২০১৮ যেন অভিষেকের বছর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিনের কথা। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্স শেষে বের হতেই শেরে বাংলার গেটে একজন মাঠকর্মীর প্রশ্ন, ‘কালকের ম্যাচে কার অভিষেক হবে?’- প্রশ্নটা এমনভাবে করলেন যেনো তিনি নিশ্চিত পরেরদিন বাংলাদেশের টেস্ট ক্যাপ পাবেন নতুন কোনো খেলোয়াড়।
তার এমন ভাবনাটা অস্বাভাবিক ছিলো না। কেননা বছরজুড়েই নতুন নতুন ক্রিকেটারকে বিশেষ করে টেস্ট ক্রিকেট অভিষেক করানোটা যে রীতিমতো নিয়মে পরিণত করে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সে ম্যাচের আগে ২০১৮ সালে খেলা ৭ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচেই নতুন টেস্ট ক্যাপ পেয়েছেন ভিন্ন ৭ জন ক্রিকেটার।
উপরে আলোচিত ম্যাচে ২০১৮ সালের অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সাদমান ইসলাম অনিকের। অর্থাৎ বছরজুড়ে খেলা ৮ টেস্ট ম্যাচে বাংলাদেশের অভিষিক্ত ক্রিকেটারের সংখ্যাটাও দাঁড়ায় আটে।
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২০১৮ সালে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে মোট ১৪ জন ক্রিকেটারের। যে কারণে কেউ যদি গত হতে যাওয়া বছরটিকে বাংলাদেশের ‘অভিষেকের বছর’ হিসেবে গণ্য করতে চান, তবে খুব একটা ভুল হবে না।
তিন ফরম্যাট মিলিয়ে ২০১৮ সালে অভিষেক হওয়া সেই ১৪ জন ক্রিকেটার হলেন সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম অনিক, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, জাকির হাসান ও মেহেদি হাসান।
এদের মধ্যে ২০১৮ সালেই তিন ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয়েছে নাজমুল অপু ও আরিফুল হকের। প্রথমবারের মতো টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন আবু জায়েদ রাহী। বাকি ১১ জনের অভিষেক হয়েছে যেকোনো এক ফরম্যাটে।
বছরের শুরুতে হওয়া ত্রিদেশীয় সিরিজে কারো অভিষেক না হলেও, সে সিরিজ শেষে হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টির লড়াইয়েই অভিষেক হতে দেখা গিয়েছে ৭ জন ভিন্ন ক্রিকেটারের। এর মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই খেলেছেন ৬ জন নতুন ক্রিকেটার।
এছাড়া দুবাইতে হওয়া এশিয়া কাপে অভিষিক্ত হয়েছেন তিন ক্রিকেটার। বাকি ৪ জন নিজেদের অভিষেক ক্যাপ পেয়েছেন ঘরের মাঠে হওয়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজে।
অভিষিক্ত ১৪ জনের মধ্যে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন কেবল গুটিকতক ক্রিকেটারই। বছরের একদম শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছে সাদমান ইসলাম অনিকের। পিউর টেস্ট ব্যাটসম্যানের মতোই খেলে ১৯৯ বলে ৬ চারের মারে ৭৬ রানের ইনিংস খেলেন সাদমান।
এর আগের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হয় ডানহাতি অফস্পিনার নাঈম হাসানের। মাত্র ১৭ বছর ৩৫৫ দিন বয়সে পাঁচ উইকেট শিকার করে অভিষেকে পাঁচ উইকেট নেয়া সর্বকণিষ্ঠ বোলার হয়ে যান তিনি।
নাঈম-সাদমান ব্যতীত টেস্টে অভিষিক্ত হওয়া বাকি ছয় ক্রিকেটারের কেউই সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেননি। তবে নিজের অভিষেক ইনিংসে শূন্য রানে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। তবে এর পরে খেলা দুই টেস্টে ত্রিশের ঘরে পেরুনো হয়নি তার।
ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছে ভিন্ন ভিন্ন পাঁচ ক্রিকেটারের। কিন্তু কেউই অভিষেক ম্যাচ কিংবা তার পরবর্তীতে তেমনভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একই চিত্র দেখা গিয়েছে বছরের শুরুতে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া ৬ ক্রিকেটারের ক্ষেত্রেও।
তাই বছরজুড়ে এক ডজনের চেয়েও দুইজন বেশি ক্রিকেটারকে অভিষেক করিয়েও তেমন একটা সুফল পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সারা বছর ধরে যে সফলতা, তার পুরোটাই এসেছে অভিজ্ঞ বা তরুণ ক্রিকেটারদের হাত ধরেই। প্রায় প্রতি সিরিজেই নিত্য-নতুন ক্রিকেটার খেলিয়ে সফল হওয়ার পরিকল্পনা যে খুব একটা ফলপ্রসু নয়, সেটিই যেনো প্রমাণ করে দিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেটের ২০১৮ সাল।
২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া ৮ ক্রিকেটার : সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম অনিক।
২০১৮ সালে ওয়ানডে অভিষেক হওয়া ৫ ক্রিকেটার : আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, ফজলে মাহমুদ রাব্বি ও আরিফুল হক।
২০১৮ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ৬ ক্রিকেটার : আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, জাকির হাসান, আবু জায়েদ রাহী ও মেহেদি হাসান।
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
