২০ সূচকের মধ্যে ১৭টিতেই রেড জোনে বাংলাদেশ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের এমসিসি সূচক
আজকাল রিপোর্ট -
রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা, দুর্নীতি, আইনের শাসন, সরকারের কার্যকারিতা, তথ্যপ্রাপ্তির অধিকারসহ যুক্তরাষ্ট্র সরকারের ২০ সূচকের মধ্যে ১৭টিতেই রেড জোনে বাংলাদেশ। সবচেয়ে বড় অবনতি হয়েছে তথ্যপ্রাপ্তির অধিকারে। এর পরই আছে দুর্নীতি। দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ সহায়তা দেওয়ার জন্য এ সূচক তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। সূচকের এমন দুর্দশায় বাংলাদেশ তাদের অর্থ সহায়তা পাচ্ছে না।
মঙ্গলবার প্রকাশিত সূচকে দেখা যায়, মাত্র তিনটিতে পাশ করেছে বাংলাদেশ। এগুলোকে গ্রিন জোন হিসাবে দেখিয়েছে এমসিসি। বাকি ১৭টি আছে রেড জোনে। গত বছরের সার্বিক সূচকও একই ছিল। তবে ২০২২ সালে রেড জোনে ছিল ১৬টি। এর আগের বছরগুলোয় আরও ভালো ছিল। বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সূচকের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক এমসিসি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এই সূচক নির্বাচন প্রক্রিয়ার একটি মূল উপাদান। এটা নির্ধারণ করে কোন দেশ ২০২৪ থেকে পাঁচ বছরের জন্য অনুদান চুক্তির যোগ্য। ৮০টি দেশের মধ্যে এবার ২৫টি দেশ পাশ করেছে। ফেল করেছে ৫৫টি দেশ। এমসিসির তহবিলের জন্য কোনো দেশকে অবশ্যই প্রতিটি বিভাগ থেকে একটি সূচকসহ অন্তত ১০টিতে পাশ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক অধিকার বা নাগরিক স্বাধীনতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ। তালিকায় ন্যায়সংগত শাসন ক্যাটাগরির ছয়টি সূচকের একটিতেও পাশ করেনি বাংলাদেশ।
এর মধ্যে রাজনৈতিক স্বাধীনতা সূচকে ৪০-এর মধ্যে ১৫, নাগরিক স্বাধীনতায় ৬০-এর মধ্যে ২৫, দুর্নীতি নিয়ন্ত্রণে ১.৫-এর মধ্যে মাইনাস ০.৫৩, সরকারের কার্যকারিতায় ১.৫-এর মধ্যে মাইনাস ০.৩৪, আইনের শাসনে ১.৫-এর মধ্যে মাইনাস ০.২৮ এবং তথ্যপ্রাপ্তির অধিকারে ৯৫-এর মধ্যে ৩২.৩ পেয়েছে বাংলাদেশ। শেষের এই সূচকটিতে এক বছরের মধ্যে ৮ পয়েন্ট কমেছে। একইভাবে স্বাস্থ্য ও শিক্ষায় খরচ, প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, মেয়েদের নিম্ন মাধ্যমিক শিক্ষা, শিশু স্বাস্থ্য, জেন্ডার অর্থনীতি, ভূমিতে অধিকার, কর্মসংস্থানের সুযোগ ও ঋণপ্রাপ্তিতে রেড জোনে অবস্থান করছে বাংলাদেশ। শুধু অর্থনৈতিক স্বাধীনতা তালিকায় আর্থিক নীতি ও মুদ্রাস্ফীতি এবং টিকাদানের হারে গ্রিন জোনে বাংলাদেশ।
জানা যায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এমসিসি তহবিলে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। ইআরডি কর্মকর্তারা জানান, এমসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে। তারা বাংলাদেশ সরকারের তথ্য গ্রহণ করতে চায় না। এই কর্মসূচির আওতায় সাধারণত ১০ থেকে ৫০ কোটি বা তারও বেশি মার্কিন ডলার অনুদান দেওয়া হয়। জানা যায়, এমসিসির তালিকায় বাংলাদেশে ক্রমাগত অবনতি হচ্ছে। ২০২২ সালে রেড জোনে ছিল ১৬টি সূচক, ২০২১ সালে ১৩টি সূচক, ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি ও ২০১৭ সালে ছিল ১০টি সূচক। এর আগে ২০১৬, ২০১৫ ও ২০১৪ সালের রেড জোনে ছিল ৯টি করে সূচক।
গত বছরের সূচক প্রকাশের পর বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেছিলেন, এ প্রতিবেদনে যে অবনতিশীল অবস্থা ফুটে উঠেছে, তার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। এমন মূল্যায়ন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থা কোথায় নিয়ে যায়, তা সহজেই অনুমেয়।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
