হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
বাংলাদেশের দেওয়া মামুলি টার্গেট সহজেই পেড়িয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়লাভ করলো শ্রীলংকা। একইসঙ্গে নিশ্চিত করল সিরিজ। বাংলাদেশের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ৫.২ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় লংকানরা।
লংকানদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন আভিস্কা ফার্নান্ডো ও দিমুথ করুনারত্নে। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। ঝড়ো শুরু না হলেও রানের চাকা সচল রেখে খেলতে থাকেন তারা। কোন উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক পুরণ করে শ্রীলংকা।
১২তম ওভারে মিরাজের বলে বোল্ড হয়ে প্রথম উইকেট পতন হয় লংকানদের। ১৫ রান করে ফেরেন দিমুথ করুনারত্নে। অপরপ্রান্তে অর্ধশতক তুলে নেন আভিস্কা ফার্নান্ডো। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৮২ রানের বেশি করতে পারেননি তিনি। আভিস্কাকে ফেরানোর পর ৩০ রান করা কুশল পেরেরাকেও ফেরান মুস্তাফিজুর রহমান।

তবে এরপর আর বিপর্যয় ঘটতে দেননি লংকান ব্যাটসম্যানরা। এঞ্জেলো ম্যাথিউস ও কুশল মেন্ডিস দুজন মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচশেষে তারা অপরাজিত থাকেন যথাক্রমে ৫২ ও ৪১ রানে।
বোলিংয়ে এ ম্যাচেও হতাশার গল্প ছাড়া কিছু নেই। মুস্তাফিজ ২ টি ও মিরাজ ১টি ছাড়া আর কেউ উইকেট শিকার করতে পারেননি।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে অধিনায়ক তামিমের সঙ্গে নামেন সৌম্য সরকার।
শুরু থেকে দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বিপদে পড়তে পারতেন তামিম। বোলার লেগ বিফোরের আবেদন করলেও ইনসাইড এজের কারনে বেঁচে যান তিনি।
তবে আরও একবার দলকে হতাশ করলেন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ভেতরে ঢোকা লোয়ার ফুলটসে লেগ বিফোর হয়ে আউট হলেন বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যান। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১১ রান। সৌম্যের বিদায়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। উদানার বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে তামিম ৩১ রান করেন।
এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন মোহাম্মদ মিথুন। আকিলা ধনঞ্জয়ের বলে কুশল মেন্ডিসের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। এর আগে ১২ রান করেন ব্যাচিং অর্ডারে উপরে নামা মিথুন। রিয়াদ-সাব্বিরও পারেননি দলকে এগিয়ে নিতে। ৬ রানে আকিলার বলে বোল্ড হন রিয়াদ। আগের ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলা সাব্বির ১১ রান করতেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তারপর ২৭ বলে ১৩ রান করে ফিরেন সৈকত।
একের পর এক উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে টিম বাংলাদেশ। দুশো রান পেরুতে পারবে কি না এমন শঙ্কার মধ্যে হাল ধরে দলকে এগিয়ে নিতে থাকেন মুশফিক। ৭১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন তিনি।
১১৭ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিতে মুশফিককে যোগ্য সঙ্গ দেন মিরাজ। দুজনের জুটিতে আর কোনো অঘটন ছাড়াই ২০০ রান পার করে টাইগাররা। দুজনের ৮৪ রানের জুটি ভাঙ্গে মিরাজ ৪৩ রানে আউট হয়ে গেলে।
মুশফিক ম্যাচ শেষে অপরাজিত থাকেন ৯৮ রানে। এর আগে তাইজুল ৩ রানে রান আউট হন।
লংকানদের হয়ে ২টি করে উইকেট নেন উদানা, প্রদীপ ও আকিলা ধনঞ্জয়।
লংকানদের বিপক্ষে হারায় এ নিয়ে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ৩১ জুলাই শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২৩৮/৮ (৫০ ওভার)
মুশফিক ৯৮, মিরাজ ৪৩
আকিলা ৩৯/২, উদানা ৫৮/২
শ্রীলংকা ২৪২/৩ (৪৪.৪ ওভার)
আভিস্কা ৮২, ম্যাথিউস ৫২
মুস্তাফিজ ৫০/২, মিরাজ ৫১/১
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
