১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল (এনডিএএ) আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এই বিলে ১.১৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাব ছিল।
বুধবার (১৫ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প প্রশাসন কোনো কংগ্রেসীয় অনুমোদন ছাড়া, কোনো স্পষ্ট কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছে।
মঙ্গলবার সিনেটে বিলটির ওপর ভোট হয়। পক্ষে পড়ে ৫০ ভোট, বিপক্ষে ৪৬। তবে ১০০ সদস্যের সিনেটে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলটি আটকে যায়। ভোটের ফলাফল মূলত দলীয় রেখায় বিভক্ত ছিল। রিপাবলিকানদের মধ্যে শুধু সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন নিয়ম অনুসারে ‘না’ ভোট দেন, যাতে পরে পুনর্বিবেচনার সুযোগ থাকে। বাকি রিপাবলিকানরা সবাই বিলের পক্ষে ভোট দেন।
ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন, এত বড় প্রতিরক্ষা বিল পাস করলে তা ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধের প্রতি কংগ্রেসের নীরব সমর্থন হিসেবে দেখা হবে। ভোটের ঠিক আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে, তারা ইরানের সব বন্দরে আবার নৌ-অবরোধ আরোপ করেছে এবং নতুন করে হামলা শুরু করেছে।
ডেমোক্র্যাটরা আরও অভিযোগ করেন, সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় কমানোর সময় ট্রাম্প প্রশাসন সামরিক খাতে মোট ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলারে তুলে নিতে চাইছে। এনডিএএ এর ১.১৫ ট্রিলিয়ন ডলারের পাশাপাশি আরও ৩৫০ বিলিয়ন ডলার বাজেট সমন্বয় প্রক্রিয়ায় অনুমোদনের চেষ্টা চলছে, যাতে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই অর্থ বরাদ্দ সম্ভব।
অন্যদিকে রিপাবলিকান নেতা জন থুন ডেমোক্র্যাটদের উদ্দেশে বলেন, তারা জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, এই বিল আমাদের সামরিক বাহিনীকে বর্তমানে শক্তিশালী রাখবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।
এবারের এনডিএএ বিলে রেকর্ড পরিমাণ ১.১৫ ট্রিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এতে নতুন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা, সেনাদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক হুমকি মোকাবিলার নীতি অন্তর্ভুক্ত রয়েছে।
গত ছয় দশকেরও বেশি সময় ধরে প্রায় প্রতি বছরই দুই দলের সমর্থনে এনডিএএ পাস হয়ে আসছে। এবারই প্রথম এমন বড় বাধার মুখে পড়ল। তবে বিলটি এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রতিনিধি পরিষদ ও সিনেটে আলাদা সংস্করণ পাসের পর দুই কক্ষের সমঝোতায় চূড়ান্ত রূপ নেবে, তারপর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যাবে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
