১২ ইটভাটাকে সাড়ে ৪১ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে পরিবেশ ছাড়পত্রবিহীন ও সরকারি অনুমোদন ছাড়া ইট ভাটা স্থাপন করে পরিচালনা করায় ১২ টি ইটভাটাকে সাড়ে ৪১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
এসময় প্রতিটি ইটভাটাকে সরকারি নিয়ম অনুযায়ী এবং পরিবেশ দুষণমুক্ত রেখে ইটভাটা পরিচালনা করার হুশিয়ারী দিয়েছেন। এছাড়া ন্যাশনাল ব্রিক ফিল্ড নামের এক ইটভাটাকে গুড়িয়ে দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি দিয়ে অর্ধেক ধ্বংস করে।
রোববার (৭ এপ্রিল) দুপুর হতে সন্ধা পর্যন্ত ফতুল্লার বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রকৌশলী কাজী তামজীদ আহম্মেদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইটভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও সরকারিভাবে অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
সরকারি নিয়মের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ইটভাটার পরিচালনা করে আসছে। তাই পরিবেশ দুষণমুক্ত রাখতে সরকারের নির্দেশ মোতাবেক ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হচ্ছে। তাই নারায়ণগঞ্জের বক্তাবলীতে ২য় দফায় রোববার অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নয়ন মিয়া, র্যাব-১১ এর এএসপি মোস্তফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন র্যাব সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
এদিকে বক্তাবলী ইটভাটা মালিক সমিতির সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করবে এটা আমি প্রত্যাশা করি না। সরকারের নিয়ম কানুন মেনে সকল মালিকরা যেন ইটভাটার ব্যবসা পরিচালনা করেন সেজন্য সবাইকে অনুরোধ করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহম্মেদ জানান, পরিবেশ দুষণ করে এবং অবৈধ ভাবে বক্তাবলীতে ইটভাটা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে।
এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১২টি ইটভাটাকে সাড়ে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়।
পর্যায়ক্রমে বাকী ইটভাটা গুলোর উপর অভিযান চালানো হবে। এছাড়া সকল ইটভাটা মালিককে হুশিয়ার করে দেয়া হয়েছে সামনে যাতে লাইসেন্স ছাড়া কোন ইটভাটা পরিচালনা করা না হয় এবং জিকজাক ইটভাটা নির্মান করে ব্যবসা পরিচালনা করার জন্য প্রাথমিক ভাবে পরামর্শ দেয়া হয়েছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
