১০ হাজার টনেরও বেশি যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার টনেরও বেশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সরবরাহ করেছে ২৪৪টি কার্গো বিমান ও ২০টি জাহাজ।
এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ২.৮ বিলিয়ন মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাও চূড়ান্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের পার্লামেন্টের (নেসেট) সদস্য টালি গোতলিভ সোমবার এক বৈঠকে দাবি করেন, দক্ষিণ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে গোলা হামলা ‘গত তিন সপ্তাহে নাটকীয়ভাবে কমেছে।’ তার এই মন্তব্যের পরই যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের এ খবর এলো। গত ৬ ডিসেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফের জন্য সামরিক সরঞ্জাম বোঝাই ২০০তম মার্কিন কার্গো বিমান ইসরায়েলে পৌঁছানোর কথা জানিয়েছিল।
এ ছাড়াও প্রতিবেদনটিতে ১০ হাজার টন সামরিক সরঞ্জামের বিষয়ে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে যেসব যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ‘সাঁজোয়া যান, অস্ত্র, ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জাম, গোলাবারুদ, চিকিৎসা সামগ্রী’ ইত্যাদি।
ছয় দেশ থেকে হামলা হচ্ছে ইসরায়েলে : চলমান গাজা যুদ্ধের মধ্যেই ছয় দেশ থেকে ইসরায়েলে হামলা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তবে এসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে গ্যালান্ট বলেন, কয়েকটি ফ্রন্টে আমরা যুদ্ধ করছি। সাত স্থান থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। সেগুলো হলো, গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন ও ইরান। তিনি বলেন, এসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে, যারা আমাদের লক্ষ্য করে হামলা চালাবে তাদের ছেড়ে দেওয়া হবে না। গ্যালান্ট বলেন, গাজায় যুদ্ধ হবে দীর্ঘমেয়াদি ও কঠিন।
রেড ক্রিসেন্টের সদর দফতরে ইসরায়েলের হামলা : অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলীয় খান ইউনিস শহরে দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকা ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি। খবর আল জাজিরার। রেড ক্রিসেন্টের মূল ভবনের ওপরের ফ্লোরে হামলা চালানো হয়। এতে পুরো ভবন এবং এর আশপাশে স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ওই ভবনকে নিরাপদ ভেবে সেখানে আশ্রয় নিয়েছিল। এ ছাড়া সংঘাত শুরুর পর থেকেই বিভিন্ন স্থান থেকে পালিয়ে আসা লোকজনও ওই ভবনে অবস্থান করছিলেন।
সম্প্রতি সেখানে আশ্রয় নেওয়া অধিকাংশ বাস্তুচ্যুত ফিলিস্তিনিই খান ইউনিসের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল থেকে এসেছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংস্থাটির ওপরের ফ্লোরে ইসরায়েলি বাহিনীর কামানের গোলার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে।
২৪ ঘণ্টায় ২৫০ ফিলিস্তিনি নিহত : গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫ শতাধিক ফিলিস্তিনি। এ হামলায় আল-মাগাজি নামক শরণার্থী শিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তারই পরিপ্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এতে ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারায়।
এ হামলায় আল-মাগাজি শরণার্থী শিবিরের সাতটি পরিবারের সবাই মারা গেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বাড়িয়েছে তারা। তবে এই অভিযানকে দীর্ঘায়িত ও কঠিন বলে স্বীকার করেছে তারা। দ্য টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
