২৩ বছর পর নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯
দীর্ঘ যাত্রার সব বাঁক পেরিয়ে একদম শেষ ধাপে চলে এসেছে বিশ্বকাপ। আগামীকাল লর্ডসের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দু’দলের কেউই আগে পায়নি শিরোপার স্বাদ। বিশ্বকাপ তাই এবার পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
রবিবাসরীয় সন্ধ্যায় লর্ডসের ব্যালকনিতে যে দলই শিরোপা উৎসব করুক, দিনশেষে জিতবে ক্রিকেট। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ফাইনালে উঠে আসা ক্রিকেটের জন্য দারুণ এক স্বস্তির উপলক্ষ।
৪৪ বছরের পথচলায় ঘুরেফিরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঠেছে মাত্র পাঁচটি দলের হাতে। ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলংকার সৌজন্যে সর্বশেষ নতুন কোনো চ্যাম্পিয়ন পেয়েছিল ক্রিকেট।
২৩ বছর পর অবশেষে ষষ্ঠ রাজার গলায় বরমাল্য তুলে দেয়ার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটের। খেলাটির অস্তিত্ব ও বিশ্বায়নের স্বার্থে এমন কিছুই ছিল সময়ের দাবি।
মাঠে ও মাঠের বাইরে অস্ট্রেলিয়া ও ভারতের প্রবল দাপটে বিশ্বকাপ মঞ্চে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার ব্যাপারটি হারিয়ে যেতে বসেছিল। এবারও যেমন লিগপর্বে অনেক নাটকীয়তার পরও শেষ পর্যন্ত চার ফেভারিট দলই পা রেখেছিল সেমিফাইনালে।
এর মধ্যে ফাইনালের দৌড়ে ফেভারিট ধরা হয়েছিল গত দু’আসরের দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতকে। অনুমিত ফলটা মিলে গেলে সেটা হতো ক্রিকেটের জন্য দুঃসংবাদ।
সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর এমনটাই বলেছিলেন নিরপেক্ষ মতামতের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল, ‘এখন পর্যন্ত যা মনে হচ্ছে, ফাইনাল হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে, যা বেশ আগে থেকেই মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেটের জন্য, বিশ্বকাপের জন্য একটা ধাক্কা দরকার। ১৯৮৩ বিশ্বকাপে ভারত, ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান ও ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলংকা যা করেছিল, তেমন আরেকটি ধাক্কা খুব দ্রুত দরকার।’
চ্যাপেলের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও তার প্রত্যাশা পূরণ হয়েছে। প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে ইংল্যান্ড নিশ্চিত করেছে, ২৩ বছর পর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্বকাপ।
শিরোপার স্বাদ না পেলেও ফাইনালের মঞ্চটা অচেনা নয় দু’দলের জন্য। সেমির গেরো খুলে গত আসরেই প্রথমবারের মতো ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ২৭ বছর পর ফাইনালে পা রাখা ইংল্যান্ড তিনবার পেয়েছে রানার্সআপ হওয়ার তেতো স্বাদ।
দু’দলের যে কোনো একটির প্রথম শিরোপার দীর্ঘ অপেক্ষা ঘুচবে এবার। তাতে ক্রিকেট পাবে ‘অক্সিজেন’। ফুটবল ও টেনিস নিয়ে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, ক্রিকেটের বাড়বাড়ন্ত তখন সীমাবদ্ধ হয়ে পড়েছে এশিয়ায়।
আরও নির্দিষ্ট করে বললে উপমহাদেশে। এভাবে চলতে থাকলে বিশ্বকাপের একসময় এশিয়া কাপে রূপ নেয়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। খেলাটির জন্ম যে দেশে, সেই ইংল্যান্ডেই জনপ্রিয়তায় অনেক পিছিয়ে পড়েছে ক্রিকেট। তবে ২৭ বছর পর স্বাগতিকরা ফাইনালে ওঠায় আবারও ক্রিকেটে আকৃষ্ট হতে পারে ইংল্যান্ডের নতুন প্রজন্ম।
রোববারের ফাইনাল ইংল্যান্ডের টিভি দর্শকদের জন্য বিনামূল্যে সম্প্রচারের ঘোষণা দিয়েছে চ্যানেল-৪। ২০০৫ সালের অ্যাশেজ সিরিজের পর এই প্রথম কোনো ক্রিকেট ম্যাচ দেখতে বাড়তি অর্থ গুনতে হবে না ইংলিশদের। ক্রিকেট ম্যাচ শুধু পে চ্যানেলে সম্প্রচারিত হওয়ার ব্যাপারটি ইংলিশদের ক্রিকেটবিমুখ হওয়ার অন্যতম কারণ।
ইয়ন মরগ্যানদের সাহসী ক্রিকেট ছবিটা ধীরে ধীরে বদলে দিচ্ছে। গত বছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের সময় ইংলিশদের স্লোগান হয়ে উঠেছিল, ‘ইটস কামিং হোম’। এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়েও ‘ইটস কামিং হোম’ উন্মাদনা শুরু হয়েছে ইংল্যান্ডে।
শেষ পর্যন্ত স্বাগতিকরা বিশ্বকাপ জিতলে আগামীতে ওয়েম্বলি বা অল ইংল্যান্ড ক্লাবের মতো লর্ডসও টানবে ইংলিশদের। নিউজিল্যান্ড জিতলেও ক্রিকেটের বিশ্বায়নের পথ সুগম হবে। এখন পর্যন্ত মাত্র ২০টি দল ওয়ানডে বিশ্বকাপে খেলেছে। ছোট দলগুলোকে ভালো করার জন্য অনুপ্রেরণা দিতে পারছে না আইসিসি।
আর্থিক শক্তি ও ভালো অবকাঠামো সম্পন্ন দলগুলো আরও জাঁকিয়ে বসছে। ২০২৩ সাল পর্যন্ত ৯৩টি সহযোগী দেশ আইসিসির কাছ থেকে পাবে ১৭৫ মিলিয়ন পাউন্ড। যেখানে ভারত একাই পাবে ৩২০ মিলিয়ন পাউন্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোষাগারেও যায় মোটা অঙ্কের অর্থ। ক্রিকেটের তথাকথিত তিন মোড়লের প্রতিপত্তি খেলাটির জন্য অশনি সংকেত।
নিউজিল্যান্ডের মতো মধ্যবিত্ত শ্রেণির একটি দল বিশ্বকাপ জিতলে চিরবঞ্চিত ছোটো দলগুলো পাবে স্বপ্ন দেখার জ্বালানি। বিশ্বকাপ ফাইনালে এশিয়ার দর্শক হয়ে যাওয়াটা তাই ক্রিকেটের জন্য কোনো অমঙ্গলের বারতা নয়।
ভারতের ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়ার উপলব্ধি, ‘এই বিশ্বকাপে শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থকদের দেখেছি স্টেডিয়ামে। ক্রিকেটকে বিশ্বময় ছড়িয়ে দিতে অন্য সব দেশের মানুষকেও মাঠে আনতে হবে। এ জন্য একটি পরিবর্তন দরকার।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
