২৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উদ্বিগ্ন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫
সামারের ছুটিতে দেশে না যাবার পরামর্শ
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে নিষেধ করছে। এমনকি গ্রীষ্মকালীন (সামার) ছুটিতে যেন ছাত্রছাত্রীরা দেশে না যান সে ব্যাপারে পরামর্শ দিচ্ছে বিশ্বদ্যিালয় ও কলেজগুলো। কোন অজুহাত ছাড়াই গত ৩ মাসে ৫ হাজার বিদেশী (ইন্টারন্যাশনাল) শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা (এফ-১) বাতিল করায় সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। অনেককে কোন কারণ ছাড়াই আইস পুলিশ গ্রেফতার করে বিদেশি শিক্ষার্থীদের দেশে পাঠিয়ে দিচ্ছে। হার্ভার্ড সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইমিগ্র্যান্ট প্রশ্নে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আইনী আশ্রয় নিয়েছে। গণহারে স্টুডেন্ট ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ১০ লাখ বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের সাড়ে ৩ লাখ ও চীনের প্রায় ৩ লাখ। বাংলাদেশের রয়েছেন ২৫ হাজার শিক্ষার্থী। উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা। যারা খন্ডকালীন কাজ করতেন তারা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। যার মধ্যে ২০ হাজার এসেছে গত ৩ বছরে। অধিকাংশ ছাত্রছাত্রীই এখন হোস্টেল/ডর্ম ও ক্যাম্পাসের বাইরে যাচ্ছেন না। যার প্রভাব পড়েছে নিউইয়র্ক সিটির ক্লাব ও বারগুলোর উপর। আগে শুক্র ও শনিবার (উইকেন্ড নাইট) রাতে ক্লাবগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত থাকতো। এখন প্রায় জনশূন্য।
গত শুক্রবার ডিউক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির সময়ও যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য সতর্ক করেছে। ডিউক বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সতর্কতা জারি করেছে, তাদের পরামর্শ দিয়েছে যে তারা একেবারে প্রয়োজন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য। দ্য ডিউক ক্রনিকল অনুসারে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ, শিক্ষার্থী এবং কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেলে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যান্টওয়ান লফটন এবং ছাত্র বিষয়ক ভাইস প্রোভস্ট এবং ভাইস প্রেসিডেন্ট মেরি প্যাট ম্যাকমাহন কর্তৃক প্রেরিত ইমেলটিতে "মার্কিন যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি" উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি ছাত্র ছাত্রীদের কাছে পাঠানো হয়।
ডিউক ভিসা সার্ভিসেস শুক্রবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ডিউক আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যকে "প্রয়োজনীয় না হলে আন্তর্জাতিক ভ্রমণ এড়াতে" পরামর্শ দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে নিজ দেশে বেড়াতে গিয়ে আমেরিকায় প্রবেশকালে ৩ শতাধিক শিক্ষার্থীকে প্রবেশ করতে দেয়া হয় নি। বিমান বন্দরেই ভিসা বাতিল করে ফেরত পাঠিয়েছে। সীমান্ত ক্রসিংয়ে বিরক্তিকর অভিজ্ঞতার প্রতিবেদন প্রকাশের পর এই সতর্কতা জারি করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিদেশি শিক্ষার্থীদের ফোন ও ট্যাবলেট সহ ডিজিটাল ডিভাইসগুলো নজরদারিতে রাখছে। কে কখন কোথায় যায় তাও ট্রাক করার অভিযোগ উঠছে।
বাংলাদেশি এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, গত ১১ এপ্রিল আমার কলেজ ( কুইন্স কমিউনিটি কলেজ) থেকে একটি ইমেইল পাই। এতে সন্দেহজনক গতিবিধির কারণে আমার এফ-১ ভিসা বাতিলের কথা বলা হয়েছে। আমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তারা এমনকি কলেজে যেতেও মানা করেন। তবে একজন ্এটর্নির তথ্য দিয়ে বলেছেন তার সাথে যোগাযোগ করতে। আগামী ৯ মে এটর্নির সাথে এপোয়েন্টমেন্ট করেছি। সুনির্দিষ্ট কোন কারন ছাড়াই ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের আইন বিরোধী। আগামী জানুয়ারিতেই কম্পিউটার সায়েন্সের ওপর আমার ডিগ্রী হতো। এদেশে পড়তে এসে প্রায় ১ কোটি টাকা খরচ করেছি। এখন কোথায় যাব। দেশে চলে গেলেও হাতে ডিগ্রিটাও নেই।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
