হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হোকুলকে ‘হিজাব হোকুল’ বলায় রাজ্যজুড়ে তুমুল সমালোচনা ও বিতর্কের ঝড় বইছে। আর এ বিতর্কের জন্ম দিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিক্যান দলীয় নিউইয়র্কে গর্ভনর পদপ্রার্থী ব্রুস ব্লেকম্যান। ব্লেকম্যান মাথায় কাপড় বা ওড়না জড়ানো অবস্থায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের একটি ছবি পোস্ট করেছেন। যা কিনা হেজাব নামে পরিচিত। তিনি ছবিটির ক্যাপশনে লেখেন "হিজাব হোকুল" এবং "ক্যাথির নতুন সাজ। দর্শক যা চায় তাই তিনি করেন"। ব্লেকম্যান পোস্টে আরও বলেন, "ভোটের প্রশ্ন এলে ক্যাথি হোকুল যা বলা প্রয়োজন তাই বলবেন এবং যা হওয়া প্রয়োজন তাই হয়ে উঠবেন। এ ধরনের রাজনৈতিক তোষামোদ অত্যন্ত কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়।" ৪ সেপ্টেম্বর ‘ ইউএসএ টুডে, নিউইয়র্ক পোস্ট ও অনলাইন পত্রিকা ‘নিউজ ব্রেক’ সংবাদটি প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে 'ট্রুুথ সোশ্যাল'-এ ছবিটি শেয়ার করেছিলেন। তিনি হোকুলকে "দেশের সবচেয়ে বাজে গভর্নর" হিসেবে অভিহিত করেন ।প্রেসিডেন্টের পোস্টের জবাবে হোকুল নিজেও একটি পোস্ট দেন। তিনি জানান, ছবিটি একটি মুসলিম উপাসনালয়ে পরিদর্শনের সময় তোলা হয়েছিল, যেখানে তিনি সম্মানের নিদর্শন হিসেবে মাথায় হেজাব জড়িয়েছিলেন।
ট্রাম্পের উদ্দেশে হোকুল বলেন, "আপনি আসার আগে এই দেশে এটাই ছিল স্বাভাবিক রীতি। আপনি এবং আপনার সহযোগীরা যতই ইসলামবিদ্বেষী হোন না কেন, যেকোনো ধর্মের মানুষের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না।" বুধবার ২ সেপ্টেম্বর লং আইল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গভর্নর ব্লেকম্যানের পোস্ট নিয়েও প্রতিক্রিয়া জানান।
হোকুল বলেন, "তিনি বিষয়টিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছেন এবং আমার বিশ্বাস, ভোটাররা এটি প্রত্যাখ্যান করবেন।" "ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সময় পোশাক-আশাকের ভিত্তিতে নিউ ইয়র্কবাসীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করাটা ঠিক নয়। এ নিয়ে যদি তাঁর কোনো সমস্যা থাকে, তবে তা অন্য কারও চেয়ে বরং তাঁর নিজের চরিত্র সম্পর্কেই বেশি কিছু প্রকাশ করুক।"
ব্ল্্যাকম্যানের ওই পোস্টের বিরুদ্ধে একাধিক গোষ্ঠী সোচ্চার হয়েছে এবং কেউ কেউ তা সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। নিউইয়র্কেও নাসাউ কাউন্টির ডেমোক্র্যাটরা এই পোস্টটিকে "নিউ ইয়র্কবাসীদের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে দেওয়া এক বিপজ্জনক উসকানিমূলক বার্তা" হিসেবে অভিহিত করেছে। তারা নাসাউ কাউন্টির নির্বাহীর প্রতি পোস্টটি মুছে ফেলার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
দলটি আরও বলেছে, "রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা ধর্মীয় বিভেদকে কাজে লাগায়, এমন নেতাদের আমরা মেনে নিতে পারি না।"
দেশের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংস্থাটির শাখা 'কেয়ার নিউ ইয়র্ক' ব্ল্্যাকম্যান ও ট্রাম্পের পোস্টগুলোকে "অর্থহীন" এবং "ইসলামবিদ্বেষীদের আকৃষ্ট করার মতো নিছক বোকামিপূর্ণ 'ক্লিকবেট' কৌশল" বলে আখ্যায়িত করেছে।
ম্যানহাটনের ডেমোক্র্যাট দলীয় অ্যাসেম্বলি সদস্য টনি সিমোন বলেছেন, ব্ল্যাকম্যানের সংকীর্ণ মানসিকতার গোঁড়ামি বা বিদ্বেষের" প্রতি কোনো সম্মান নিউইয়র্কবাসী দেখাবে না। । তিনি আরও বলেন, ব্ল্্যাকম্যানের উচিত ‘ইসলামবিদ্বেষী ঘৃণা ছড়ানো বন্ধ করা।
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
