১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মোদি
প্রকাশিত: ৬ জুলাই ২০২৫
ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি মামলায় নতুন গতি আসতে যাচ্ছে। প্রায় ১৪ হাজার কোটি রুপি অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা এবং প্রধান অভিযুক্ত নীরব মোদিকে সহায়তার অভিযোগে তার ছোট ভাই নেহাল দীপক মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের পর মার্কিন কর্তৃপক্ষ নেহাল দীপক মোদিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রে ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে মার্কিন কর্তৃপক্ষ তাকে আটক করে। গ্রেপ্তারের আগে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চলছিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া। নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক, তবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অনুরোধেই এই নোটিশ জারি করা হয়েছিল।
ভারতীয় তদন্ত সংস্থাগুলোর অভিযোগ, পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রধান অভিযুক্ত নীরব মোদিকে পালাতে সহায়তা করেন তার ভাই নেহাল। এমনকি তিনি তদন্তে বাধা সৃষ্টি, সাক্ষীদের ভয় দেখানো ও গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধেও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া, নেহাল মোদির বিরুদ্ধে নীরবের লুট করা অর্থ বিদেশে ভুয়া কোম্পানি ও বিভিন্ন লেনদেনের মাধ্যমে পাচার করার অভিযোগও রয়েছে। সিবিআই জানিয়েছে, এই অর্থের পরিমাণ হাজার হাজার কোটি রুপি।
মার্কিন আদালতে নেহাল মোদির প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুলাই নির্ধারিত হয়েছে। শুনানির সময় তার আইনজীবীরা জামিন আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রসিকিউশন ইতোমধ্যেই জামিনের বিরোধিতা করার ঘোষণা দিয়েছে।
২০১৮ সালের জানুয়ারিতে ভারতের ইতিহাসে অন্যতম বড় ব্যাংক জালিয়াতির ঘটনা ফাঁস হয়। অভিযোগ, মুম্বাইয়ের পিএনবির ব্র্যাডি হাউস শাখায় ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় প্রায় ১৩ হাজার ৫০০ কোটি রুপি আত্মসাৎ করেন হীরা ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি।
এই কেলেঙ্কারিতে নীরব মোদির বিরুদ্ধে ৬,৪৯৮ কোটি রুপি এবং মেহুল চোকসির বিরুদ্ধে ৭,০৮০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ রয়েছে।
ফাঁস হওয়ার আগেই, ২০১৮ সালের জানুয়ারিতেই নীরব ও চোকসি দেশ ছেড়ে পালিয়ে যান। নীরব মোদি বর্তমানে যুক্তরাজ্যে বন্দী আছেন এবং ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মেহুল চোকসি অ্যান্টিগার কারাগারে আছেন।
নেহাল মোদির গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচিত পিএনবি কেলেঙ্কারির তদন্তে নতুন দিক উন্মোচিত হবে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
