২০১৫, ইতিহাসে টাইগারদের সেরা বিশ্বকাপ
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯
বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া যেকোন ক্রিকেটারেরই বড় স্বপ্নের একটি। তবে ক্রিকেট দলীয় খেলা। বাস্তবতা বিবেচনায় সেই ট্রফি জয়ের লক্ষ্য থেকে সরে এসে নিজেদের মান হিসেবে একটি টার্গেট নিয়ে খেলতে হয় দলকে। সেটি পূরণ হলে বলা যায় সেই দল সফল হয়েছে। বাংলাদেশের জন্য এই দিক থেকে সফল বিশ্বকাপ ছিল ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন এই বিশ্বকাপ নিয়েই।
২০১৪ সালকে বাংলাদেশের ক্রিকেটে কালো বর্ষ হিসেবে অভিহিত করলে অত্যুক্তি হবেনা। বারবার শেষে এসে হারা থেকে শুরু করে সহজতম জয়ও কিভাবে কিভাবে যেনো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। বছরের একদম শেষে এসে তাই অনেকটা বাধ্য হয়েই নেতৃত্বে পালাবদল আসে দেশের ক্রিকেটে।

মাশরাফীর অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও তাই বিশ্বকাপের আগে এই দলকে নিয়ে কেউ তেমন কিছু আশা করতে পারেনি। কোয়ার্টার ফাইনালে উঠতে পারাকেই বড় সাফল্য ধরে নিয়ে তাসমান সাগরের দেশ অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ । এই দলের কাছেই কয়েক মাস আগে এশিয়া কাপে পর্যুদস্ত হওয়ায় তাদের বিপক্ষে জয় নিয়েই ভয়ে ছিল টাইগার সমর্থকরা। তবে সাকিব ও মুশফিকের পঞ্চাশোর্দ্ধ ইনিংসে ২৬৭ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। ভয়কে জয় করে আফগানদের মাত্র ১৬২ রানে অল আউট করে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে যায় ১০৫ রানে।
পরের ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় খেলা না হলেও গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট লাভ করে বাংলাদেশ।

নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার সাথে মুখোমুখি হয় বাংলাদেশ। শক্তির বিচারে কাছাকাছি হলেও ৯২ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এ ম্যাচে তিলকরত্নে দিলশান ও কুমার সাংগাকারা দুজনেই অপরাজিত সেঞ্চুরি করেন। সাকিব আর সাব্বির ছাড়া বাংলাদেশ দলের আর কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে সহজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু কোয়েতজারের ১৫৬ রানের ইনিংসে ৩১৮ রান করে ফেলে স্কটিশরা। ফিল্ডিং এ আনামুল হক বিজয় আহত হলে বাংলাদেশ শিবিরে চিন্তা আরো ঘনীভূত হয়। তবে তামিম, রিয়াদ, মুশফিক ও সাকিবের সময়োপযোগী পঞ্চাশোর্ধ ইনিংস গুলোর কল্যাণে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়লাভ করে বাংলাদেশ। উল্লেখ্য, দলীয়ভাবে এটি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল।
৯ মার্চ, ২০১৫ তারিখটির কথা না বললেই নয়। ম্যাচের আগে পয়েন্ট টেবিল অনুযায়ী এই ম্যাচে জিতলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেতো। তবে ইংল্যাণ্ডের বিপক্ষে কাজটি সহজ হবেনা জেনেই মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এ ম্যাচেই বাংলাদেশ পেয়ে যায় বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম সেঞ্চুরিয়ানকে। মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য সেঞ্চুরির পরেও ম্যাচ জয় নিয়ে চিন্তিত ছিল পুরো জাতি। তবে রুবেল হোসেনের চমৎকার এক ইনসুইংগারে জেমস এন্ডারসনের স্টাম্প উড়ে যাওয়ার সাথে সাথে উড়ে যায় সব সংশয়। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চলে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অনেকটা নির্ভার হয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে টাইগাররা। রিয়াদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির কল্যাণে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান করে বাংলাদেশ। গাপটিলের সেঞ্চুরিতে ৭ বল বাকী থাকতেই জিতে যায় কিউইরা।
স্বপ্নের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। রোহিত শর্মার সেঞ্চুরিতে ভারতের ৩০২ রানের জবাবে ১৯৩ রানে থেমে যায় বাংলাদেশ। ম্যাচ হারে ১০৯ রানের ব্যবধানে।
২০১৫ সালের বিশ্বকাপেই নিজেদের আলাদাভাবে চেনায় টাইগাররা। স্বপ্ন পূরণের এই বিশ্বকাপ ছিল বাংলাদেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
