‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মে ২০২৬
ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ’র দাবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে প্রাণঢালা অভিনন্দন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শীঘ্রই সাক্ষাতের অভিপ্রায় প্রকাশ করা হয়েছে ১২ মে সন্ধ্যায় নিউইয়র্কে ‘ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ’র সাধারণ সভায়। জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলের এ সভা থেকে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে সংগঠনের চেয়ারম্যান ডা. প্রভাত দাস আরো বলেন, সারাবিশ্বে বরেণ্য হলেও গত ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যে ধরনের কর্মকান্ডে লিপ্ত ছিলেন, তার বিচার দাবি করতে বাধ্য হচ্ছি। ৫৮ জন তরুণ হিন্দুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত কারো বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেননি। কত-শত মন্দির হামলার শিকার হয়েছে, হিন্দু তরুণীসহ বধূরা ধর্ষিত হয়েছেন, কোনো ধরনের বিচারিক উদ্যোগ নেয়া হয়নি। ডা. প্রভাত দাস বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও হিন্দুদের নিরাপত্তায় আন্তরিক কোনো উদ্যোগ নেয়নি। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাত করে উদ্ভূত পরিস্থিতির অবসানের দাবি জানাতে।
‘ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ’র প্রেসিডেন্ট ভজন সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রামদাস ঘরামি ও যুগ্ম সম্পাদক নিতাই পাল। কমিউনিটি লিডার ড. সবিতা দাসের পবিত্র গীতা থেকে পাঠের পর আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ইউনাইটেড হিন্দুজের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নৃত্যানন্দ কিশোর দাস, সুশীল সিনহা, সমীর সরকার, ইন্দজিৎ সরকার, শ্যামল ভৌমিক, পল্লব সরকার, অজিৎ ভৌমিক, অজয় ঘোষ, দ্বিপঙকর দেব, পরিতোষ পাল, মিন্টু কর, জয়দেব গহীন, তাপস সাহা প্রমুখ ।
নৃত্যানন্দ কিশোর দাস বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে নিঃশর্ত মুক্তি দূরের কথা জামিনেও বিরোধিতা করা হচ্ছে মৌলবাদি জামায়াতে ইসলামকে খুশী রাখতে। এভাবে বৈষম্যহীন সমাজের উল্টোপথে হাঁটছেন তারেক রহমানও। এ অবস্থার অবসানে এই প্রবাস থেকে দুর্বার আন্দোলনের বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করেন।
এ সময় বক্তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেত্রী মমতাজসহ পুরো দলের ভরাডুবির বিশ্লেষণকালে মন্তব্য করেন যে, ইউনূসের আমলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা, বর্বরতা, পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলার পরও মুখ্যমন্ত্রী মমতা কোনো প্রতিবাদ করেননি। অপরদিকে, বিজেপির শুভেন্দু অধিকারি সবসময় সরব ছিলেন। তার প্রভাব পড়েছে গত নির্বাচনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে ডা. প্রভাত দাস উল্লেখ করেন, তার আমলেও হিন্দুরা নিরাপদ ছিলেন না। ২০২১ সালে মন্দিরে হামলা এবং ৮ জন হিন্দুকে হত্যার ঘটনার পর বলেছিলাম যে, আপনি বিচার করেননি, আপনাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। এখোন তিনি তার পরিণতি ভোগ করছেন।
সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে নিউইয়র্কে তাকে স্মারকলিপি দেয়ার সময় শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের হিন্দুদের এক পা ভারতে আরেক পা বাংলাদেশে। শেখ হাসিনাও ভারতের সমালোচনা করতে দ্বিধা করেননি। অথচ কাকতালীয়ভাবে সেই হিন্দুদের আশ্রয়েই বেঁচে আছেন। ভারতই চরম দুঃসময়ে পচাত্তর পরবর্তী সময়ে এবং ২০২৪ সালের আগস্টের হিংস্রতার সময়েও হিন্দুদের সেই ভারতই শেখ হাসিনাকে বুকে আগলে রেখেছে।
ডা. প্রভাত দাস এনসিপির ভারত বিরোধিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, চব্বিশের ৫ আগস্টে গণভবনে লুটপাটে লিপ্ত ছিল সোস্যাল মিডিয়ার পরিচিত এক নারী , তাকেও এখন চিকিৎসা দিচ্ছে ভারত। অর্থাৎ ভারত আর হিন্দুরা হলেন উদার, মানবিকতায় কার্পণ্য করে না।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
