শাখা থেকে প্রশাসনিক কারণ দেখিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
