২ লাখ আবাসন সহায়তা ৬ লাখ ৩৩ হাজার আবেদন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
সিটি থেকে আবাসন সুবিধা বা বাসা ভাড়ার টাকা পেতে আগ্রহ প্রকাশ করেছেন নিউইয়র্কের স্বল্প আয়ের বিপুল সংখ্যক মানুষ। ১৫ বছর পর তাদের জন্য আর একবার খুলে দেয়া হয়েছিল সেকশন-৮ কর্মসূচি। এতে আবেদনের জন্য সময় দেয়া হয়েছিল মাত্র এক সপ্তাহ। এই সময়ের মধ্যে ২ লাখ আবাসনের জন্য আবেদনপত্র জমা পড়েছে ৬ লাখ ৩৩ হাজার। যা নির্ধারিত সংখ্যার তুলনায় তিন গুণের বেশি।
নিউইয়র্ক সিটি আবাসন কর্তৃপক্ষ (এনওয়াইসিএইচএ) বলছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ১৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া সেকশন-৮ সুবিধা এবার আবার খুলে দেয়। যার মাধ্যমে ২ লাখ পরিবারকে আবাসনের সুবিধা দেয়া হবে। অনলাইনে এই আবেদনের সময় ছিল এক সপ্তাহ, গত ৩ জুন থেকে ৯ জুন। এতে এনওয়াইসিএইচএ যা অনুমান করেছিল তার চেয়ে বেশি আবেদন পড়েছে। তবে আবেদনে ত্রুটি বা তথ্য ঘাটতি থাকলে সেগুলি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আবেদনপত্রের সংখ্যা কিছু কমেও যেতে পারে।
আবেদন শুরুর আগে এনওয়াইসিএইচএ’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লেকশা মিলার বলেছিলেন, সাম্প্রতিক সময়ে বাড়ি ভাড়া বেশ বেড়েছে। তাই তারা আশা করছেন ৫ লাখের মতো আবেদন পড়বে।
আবেদন করা এই ৬ লাখ ৩৩ হাজারের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ লাখ সুবিধাভোগী নির্বাচন করা হবে। পরে তাদের হাউজিং চয়েস ভাউচার (এইচসিভি) দেয়া হবে। যার মাধ্যমে ভাড়াটিয়াদের মোট ভাড়ার সিংহ ভাগ সরাসরি বাড়ির মালিককে পরিশোধ করা হয়। পর্যায়ক্রমে তারা সিটি থেকে সুবিধা পাবেন। সাধারণত মাসিক ভাড়ার ৭০ শতাংশ পর্যন্ত সহায়তা দেয়া হয় সিটি থেকে। এ ধরনের ভাড়াটিয়াদের ইলেকট্রিক, গ্যাস বিল পরিশোধেও নগর থেকে সহযোগিতা পাওয়া যায়। আবেদন যাচাই বাছাই শেষে আাগস্টের প্রথম সপ্তাহে এ লটারি অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, তহবিল সংকটের কারণে ২০০৯ সাল থেকে সেকশন ৮-এ নতুন আবেদনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।
এনওয়াইসিএইচএ জানিয়েছে, বর্তমানে ভাউচারের অপেক্ষমান তালিকায় রয়েছে ১৫ বছর আগের মনোনীত ৩ হাজার ৭৫৯ জন। এবারের মনোনীত নতুনরা এদের সাথে যুক্ত হবেন। পর্যায়ক্রমে তাদেরকে ভাউচার দেয়া হবে। সাধারণত অপেক্ষমানদের এই তালিকা থেকে চলাফেরায় অক্ষম, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়। এছাড়া এখন আগের ১ লাখ ১৫ হাজার ৩৪৬টি একটিভ ভাউচার চালু রয়েছে, যার মধ্যে ৯৬ হাজার ৫০০ জন ভাড়ার সুবিধা পাচ্ছেন বা এখনও বাড়ি খুঁজছেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
