২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেটস এলাকার গাছপালা-ঘেরা রাস্তায় উষ্ণ রঙের আভা ও বাদামী ইটের গাঁথুনিযুক্ত সারিবদ্ধ বাড়িগুলোর ভিড়ে টিউডর-শৈলীর বাড়িটি খুব একটা আলাদা করে চোখে পড়ে না। ৫ বেডরুমের এই বাড়িটিতেই ট্রাম্পকে পেটে ধারণ করেছিলেন তার মা। শৈশবটি তার কেটেছে এই বাড়িতেই। ওয়ারহাম প্লেসের এই বাড়িটিই ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের শৈশবের আবাসস্থল। তিনি চার বছর বয়স পর্যন্ত সেখানে ছিলেন। ২০১৬ সালে ট্রাম্পের প্রথম নির্বাচনের পর থেকে বাড়িটির ভাগ্য নানাভাবে বদলেছে। কখনো এটি প্রেসিডেন্টের কার্ডবোর্ড কাটআউট দিয়ে সাজানো ব্যয়বহুল এয়ারবিএনবি লিস্টিং হিসেবে ব্যবহৃত হয়েছে। ভাড়া ছিল প্রতিরাত ৭২৫ ডলার। আবার কখনো বুনো বিড়ালের আস্তানায় পরিণত হয়েছে।
রিয়েল এস্টেট সংক্রান্ত নথিপত্র ও ক্রেতার প্রতিনিধির তথ্য অনুযায়ী, আমূল সংস্কারের পর পাঁচটি শোবার ঘর ও তিনটি বাথরুমের এই বাড়িটি গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বও ১.৯৩ মিলিয়ন (প্রায় ১৯ লাখ ৩০ হাজার) ডলারে বিক্রি হয়েছে। ট্রাম্প পরিবার কয়েক দশক আগেই এই বাড়িটি ছেড়ে চলে গেলেও, এটি এখনও মাঝে মাঝে দর্শনার্থীদের আকর্ষণ করে।
২০১৬ সালের নির্বাচনের পর মাইকেল ডেভিস নামের এক আবাসন ব্যবসায়ী বাড়িটি কেনেন এবং পরবর্তীতে 'এয়ারবিএনবি' এর মতো বাড়ি ভাড়া দেওয়ার প্ল্যাটফর্মে প্রতি রাতে ৭২৫ ডলার ভাড়ায় এটি ভাড়া দিতে শুরু করেন। বাড়িটি ট্রাম্প-সম্পর্কিত নানা স্মারক দিয়ে সাজানো হয়েছিল, যার মধ্যে ছিল তাঁর সমান উচ্চতার একটি কার্ডবোর্ডের কাটআউট, বাঁধাই করা ম্যাগাজিনের প্রচ্ছদ এবং "দ্য আর্ট অফ দ্য ডিল" বইটির পেপারব্যাক সংস্করণ। সেখানে থাকা ফলকগুলোতে নির্দেশ করা হয়েছিল যে, এটি সম্ভবত "প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের শৈশবের শোবার ঘর" এবং এটি সেই ঘর যেখানে "সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের গর্ভসঞ্চার হয়েছিল।"
২০১৭ সালে 'ট্রাম্প বার্থ হাউস' নামের বাড়িটি একটি লিমিটেড-লায়াবিলিটি কর্পোরেশনের কাছে ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়; এই বিক্রয় প্রক্রিয়াটি পরিচালনা করেছিল বিদেশি চীনা ক্রেতাদের নিয়ে কাজ করা একটি আইনি প্রতিষ্ঠান। ২০১৯ সালে নিলামের মাধ্যমে বাড়িটি বিক্রির বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ বাড়িটির অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছিল। অবশেষে কয়েক বছর পর মিস্টার লিন উল্লেখযোগ্য মূল্যছাড়ের বিনিময়ে বাড়িটি কিনে নেন। মিস্টার ম্যাগনি জানান, ওই সম্পত্তিতে এখন আর মিস্টার ট্রাম্পের সেখানে অবস্থানের কোনো চিহ্ন বা উল্লেখ নেই।
বিক্রেতা টমি লিন-যিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। তিনি বাড়িটি দীর্ঘ সময় ধরে খালি পড়ে থাকার পর উল্লেখযোগ্য ছাড়ে ৮ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রান্নাঘর ও ‘হেরিংবোন’ নকশার মেঝেসহ বাড়িটি নভেম্বরে বিক্রির জন্য বাজারে তোলা হয়। তখন লিন এর দাম চেয়েছিলেন ২.৩ মিলিয়ন ডলার।
ক্রেতার পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ক্রেতার প্রতিনিধিত্বকারী ‘রি/ম্যাক্স এজ’ এর এজেন্ট জেরাল্ড ম্যাগনি জানান, নতুন মালিক বাড়িটিতে “দীর্ঘমেয়াদে” বসবাসের পরিকল্পনা করছেন এবং নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। ওই এজেন্ট বলেন, তিনি মনে করেন না যে বাড়িটি বিক্রির ক্ষেত্রে রাজনীতি কোনো ভূমিকা রেখেছে।
ম্যাগনি বলেন, “বাড়িটির সংস্কারকাজে যে শ্রম ও শৈল্পিকতা ছিল। তা ক্রেতার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় না যে প্রেসিডেন্ট ট্রাম্পের শৈশবের বাড়ি হওয়ার বিষয়টি বিক্রির ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দিয়েছে।” সম্পত্তিটি বিক্রির বিজ্ঞাপনে মিস্টার ট্রাম্পের সাথে এর সংযোগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছিল; এটিকে "সত্যিকারের ঐতিহ্যবাহী সম্পত্তি" এবং প্রেসিডেন্টের শৈশবের বাড়িটির মালিক হওয়ার "এক বিরল ও অসাধারণ সুযোগ" হিসেবে অভিহিত করা হয়েছিল।
মিস্টার ট্রাম্পের বাবা, ফ্রেড ট্রাম্প ১৯৪০ সালে বাড়িটি নির্মাণ করেছিলেন। তাঁর পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ডোনাল্ডের জন্ম হয় ১৯৪৬ সালে। ১৯৫০ সালে ট্রাম্প পরিবার বাড়িটি ছেড়ে চলে যায়। কারণ এর ঠিক পেছনেই ফ্রেড ট্রাম্প ২৩ কক্ষবিশিষ্ট ও স্তম্ভশোভিত ইটের তৈরি একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন। যেখানে ডোনাল্ড ট্রাম্প শৈশবের বাকি সময়টা কাটিয়েছিলেন।
জ্যামাইকা এস্টেটস এলাকাটি দীর্ঘকাল ধরেই দেশের অন্যতম বৈচিত্রময় কাউন্টির মধ্যে একটি অভিজাত ও বিত্তবান এলাকা হিসেবে পরিচিত। মিস্টার ট্রাম্পের শৈশবে এই এলাকাটি আরও বেশি নির্জন এবং শ্বেতাঙ্গ-প্রধান ছিল। এখন এলাকাটি বহুজাতিক কমিউনিটির গোপত্তন ঘটেছে। ২০১৫ সালের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, "কুইন্সের বিভিন্ন এলাকা ছিল বেশ রুক্ষ ও বিপজ্জনক। কিন্তু এই জায়গাটি জামাইকা এস্টেট ছিল এক শান্তির নীড়।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
