২০ মে বিআরটিসির ঈদ টিকিট বিক্রি শুরু
প্রকাশিত: ১৮ মে ২০১৯
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী ২০ মে থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে। প্রতিবারের মতো এবারও বিআরটিসি যাত্রী সাধারণের আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে আগামী ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’চালুর উদ্যোগ নিয়েছে। বিআরটিসিরি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া আজ (শুক্রবার) একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ২০ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো হতে ঈদের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে এবং ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের এই বাস চলাচল করবে। রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাস, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে আগাম টিকেট বিক্রি করা হবে।’
বিআরটিসিরি চেয়ারম্যান আরও জানান, সরকারের আমদানীকৃত নতুন দেড়শ বাসসহ মোট এক হাজার ৮৯টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে ব্যবহার করা হবে। এর মধ্যে ৬৪৯টি বাস ঢাকা থেকে এবং ৩৯০টি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা-উপজেলায় চলাচল করবে। কোথাও কোনো বাস বিকল হলে বা দুর্ঘটনায় পড়লে সেখানে সরবরাহ করার জন্য ৫০টি বাস সংস্থায় রিজার্ভ থাকবে।
বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু জানান, মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা থেকে নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট।
তিনি আরও জানান, এছাড়াও গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে গৌরিপুর, টঙ্গী-মাওয়া, চট্টগ্রাম, সিলেট রুট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট। অন্যদিকে কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-কুমিল্লা, ঢাকা-বরুড়া রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুট। সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে সিলেট-তারাকান্দা রুট।
যাত্রী সাধারণকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের অনুরোধ জানিয়ে বিআরটিসি চেয়ারম্যান বলেন, ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ৩ জুন হতে ঢাকার বিভিন্ন ডিপো বা টার্মিনালে জরুরি সার্ভিস দেয়ার জন্য ৫০টি বাস রিজার্ভ থাকবে। এই বাসগুলো মিরপুর ১২ নম্বরের বিআরটিসি বাস ডিপো, নন্দনপার্কের সামনে, কল্যাণপুর বাস ডিপো, চন্দ্রা মোড়ে, মতিঝিল বাস ডিপো, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে রিজার্ভ থাকবে।
বিআরটিসির পক্ষ থেকে টিকিটসহ যে কোনো প্রয়োজনে যাত্রীদের মতিঝিল বাস ডিপো (০১৭১২২৮১১২১), কল্যাণপুর বাস ডিপো (০১৭১১৫৭৮৭৪৪), গাবতলী বাস ডিপো (০১৮১৮৪৮৫৩৮৮), জোয়ারসাহারা বাস ডিপো (০১৬১৯৪৫৭২৪৫), মিরপুর বাস ডিপো (০১৭৪০০৯৮৮৮৮), মোহাম্মদপুর বাস ডিপো (০১৭১২২২৪০৩৮), গাজীপুর বাস ডিপো (০১৮১৭৭৮২৮৬৬), যাত্রাবাড়ী বাস ডিপো (০১৭১১৩৯১৫১৪), নারায়ণগঞ্জ বাস ডিপো (০১৭১৬৬৮৪১৪৪), কুমিল্লা বাস ডিপো (০১৭৫৮৮৮০০১১) এবং নরসিংদী বাস ডিপো (০১৫৫৩৩৪৯৫৬৭) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিআরটিসি সূত্র আরও জানায়, গত বছরের ঈদে বিআরটিসির ৯০৪টি বাস চলাচল করে। এর মধ্যে ৪৭৫টি বাস ঢাকা থেকে এবং ৩৭৫টি বাস ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলাচল করে। বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অন্যান্য বাস থেকে এই বাসের তুলনামূলক ভাড়া কম বলে স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসে সবচেয়ে বেশি চলাচল করেন। বিশেষ করে পোশাককর্মীরা এসব বাসে বেশি যাতায়াত করেন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
